এক্সপ্লোর

‘কাশ্মীর অবশ্যই বড় সমস্যা, কিছু করার থাকলে করব’, ফের মধ্যস্থতার প্রস্তাব দিলেন ট্রাম্প

নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির সাম্প্রতিক হিংসার খবরও কানে এসেছে তাঁর। বলেছেন, এ ব্যাপারে তিনি শুনেছেন তবে আলোচনা হয়নি। এটা ভারতের ব্যাপার।

নয়াদিল্লি: ভারত বারবার দৃঢ় আপত্তি জানালেও কাশ্মীর প্রসঙ্গে মধ্যস্থতার ইচ্ছে আবার প্রকাশ করল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের একবার স্পষ্ট করলেন, তিনি মধ্যস্থতায় আগ্রহী। তাঁর কথায়, দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক যথেষ্ট ভাল। মধ্যস্থতা করতে যা করার, অবশ্যই করব। পাকিস্তানে উদ্ভূত সন্ত্রাসবাদ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আজ এ নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে। এটা অবশ্যই একটা সমস্যা। পাকিস্তান এর ওপর কাজ করছে। আমি বলেছি, আমি যা করার করব, দু’দেশের প্রধানমন্ত্রীর সঙ্গেই আমার সম্পর্ক এত ভাল। মধ্যস্থতা করতে যা করার, করব বৈকি।  মার্কিন প্রেসিডেন্টের কথায়, কাশ্মীর  বহুদিন ধরেই বহু লোকের চোখের বালি। প্রত্যেক গল্পেরই দুটো দিক থাকে। তবে এর আগে ভারতের তাঁর মধ্যস্থতা করার প্রস্তাব প্রত্যাখ্যান করার প্রসঙ্গ ওঠায় ট্রাম্প বলেন, আমি কখনও মধ্যস্থতা করব বলিনি। ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীর তো অবশ্যই একটা বড় সমস্যা, ওরা এ নিয়ে দীর্ঘদিন কাজ করছে। ট্রাম্প জানিয়ে দেন, সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে ভারত সরকারের সঙ্গে কোনও কথা হয়নি তাঁর। তাঁর কথায়, নাগরিকত্ব আইন নিয়ে তিনি কিছু বলবেন না। ভারত সরকারের ওপরেই বিষয়টা ছেড়ে দেবেন, তারা যা ঠিক, তাই করবে।   তবে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাঁকে বলেছেন, তিনি চান, দেশের নাগরিকরা ধর্মীয় স্বাধীনতা ভোগ করুন। তাঁরা এ নিয়ে দারুণ কাজ করছেন, মন্তব্য ট্রাম্পের। নাগরিকত্ব আইন নিয়ে দিল্লির সাম্প্রতিক হিংসার খবরও কানে এসেছে তাঁর। বলেছেন, এ ব্যাপারে তিনি শুনেছেন তবে আলোচনা হয়নি। এটা ভারতের ব্যাপার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget