এক্সপ্লোর

যে কোনও পকেটমারের চেয়েও দ্রুত স্টাম্প করত ধোনি, প্রশংসায় শাস্ত্রী

ধোনি তাঁর অবসরের কথা ঘোষণা করার পরই তাঁর সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন শাস্ত্রী। তিনি বলেন, এই লোকটি কোনও সময়েই দ্বিতীয় নয়।

কলকাতা: অবসর নেওয়া প্রাক্তন ভারতীয় অধিনায়ককে তাঁর নিজস্ব ঢঙেই প্রশংসা করলেন রবি শাস্ত্রী। মহেন্দ্র সিংহ ধোনির উইকেট কিপিংয়ের ভূয়সী প্রশংসা করে বললেন, যে কোনও সেরা পকেটমারের চেয়েও দ্রুত গতিতে ও স্টাম্প করতে পারত! যে কোনও খেলা অনায়াসে ঘুরিয়ে দিতে পারত ধোনি। ধোনি তাঁর অবসরের কথা ঘোষণা করার পরই তাঁর সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করেন শাস্ত্রী। তিনি বলেন, এই লোকটি কোনও সময়েই দ্বিতীয় নয়। সবসময়েই প্রথম। আর যে জায়গা থেকে ক্রিকেট খেলতে এসেছিল সেখানকার ক্রিকেট আবহেই ও পাল্টে দিয়েছে নিজ গুণে। ধোনির মস্ত গুণ যে কোনও সময়ে শান্ত থাকতে পারা আর আসল সময়ে জ্বলে ওঠা। ও একজন ইউনিক খেলোয়াড়। বিষয়টি ব্যাখ্যা করে শাস্ত্রী বলেন, পঞ্চাশ ওভারের ওয়ান ডে হোক কিংবা টি-টোয়েন্টি, দুটো প্যাটার্নের ক্রিকেটেই দেশকে ওয়ার্ল্ড কাপ দিয়েছে ও। এমনকী টেস্ট ক্রিকেটেও ওর নেতৃত্বে ভারত বিশ্বের এক নন্বরে থেকেছে। ৯০টা টেস্ট ও খেলেছে। সব রকমের ক্রিকেটে এমন সফল কজন হতে পারেন! জীবন যেমনভাবে ওর সামনে এসেছে, ও তেমনভাবেই জীবনকে গ্রহণ করেছে। ওর খড়গপুরের জীবন থেকে জাতীয় স্তরের ক্রিকেটার হয়ে ওঠা, পুরোটাই তেমন। অহেতুক উত্তেজনা নেই। শান্ত, নিরুত্তাপ। ধোনির কিপিংয়ের প্রশংসা করে শাস্ত্রী বলেন, নিরুত্তাপ থেকেই ও যে কখন ক্রিজের বাইরে থাকা ব্যাটসম্যানের উইকেটের বেল ফেলে দিয়েছে, তা ব্যাটসম্যান বুঝতেই পারত না। ধোনির তুলনা হয় না।

সেরা শিরোনাম

Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget