এক্সপ্লোর

Bangladesh News: এক্কেবারে হাদি-কায়দায় খুন ঢাকার রাজপথে ! ঝাঁঝরা আরেক নেতা, বিদ্বেষের বারুদে আরও এক স্ফুলিঙ্গ?

বিদ্বেষের বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই ! তাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নেপথ্যে কি এমন কোনও শক্তি রয়েছে, যারা চাইছে না বাংলাদেশে নির্বাচন হোক?


ঢাকা : 'ইনকিলাব মঞ্চের' আহ্বায়ক ওসমান বিন হাদি-খুনের পর থেকেই প্রতিবাদ ও নৈরাজ্যের আগুনে জ্বলছে বাংলাদেশ। আবারও অশান্ত বাংলা দেশে হয়ে গেল রাজনৈতিক নেতার খুন! এবার গুলিতে ঝাঁঝরা হলেন  বিএনপি নেতা আজিজুর রহমান। বুধবার ভর সন্ধেয় ঢাকায় তেজগাঁওয়ে ভরা বাজারে চলল গুলি। ঝাঁঝরা হলেন ওই বিএনপি নেতার এক সঙ্গীও। তিনি সঙ্কটজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি। 

বাংলাদেশে ভোট আগামী ফেব্রুয়ারিতে। একেবারে এক মাসই বাকি ! তার আগেই আবারও এক রাজনৈতিক নেতার খুনে কি বাড়বে অস্থিরতা ? হাদি হত্যার পর থেকেই বাংলাদেশ নৈরাজ্যের দেশ। সেখানে কার্যত একের পর এক হিন্দুকে নৃশংস ভাবে মারা হচ্ছে। অভিযোগ উঠছে, সংখ্যালঘু হিন্দু মহিলাদের উপর অকথ্য নির্যাতনের। চরমে উঠছে ভারত বিরোধিতা। সেই আবহেই, খুন হয়ে গেলেন আরও এক রাজনৈতিক নেতা। আজিজুর বিএনপির শাখা সংগঠনের পদাধিকারী। ঠিক কী কারণে খুন হলেন , এই তরুণ নেতা, তা নিয়ে এখনও ধোঁয়াশা। 

বুধবার ৮.৩০ নাগাদ কুরবান বাজার এলাকায় সুপার স্টার হোটেলের কাছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছে তাঁর উপর হামলা চালানো হয়। এই এলাকাটি ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলির মধ্যে একটি। আজিজুরের পেটে গুলি লাগার পর প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ভর্তি করা হয় সঙ্গী সুফিয়ানকে।  পুলিশের কাছ থেকে পাওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা আজিজুরের উপর খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  

গুলি চালানোর ঘটনার পর কুরবান বাজার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা সার্ক ফাউন্টেন মোড়ে রাস্তা অবরোধ করে। ফলে গভীর রাত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। রাত প্রায় ১০.৩০-এর দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং বিক্ষোভকারীদের সরিয়ে রাস্তা খোলেন। হামলাকারীদের শনাক্ত করার জন্য তল্লাশি অভিযান চালানো হচ্ছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। 

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে সাধারণ নির্বাচন। ভারত-সহ গণতান্ত্রিক দেশগুলি চাইছে, যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার দায়িত্ব নিক বাংলাদেশের। শান্তিশৃঙ্খলা ফিরুক, ফিরুক আইনের শাসন ! কিন্তু বিদ্বেষের বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই ! তাই প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে কি আদৌ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব? নেপথ্যে কি এমন কোনও শক্তি রয়েছে, যারা চাইছে না বাংলাদেশে নির্বাচন হোক?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP News: বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
বেহালায় বিজেপির কোন্দল, মাথা ফাটল প্রাক্তন মণ্ডল সম্পাদকের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়
Fact Check: বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা
বিমানের জ্বালানিতেও মেশানো হবে ইথানল ? কী বার্তা সরকারের ? জানুন আসল সত্যিটা

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget