এক্সপ্লোর

Amit Shah : 'সন্ত্রাসবাদের শিকড় পাকিস্তান আর পাকিস্তান কংগ্রেসের ভুল' সংসদে কংগ্রেসকে তীব্র আক্রমণ শাহের

অমিত শাহ বলেন, 'সন্ত্রাসবাদের মূলে হল পাকিস্তান। আর পাকিস্তান হল কংগ্রেসের ভুল। যদি তারা দেশভাগ মেনে না নিত, তাহলে আজ পাকিস্তান থাকত না...'

নয়াদিল্লি : অপারেশন মহাদেব, অপারেশন সিঁদুর নিয়ে আলোচনার সময় বিরোধীদের প্রশ্ন, অভিযোগের উত্তর দেওয়ার পাশাপাশি আগাগোড়া কংগ্রেসকে বিঁধে গেলেন অমিত শাহ। এমনকী পাকিস্তানের জন্মর জন্যও কংগ্রেসের ঘাড়েই চাপালেন দায়কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুললেন, যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান, ভারতীয় সেনার বীরত্বের সাক্ষী দেশ, কিন্তু বিরোধীরা খুশি নয় কেন? প্রশ্ন তুললেন, UPA সরকার ক্ষমতায় থাকা কালীন ২৭ টি সন্ত্রাসবাদী হামলা হয়েছে, কিন্তু আপনারা কী করেছেন ? তিনি আরও বলেন, 'সন্ত্রাসবাদের মূলে হল পাকিস্তান। আর পাকিস্তান হল কংগ্রেসের ভুল। যদি তারা দেশভাগ মেনে না নিত, তাহলে আজ পাকিস্তান থাকত না...'

মঙ্গলবার লোকসভায় অপারেশন সিঁদুর নিয়ে বিতর্ক চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কংগ্রেসের উদ্দেশে একের পর এক আক্রমণ শানান। একদিকে যখন সংসদে, কংগ্রেস সাংসদরা প্রশ্ন তুলেছেন,চোখের সামনে প্রিয়জনদের খুন হতে হয়েছে , পর্যটকদের কীভাবে ভগবানের ভরসায় ছেড়ে দিল সরকার? এর দায় কী এড়াতে পারেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী? তখন অতীতে কংগ্রেস আমলে একাধিক নিরাপত্তা ব্যর্থতার জন্য বিরোধী দলকে দায়ী করেছেন শাহ। সন্ত্রাসবাদ ও পাকিস্তানের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিক্রিয়া দুর্বল ছিল বলে অভিযোগ করেছেন তিনি। এদিন শাহ বলেন, "মনমোহন সিং যখন সরকার চালিয়েছেন, সেই সময় যেভাবে সন্ত্রাসবাদীরা এসে ভারতীয়দের হত্যা করে চলে গেছে আর আমরা চুপ করে বসে থেকেছি। এখন আর এটা হয় না। কংগ্রেসের আমলে যারা ভারতের রক্ত ঝরিয়েছিল, আমরা সেই সন্ত্রাসবাদীদের হত্যা করেছি..."

অমিত শাহ বলেন, "গতকাল, কংগ্রেস প্রশ্ন তুলেছিল কেন যুদ্ধ করল না ভারত, কেন সংঘর্ষবিরতি ঘোষণা করা হল...আজ, পাক অধিকৃত কাশ্মীরের অস্তিত্বের জন্য দায়ী জওহরলাল নেহরুই। ১৯৬০ সালে, তারা সিন্ধু নদীর ৮০% জল পাকিস্তানকে দিয়েছিল। ১৯৭১ সালে, সিমলা চুক্তির সময়, কংগ্রেস পাক অধিকৃত কাশ্মীরের কথা ভুলে গিয়েছিল। যদি তারা তখন পাক অধিকৃত কাশ্মীর দখল করত, তাহলে আমাদের এখন সেখানকার জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালাতে হত না..." স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "২০০৫ থেকে ২০১১ সালের মধ্যে ২৭টি সন্ত্রাসবাদী হামলা হয়। মারা যান সহস্রাধিক মানুষ। কংগ্রেস সরকার কী করেছিল? তারা কেবল পাকিস্তানে ডসিয়র পাঠিয়েছিল। " পাশাপাশি তুলনা টেনে শাহ বলেন, "আপনার আমলে যারা লুকিয়ে ছিল, আজ তাদের তল্লাশি করে হত্যা করা হচ্ছে। ''

 প্রিয়ঙ্কা গাঁধীর জবাব
এদিন অমিত শাহ ও রাজনাথ সিং বক্তব্য রাখার পর বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ প্রিয়ঙ্কা গাঁধী। তিনি পাল্টা প্রশ্ন করেন, " গতকাল, প্রতিরক্ষামন্ত্রী এক ঘন্টা ধরে বক্তব্য রেখেছিলেন,।  তিনি সন্ত্রাসবাদ, দেশকে রক্ষা করার বিষয়ে অনেক কথা বলেন। ইতিহাসের একটি পাঠও দেন।  কিন্তু একটি জিনিস বাদ পড়ে যায় তাঁর বক্তব্য থেকে। তিনি বলেননি পহেলগাঁওতে আক্রমণটি ঘটলকীভাবে?..." তিনি প্রশ্ন তোলেন, ''১ ঘণ্টার অপারেশন পর্বে বৈসরণে কোনও নিরাপত্তা বাহিনী দেখা যায়নি, এর দায় কি NSA এড়াতে পারেন?'' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget