এক্সপ্লোর

স্বাধীনতার সময় মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে হিন্দুদের ভারতে নিয়ে আসা হয়নি, এই ভুলের মাসুল দিচ্ছে দেশ, ফের বিতর্কিত মন্তব্য গিরিরাজের

অতীতে গিরিরাজের মন্তব্যে বিরোধীরা আপত্তি করত। তাঁর এবারের মন্তব্যে আপত্তি এসেছে শাসক এনডিএ শিবির থেকেই। রামবিলাস পাসোয়ানের এলজেপি গিরিরাজের কথায় ক্ষুব্ধ।

পটনা: গিরিরাজ সিংহের ফের বিতর্কিত মন্তব্য। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী বিহারের সীমাঞ্চলের পূর্ণিয়ায় সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) সমর্থনে প্রচারে গিয়েছেন। সেখানেই বেগুসরাইয়ের এই সাংসদ মন্তব্য করেন, স্বাধীনতা প্রাপ্তির সময় পাকিস্তান তৈরি হওয়ার পরই সেখানে মুসলিমদের পাঠিয়ে দেওয়া হয়নি, হিন্দুদের ভারতে নিয়ে আসা হয়নি। এই ভুলের মূল্য দিচ্ছে দেশ। পূর্ণিয়ার জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ মুসলিম। সিএএ-র মতো আইনের প্রয়োজনীয়তা ব্য়াখ্যা করে গিরিরাজ বলেন, আমাদের পূর্বসূরীরা যখন ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার লড়াই করছিলেন, জিন্নাহ সেসময় ইসলামি রাষ্ট্র তৈরির জন্য চাপ দিচ্ছিলেন। তিনি বলেন, তবে ওঁরা একটা ভুল করেছিলেন। যদি ওঁরা এটা নিশ্চিত করতে পারতেন যে, আমাদের সব মুসলিম ভাইকে পাকিস্তানে পাঠিয়ে ওখান থেকে হিন্দুদের এখানে নিয়ে আসা হবে, তবে সিএএ-র মতো আইনের দরকারই হত না। কিন্তু তা হয়নি, যার মূল্য চোকাতে হচ্ছে দেশকে। অতীতে গিরিরাজের মন্তব্যে বিরোধীরা আপত্তি করত। তাঁর এবারের মন্তব্যে আপত্তি এসেছে শাসক এনডিএ শিবির থেকেই। রামবিলাস পাসোয়ানের এলজেপি গিরিরাজের কথায় ক্ষুব্ধ। আজ তাঁর'বিভেদমূলক' মন্তব্যের নিন্দায় এলজেপি নেতা তথা রামবিলাস পুত্র চিরাগ বলেছেন, আমরা এনডিএ শরিক। কিন্তু অনেক সময় শরিকরা এমন কিছু বলে ফেলেন যার সঙ্গে এলজেপি সহমত হয় না। এটা (গিরিরাজের মন্তব্য) এধরনের একটা নজির। আমার দলের কেউ এধরনের কথা বললে আমি তার দায় নিয়ে ব্যবস্থা নিতাম।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Mysterious Death: নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
নুডলস থেকে ফুড পয়জনিং নয়, ৩ শিশু-সহ একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যুর আসল কারণ প্রকাশ্যে
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget