এক্সপ্লোর

বাড়ছে সংক্রমণ, কেন্দ্রীয় বাহিনীর সুরক্ষা নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী

শুক্রবার এই নিয়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার ডিরেক্টর জেনারেলদের সঙ্গে বৈঠক সারেন অমিত শাহ। হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও। অংশ নেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজির শীর্ষ আধিকারিকরা।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীতে ছড়িয়ে পড়ছে করোনা সংক্রমণ। তাই নিয়ে চিন্তার ভাঁজ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর কপালে। সিএপিএফের শারীরিক সুস্থতাই এখন সরকারের মূল চিন্তা, বললেন অমিত। তাঁদের নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার ব্যবস্থা করা, চিকিৎসার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, জানানো হল মন্ত্রকের তরফে। শুক্রবার এই নিয়ে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর বিভিন্ন শাখার ডিরেক্টর জেনারেলদের সঙ্গে বৈঠক সারেন অমিত শাহ। হাজির ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরাও। অংশ নেন বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি, এনএসজির শীর্ষ আধিকারিকরা। বৈঠকে অমিত শাহ বলেন, সরকার শুধু করোনা সংক্রমণ প্রতিরোধ নিয়ে ভাবছে না, সিএপিএফের প্রত্যেকের শরীরস্বাস্থ্য, সুরক্ষা, নিরাপত্তা, চিকিৎসা নিয়েও সমান চিন্তিত। তিনি বাহিনীর সদস্যদের শরীর স্বাস্থ্য নিয়ে খবর নেওয়ার পাশাপাশি মনে করিয়ে দেন, করোনা রোগীদের বেশিরভাগই কিন্তু উপসর্গহীন। তাই সতর্ক থাকতে হবে। এখনও অবধি কেন্দ্রীয় বাহিনীর ৫৩০ জনের করোনা ধরা পড়েছে। বিএসএফ ও সিআইএসএফের ২ জন করে ও সিআরপিএফের ১ জন জওয়ানের প্রাণ গিয়েছে। বিএসএফেই ২২৩ জন সংক্রমিত। অন্যান্য বাহিনীতেও বাড়ছে করোনা সংক্রমণের হার। জওয়ানদের মেসে থাকার ব্যবস্থায় রদবদল, সামাজিক দূরত্ব মেনে চলা, ব্যারাকে বিভিন্ন সুবিধাপ্রদান, করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে বিশেষ ট্রেনিং, পরিচ্ছন্নতা রক্ষা, স্যানিটাইজেশন ইত্যাদি নিয়েও বৈঠকে আলোচনা হয়। তাছাড়া আয়ূষ মন্ত্রকের পরামর্শ মেনে বাহিনীর সকলের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দেওয়ার বিষয়েও আলোচনা হয়। তাছাড়া করোনায় মৃতদের ক্ষতিপূরণের বিষয়টিও গুরুত্ব পায় মন্ত্রকের বৈঠকে। করোনা-মৃতদের পরিবার যেন ইনস্যুরেন্স ও ক্ষতিপূরণের টাকা দ্রুত পান, সে-বিষয়টির দিকেও খেয়াল রাখতে বলা হয় প্রধানদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
Madan Mitra: মদন মিত্রকে নিয়ে জল্পনা ? স্বর্ণকমল ও সন্দীপন সাহাদের তারাতলার বাড়িতে কামারহাটির বিধায়ক
LPG Price : হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিষেধাজ্ঞা, আবার ধাক্কা LPG সরবরাহে? আজ বাড়ল কি দাম?
Weather Alert: ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
ভারী বৃষ্টির সতর্কতা, জারি হলুদ সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, দুর্যোগের আশঙ্কা সর্বত্রই
West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget