এক্সপ্লোর

Nobel Prize: কেজরিওয়াল নোবেল পুরস্কারের দাবিদার? AAP সুপ্রিমো নিজেই দাবি করলেন, তীব্র কটাক্ষ BJP-র

Arvind Kejriwal: কেজরিওয়ালকে কটাক্ষ করেছে বিজেপি।

নয়াদিল্লি: নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদার ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই নিয়ে কাটাছেঁড়ার মধ্যে এবার নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য ঘোষণা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। ট্রাম্পের মতো নোবেল পাওয়ার জন্য যদিও নিজেকে দাবিদার হিসেবে তুলে ধরেননি তিনি। কেজরিওয়ালের দাবি, দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীন যেভাবে প্রতিপদে বাধা পেয়ে কাজ করতে হয়েছে তাঁকে, তার জন্য নোবেল পাওয়া উচিত বলে আক্ষেপের সুর শোনা গিয়েছে তাঁর গলায়। যদিও সেই নিয়েই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কেজরিওয়ালকে কটাক্ষ করেছে বিজেপি। (Nobel Prize)

দিল্লি বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকে সেভাবে জনসমক্ষে আর দেখা যায় না কেজরিওয়ালকে। তবে সম্প্রতি ‘The Kejriwal Model’ বইয়ের উদ্বোধনে গিয়ে স্মৃতিচারণে ডুব দেন তিনি। আপ সুপ্রিমো জানান, দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে তাঁকে, কাজ করতে গিয়ে যেভাবে পদে পদে বাধাপ্রাপ্ত হয়ে হয়েছে, তাঁর সরকারকে কাজ না করতে দেওয়ার জন্য যেভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, তাতে কাজ করতে গিয়ে সমস্যায় পড়তে হয় তাঁর সরকারকে। (Arvind Kejriwal)

সরাসরি কেন্দ্রের দিকেই আঙুল তুলেছেন কেজরিওয়াল। তাঁর বক্তব্য, “পদে পদে বাধাপ্রাপ্ত হওয়া সত্ত্বেও আমার কাজ করে দেখিয়েছি। লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতি এবং হাজারো বাধাবিপত্তি সত্ত্বেও যেভাবে শাসনকার্য চালিয়েছি, কাজ করেছি, তার জন্য নোবেল প্রাইজ পাওয়া উচিত আমার।” দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন, তদানীন্তন কেজরিওয়াল সরকারের সঙ্গে বার বার সংঘাত বাধে কেন্দ্রের। কেজরিওয়ালের অভিযোগ ছিল, লেফটেন্যান্ট গভর্নরের মাধ্যমে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করছে কেন্দ্রের বিজেপি সরকার। নির্বাচিত সরকারকে কাজ করতে দেওয়া হচ্ছে না, ফাইল আটকে রাখা হচ্ছে, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করা হচ্ছে বলেও সেই সময় দাবি করে আপ।

কিন্তু তার পর যমুনার বুক দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। আবগারি দুর্নীতি থেকে শিশমহল ইস্যুতে কেজরিওয়াল সরকারকে উৎখাত করে দিল্লিতে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু দিল্লির বর্তমান বিজেপি সরকারকে নিশানা করতে ছাড়েননি কেজরিওয়াল। তাঁর দাবি, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে আপ সরকারের পতন ঘটে। আর তার পর থেকেই রাজধানীর সমস্ত পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়েছে।শাসনকার্য পরিচালনার চেয়ে বিজেপি-র মন্ত্রী-বিধায়করা  লুঠে ব্যস্ত, মানুষ এখন আপ সরকারের অভাব বুঝতে পারছেন বলে দাবি তাঁর।

তবে এ নিয়ে কেজরিওয়ালকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। দিল্লির বিজেপি প্রধান বীরেন্দ্র সচদেব বলেন, “কেজরিওয়াল নিজের জন্য নোবেল চাইছেন! হাস্যকর ব্যাপার। অপদার্থতা, নৈরাজ্য এবং দুর্নীতির ক্যাটেগরি থাকলে, তাতে নিশ্চয়ই নোবেল পেতেন উনি।” যদিও আপের দাবি, আর বিরোধী নয় বিজেপি। দিল্লির ক্ষমতা এখন তাদের হাতে। এবার কাজ করে দেখাতে হবে তাদের। শুধু মুখের কথায় কাজ হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
West Bengal News Live: মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পড়ুয়াদের জন্য আলাদা করে ডিমের ব্যবস্থা
PoK Protest : পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ
পিওকে-তে গণ আন্দোলন, প্রায় ৪০ জনের মৃত্যু! 'এদের ভারতের মতোই শত্রু হিসেবে দেখি', জানালেন খোয়াজা আসিফ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Supreme Court: মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
মৃত্যুর পর কালিমামুক্ত হলেন মনমোহন সিংহ, ক্লিনচিট দিয়ে সুপ্রিম কোর্ট বলল, ‘যথেষ্ট তথ্যপ্রমাণ ছিল না’
Income Tax Return: ' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
' ভয়ের কিছু নেই, কর দিয়েছেন আগেই; ধীরে-সুস্থে, সাবধানে রিটার্ন ফাইল করুন', আশ্বস্ত করলেন অর্থনীতিবিদ অনির্বাণ দত্ত
Cockroach Janta Party: বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
বিয়ের প্রস্তাব আসছে বহু জায়গা থেকে, কিন্তু রাজি নন অভিজিৎ দীপকে, কারণ জানালেন মা অনিতা
Solar Eclipse 2026 : সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
সূর্যগ্রহণের সময় 'রাহু যোগ' ! আগামী ১৫ দিন এই ৪ রাশির জন্য ভয়ঙ্কর সময়, তালিকায় কারা ?
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Income Tax Return: এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
এখনও দু'দিন বাকি, দ্রুত রিটার্ন ফাইল করতে পরামর্শ, কী বলছে আয়কর দফতর?
Suvendu Adhikari: সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
সরকারি বাসচালকের বাড়ি থেকে উদ্ধার কেজি কেজি সোনা, অগুনতি টাকা! মুখ্যমন্ত্রী বললেন, 'কাউকে ছাড় দেওয়া...'
Embed widget