এক্সপ্লোর

সম্ভবত আগামী মাসেই কলকাতা, হাওড়ায় পুরভোট, সোমবার সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

আশা করা হচ্ছে, এই বৈঠকের পর স্পষ্ট হয়ে যাবে পুরভোটের নির্ঘণ্ট।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়া কর্পোরেশনের সম্ভাব্য ভোট নিয়ে সোমবার সর্বদল বৈঠক ডাকল রাজ্য নির্বাচন কমিশন। ১০টি দলকে ২ জন করে প্রতিনিধি সহ বিকেল তিনটেয় বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে। আশা করা হচ্ছে, এই বৈঠকের পর স্পষ্ট হয়ে যাবে পুরভোটের নির্ঘণ্ট। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে রাজ্যে বেজে গিয়েছে পুরভোটের দামামা। পুরসভাগুলিতে নির্বাচন কবে হবে তার দিনক্ষণ ঘোষণা না হলেও সূত্রের খবর, এপ্রিলের তৃতীয় সপ্তাহে কলকাতা ও হাওড়ায় পুরভোট হতে পারে। তারই প্রস্তুতিতে সোমবার স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে বৈঠকে ডাকল রাজ্য নির্বাচন কমিশন। তৃণমূল, বসপা, বিজেপি, সিপিআই, সিপিএম, কংগ্রেস, এনসিপি, ফরওয়ার্ড ব্লক, আরএসপি ও ন্যাশনাল পিপলস পার্টি এই বৈঠকে যোগ দেবে। প্রত্যেক দলের ২ জন করে প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। আলোচনা হবে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের নেতৃত্বে। নির্বাচনী আচরণবিধি সম্পর্কে প্রতিটি দলকে জানিয়ে দেওয়া হবে, নেওয়া হবে নির্বাচন সংক্রান্ত মতামত। বৃহস্পতিবারই রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্যের নির্বাচন কমিশনারকে চিঠি পাঠিয়ে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার ওপর জোর দিয়েছেন। রাজভবন সূত্রে খবর, সেইসঙ্গে ওই চিঠিতে ২০১৩ ও ১০১৮-র ভোটের কথা মনে করিয়ে নির্বাচনকে হিংসামুক্ত করার কথা বলা হয়েছে এবং পুরভোটে পুলিশ ছাড়াও প্রয়োজনে অতিরিক্ত বাহিনীর সাহায্য নেওয়া যেতে পারে বলে জানানো হয়েছে। বলা হয়েছে, পুর ভোটের নির্ঘণ্ট নিয়ে দলগুলির সঙ্গে আলোচনা করতে, পাশাপাশি মনে করিয়ে দেওয়া হয়েছে, রাজ্য নির্বাচন কমিশন রাজ্য সরকারের অংশ নয়, তার অধীনও নয়।

সেরা শিরোনাম

Delhi Police: হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
হেফাজতে ঠাকুমার মৃত্যুর খবর পেয়েছিলেন অভিজিৎ দীপকে, ভিডিও প্রকাশ করে জানাল দিল্লি পুলিশ, গর্জে উঠলেন CJP নেতা
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget