এক্সপ্লোর

মালদায় স্কুল ভাড়া দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় প্রধান শিক্ষক

গতবছর লকডাউনের সময় থেকেই বন্ধ স্কুল। গ্রামবাসীদের অভিযোগ, সেই সুযোগে প্রায় ৯ মাস ধরে এক ব্যক্তিকে স্কুলবাড়ি ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক।

করুণাময় সিংহ, মানিকচক: স্কুল ভাড়া দেওয়ার অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মালদার মানিকচকের সাহেবরাম টোলা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। গতবছর লকডাউনের সময় থেকেই বন্ধ স্কুল। গ্রামবাসীদের অভিযোগ, সেই সুযোগে প্রায় ৯ মাস ধরে এক ব্যক্তিকে স্কুলবাড়ি ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক। সেখানে রাখা হয়েছে গবাদি পশুদেরও।

যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ওই স্কুলের প্রধান শিক্ষক। প্রধান শিক্ষকের দাবি, ভাড়া দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। মানবিকতার খাতিরে একটি ঘর ওই পরিবারকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। অভিযোগ খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক। 

স্কুল চত্বরে খড়ের গাদা। একপাশে ডাঁই করে রাখা ইট। স্কুলের বারান্দায় ছাগল। চারদিক নোংরা, অপরিচ্ছন্ন। একটি ঘরে গুছিয়ে রাখা বাসনপত্র। দেখেই বোঝা যায় গৃহস্থের সংসার। পার্থক্য একটাই, গৃহস্থালির এই আয়োজন নিজের বাড়িতে নয়, স্কুলবাড়িতে। এই ছবি মালদার মানিকচকের সাহেবরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের।

গ্রামবাসীদের অভিযোগ, লকডাউনে স্কুল বন্ধ থাকার সুযোগে কয়েকমাস আগে স্কুলবাড়ি ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক। সেখানেই গবাদি পশুদের নিয়ে আস্ত সংসার ভাড়াটে লালমোহন মণ্ডলের। মানিকচকের বাসিন্দা ডালিম মণ্ডল বলেন, ৮-৯ মাস ধরে স্কুল ভাড়া দিয়েছেন প্রধান শিক্ষক। ভাড়াটে নিজে থাকেন। গবাদি পশুদেরও রাখা হয়েছে। স্কুল চত্বর নোংরা করে রেখেছে। স্কুল পরিদর্শককে জানিয়েছি।

স্কুলবাড়ি ভাড়া নেওয়ার কথা স্বীকার করেছেন ভাড়াটের স্ত্রী। ভাড়াটের স্ত্রী রিঙ্কু মণ্ডল বলেন, হেড মাস্টারের কাছ থেকে ভাড়া নিয়ে এখানে থাকছি। এদিকে খোদ ভাড়াঠের স্ত্রী এই দাবি করলেও স্কুলবাড়ি ভাড়া দেওয়ার অভিযোগ মানছেনই না প্রধান শিক্ষক। উল্টে মানবিকতার তত্ত্ব খাড়া করে সাফাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মানিকচকের সাহেবরামটোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কনক সাহা বলেন, ভাড়া দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। ওরা নতুন বাড়ি তৈরি করছে। তাই মানবিকতার খাতিরে একটা ঘরে থাকতে দেওয়ার অনুমতি দিয়েছি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মালদার জেলাশাসক।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget