এক্সপ্লোর

Anupam Kher : 'বাড়ি বিক্রি করে দিতে হয়েছিল... ভেবেছিলাম ও আমায় সাহায্য করবে' চরম অর্থকষ্টের কথায় অনুপম খেরের ভাই

সেই সময় ভেবেছিলেন , অনুপম এটা করতে পারল ?  কিন্তু তারপর তাঁর দৃষ্টিভঙ্গি বদলায়। 

‘আমার মনে হয়েছিল, ভাই আমাকে সাহায্য করবে। কিন্তু ও তা করেনি। চাইলে করতে পারত কিন্তু।’, বছরের পর বছর ঘুরে গিয়েছে। কিন্তু আজও ভোলেনি অভিনেতা অনুপম খেরের ভাই।  জীবনের কঠিনতম সময়ের কথা বলতে গিয়ে কার্যত গলা ভারী হয়ে এল রাজু খেরের।  

অনেক বছর আগের কথা । প্রখ্যাত অভিনেতা অনুপম খেরের ভাই  বললেন, জীবনের চরম কঠিন সময়েও ভাইয়ের সাহায্য পাননি তিনি। সেই সময় ভেবেছিলেন , অনুপম এটা করতে পারল ?  কিন্তু তারপর তাঁর দৃষ্টিভঙ্গি বদলায়।  রাজুর কথা অনুসারে, একসময় তিনি শুধু অর্থকষ্টেই ছিলেন না, ধাক্কা খেয়েছিলেন আপন ভাই অনুপম খেরের কাছ থেকেও । সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে নিজের জীবনের কথা বলতে গিয়ে জীবনের নানা বাঁকের কথা তুলে ধরলেন রাজু। 

রাজুর কথায়, তখন তাঁর জীবন বেশ ভালোই কাটছিল।  বড় বাড়ি,সুখী পরিবার। ভবিষ্যৎ নিয়েও বিশেষ কোনও দুশ্চিন্তা ছিল না। এর মধ্যেই একটি নতুন টেলিভিশন চ্যানেল লঞ্চ হওয়ার খবর আসে। সেই চ্যানেলের জন্য একাধিক অনুষ্ঠান তৈরির কাজ শুরু হয়। রাজু খেরের মতো অনেকের সঙ্গে কাজের চুক্তিও হয়ে গিয়েছিল। তিনিও ‘Life Ke Liye Kuch Bhi Karega’ নামে একটি প্রোগ্রাম তৈরির চুক্তি হয় চ্যানেলের। কাজ শুরু হয়। খরচও হয়ে যায় কাঁড়ি কাঁড়ি টাকা। সে-সময় তিনি ভেবেছিলেন, এই অনুষ্ঠান সফল হলে আগামী দিন উজ্জ্বল। সেই আশা করে নিজের বাড়ি বিক্রি করে অনুষ্ঠানে বিনিয়োগ করেন। শিফট করেন একটি ছোট ফ্ল্যাটে । কিন্তু সব হিসেব গোলমাল হয়ে যায়। চ্যানেলটি হঠাৎ পিছু হটে। লঞ্চ স্থগিত হয়ে যায়।  কোনও পূর্বাভাস ছাড়াই সব বন্ধ হয়ে যায়।  রাজুর বিনিয়োগ করা টাকাও চলে যায় বিশ বাঁও জলে। সেই সময় একদিকে কাজ না-শেষ হওয়ার হতাশা, অন্যদিকে ফ্ল্যাটের ভাড়া গোনা। একেবারে কঠিন পরিস্থিতি।  এত বড় বিপদের মধ্যে তিনি কার কাছে যাবেন? কাকে  নিজের সমস্যার কথা বলবেন? রাজুর মনে হয়েছিল, তাঁর ভাই অনুপম খেরই হয়তো এই সময় পাশে দাঁড়াতে পারেন। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি। রাজুর দাবি,  অনুপম চাইলে তাঁকে আর্থিকভাবে সাহায্য করতে পারতেন। কিন্তু সেই সাহায্য তিনি পাননি।  আর সেই না-পাওয়ার জায়গা থেকেই জন্ম নেয় অভিমান। তবে রাজু এও স্বীকার করে নেন, সেই সময় অনুপমের হাতে উপযুক্ত কাজ ছিল না। তবুও তাঁর অনুযোগ,  ‘আমি বিপদে, আমার ভাই কি আমাকে সাহায্য করতে পারত না?’

তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি ভালভাবে বুঝতে পারেন, অনুপম সফল অভিনেতা মানেই তাঁর জীবন সদা মসৃণ নয়। তাই হয়ত চাইলেও তিনি সেই সময় সাহায্য করতে পারেননি। পরবর্তীতে অনুপম খেরেপ বিভিন্ন সাক্ষাৎকারে দুই ভাইয়ের সুসম্পর্কের কথা সামনে আসে।  

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন
Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget