এক্সপ্লোর

জম্মু কাশ্মীরের সোপিয়ানে ফের সেনা-জঙ্গি সংঘর্ষ

কিনিগাম গ্রামে ৩-৪ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে অভিযান চালায় সেনা-পুলিশ ও সিআরপিএফ। জঙ্গিরা গুলি চালাতে শুরু করায় পাল্টা জবাব দেয় বাহিনী।

নয়াদিল্লি: জম্মু কাশ্মীরের সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হল ৩ জঙ্গির। সেনার কাছে আত্মসমর্পণ করেছে আরও এক জঙ্গি। কিনিগামে ৩-৪ জন জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর পেয়ে গতকাল রাতে অভিযান চালায় সেনা-পুলিশ ও সিআরপিএফ। জঙ্গিরা গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করায় পাল্টা জবাব দেয় বাহিনী। রাতভর গুলির লড়াইয়ে নিহত হয় ৩ জঙ্গি। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সকলেই স্থানীয় আল-বদর জঙ্গি গোষ্ঠীর সদস্য।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, দক্ষিণ কাশ্মীরের পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে  কিনিগাম গ্রামে নিরাপত্তা রক্ষীদের এনকাউন্টারে মৃত্যু হয়েছে আল-বদর গোষ্ঠীর ৩ জঙ্গির। এদিন সকালে জম্মু কাশ্মীর পুলিশ ট্যুইট করে জানায়, ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। এখনও তল্লাশি চলছে।

উল্লেখ্য, গত ২ মাসের মধ্যে এই নিয়ে তিনবার সোপিয়ানে চলল গুলির লড়াই। এর আগে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে আরও এক জঙ্গির মৃত্যু হয়। ঘটনার দিন ভোর রাতের ওই সংঘর্ষ হয়। সোপিয়ান জেলার ওয়ানগাম এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়। কাশ্মীর জোন পুলিশ সূত্রে জানানো হয় যে, ওই গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। আধিকারিকরা জানান, দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলার ওয়ানগাম গ্রামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় শুরু হয়। 

ওই ঘটনার দিন এরইমধ্যে ঘটনাস্থল থেকে একটি এম ৪ সহ একটি পিস্তল ও একটি একে ৪৭ রাইফেল উদ্ধার হয়েছে। চিনার কর্পস জানিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে এই অভিযানে আরও এক সেনা জওয়ান জখম হয়েছেন। তাঁকে উদ্ধার করে ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। 

তার আগে গত ২২ মার্চ জম্মু ও কাশ্মীরে গুলি বিনিময়ে চার লস্কর-ই-তৈবা জঙ্গির মৃত্যু হয়েছিল। ওই দিন  সোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলি বিনিময়ে  মৃত্যু হয় চার লস্কর-ই-তৈবা জঙ্গির। সোপিয়ানের মানিহাল এলাকায় ওই দিন ভোর রাত থেকে  জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় শুরু হয় বলে কাশ্মীরজোন পুলিশ জানিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal DA News: ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
ভোটের মুখে বকেয়া DA, ৩ বছরের বকেয়া পাবেন কীভাবে? কবে, কীভাবে পাবেন ৭ বছর ৯ মাসের বকেয়া DA?
Kolkata Weather Update: শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
শোঁ শোঁ হাওয়া, কালবৈশাখীর তাণ্ডব কলকাতায়, সঙ্গে তুমুল বৃষ্টি
Mamata Banerjee: 'ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন', মধ্যরাতে মুখ্যসচিব বদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি
'ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন', মধ্যরাতে মুখ্যসচিব বদল, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি
Mamata Rally: 'তৃণমূলের মত পার্টি নেই ভারতে ! বিজেপির গ্যাস খেয়ে, গ্য়াস বেলুন হবেন না', কাকে নিশানা মমতার?
'তৃণমূলের মত পার্টি নেই ভারতে ! বিজেপির গ্যাস খেয়ে, গ্য়াস বেলুন হবেন না', কাকে নিশানা মমতার?

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget