এক্সপ্লোর

Arvind Kejriwal: মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন আগেই, এবার সরকারি বাসভবন ছাড়ছেন কেজরিওয়াল

Aam Aadmi Party: বৃহস্পতিবার আম আদমি পার্টির তরফে এই ঘোষণা করা হয়েছে।

নয়াদিল্লি: মুখ্যমন্ত্রীর পদ ছেড়েছেন আগেই। এবার সরকারি বাসভবনও ছাড়ছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লিতে মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনেই এতদিন ছিলেন আম আদমি পার্টির সর্বভারতীয় আহ্বায়ক। এবার ফিরোজশাহ রোডে মান্ডি হাউজের কাছে অন্য একটি বাংলোয় সরে যাচ্ছেন তিনি। দলের রাজ্যসভার সাংসদ অশোক মিত্তলের জন্য ওই বাংলোটি বরাদ্দ রয়েছে বর্তমানে। সেখানেই আপাতত উঠবেন কেজরিওয়াল। শুক্রবারই মুখ্যমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়ে যাচ্ছেন কেজরিওয়াল। (Arvind Kejriwal)

বৃহস্পতিবার আম আদমি পার্টির তরফে এই ঘোষণা করা হয়েছে। জানানো হয়েছে, পরিবারকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ সিভিল লাইনের ৬ নং ফ্ল্যাগস্টাফ রোডের বাসভবন ছাড়ছেন কেজরিওয়াল। আপাতত অন্যত্র আশ্রয় নেবেন তিনি। শুধু কেজরিওয়ালই নন, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসৌদিয়াও সরকারি বাংলো ছেড়ে দিচ্ছেন। তিনিও পরিবারকে নিয়ে সরে যাচ্ছেন অন্যত্র। (Aam Aadmi Party)

আবগারি দুর্নীতি মামলায় জামিনে বেরিয়ে আসার পর আচমকাই দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার ঘোষণা করেন তিনি। এর পর, ১৭ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। পদত্যাগের পরও মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ বাসভবনেই থাকছিলেন কেজরিওয়াল। সেই আবহেই এদিন সরকারি বাংলো ছাড়ছেন বলে ঘোষণা হল। ফিরোজশাহ রোডের যে বাংলোয় আপাতত উঠছেন কেজরিওয়াল, সেখান থেকে আম আদমি পার্টির দলীয় কার্যালয়ের দূরত্ব সামান্যই। পাশাপাশি, নিজের নির্বাচনী কেন্দ্র নয়াদিল্লিতে কাজেও সুবিধা হবে।

মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কেজরিওয়াল জানিয়েছিলেন,  মানুষের আদালতে নিজেকে তুলে দিচ্ছেন তিনি। মানুষ যদি তাঁর পক্ষে রায় দেন, তবেই ফের মুখ্যমন্ত্রীর আসনে বসবেন। কেজরিওয়াল জানান, জামিনে মুক্তি পেলেও ১৫-২০ বছর মামলা চলতে পারে বলে জানিয়েছেন আইনজীবীরা। তাই মানুষের আদালতে নিজেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আবগারি দুর্নীতি মামলায় তিনি দোষী না নির্দোষ, তা মানুষই ঠিক করবেন। 

কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পর ওই আসনে অধিষ্ঠিত হয়েছেন দলের নেত্রী অতিশী। পরবর্তী বিধানসভা নির্বাচনের ফলঘোষণা না হওয়া পর্যন্ত তিনি ওই পদে থাকবেন বলে জানা গিয়েছে। তবে কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্তকে 'মাস্টারস্ট্রোক' বলে উল্লেখ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাঁদের মতে, দুর্নীতির অভিযোগ নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। আবার বিজেপি যেভাবে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছিল, তাতে বিধানসভা নির্বাচন পিছিয়ে যেতে পারত। সেই আবহে পদত্যাগ করে ভাবমূর্তি উদ্ধারে যেমন সচেষ্ট হলেন কেজরিওয়াল, তেমনই বিজেপি-র পরিকল্পনা ভেস্তে দিলেন।

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget