এক্সপ্লোর

শ্রীনগরের লালচকের কাছে গ্রেনেড হামলা জঙ্গিদের, জখম অন্তত ৬

সরকারের দাবি, জম্মু ও কাশ্মীরের ৯৯ শতাংশের ওপর এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ উঠে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল বলেন, ১৬ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ উঠেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ বেশিরভাগ বিধিনিষেধই প্রত্যাহার করা হয়েছে। ৮-১০টি থানা বাদে বাকি সর্বত্র যাতায়াতে নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এখন। ৯৯ শতাংশের বেশি এলাকায় আসা-যাওয়ার ওপর কোনও বিধিনিষেধই নেই।

শ্রীনগর: শনিবার দুপুরে শ্রীনগরে সন্ত্রাসবাদী হামলায় জখম হলেন অন্তত ৬ জন। পুলিশ জানিয়েছে, শ্রীনগরের অভিজাত লালচক এলাকার মাত্র কয়েকশো মিটার দূরে হরি সিংহ মার্কেটে আচমকা গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। বিস্ফোরণে একটি গাড়ির জানালার কাচ ভেঙে টুকরো টুকরো হয়েছে বলে জানিয়েছেন জনৈক পুলিশ অফিসার। বিস্ফোরণের সময় বাজারের দোকানপাট বন্ধ ছিল, যদিও কয়েকটি অস্থায়ী স্টল বসিয়েছিলেন কিছু দোকানদার। সোমবারই কাশ্মীরের সর্বত্র পোস্টপেড মোবাইল পরিষেবা ফের চালু করে স্বাভাবিক জনজীবন ফেরানোর চেষ্টা করছে সরকার। শনিবার রাজ্য প্রশাসন এ কথা ঘোষণার পরই ঘটল গ্রেনেড আক্রমণ। জখমদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশ্মীর পুলিশ ট্যুইট করে জানিয়েছে, হামলাস্থল কর্ডন করে ঘিরে রাখা হয়েছে। সন্দেহভাজন সন্ত্রাসবাদীদের সন্ধানে তল্লাশিও চালাচ্ছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সিআরপিএফ। সরকারের দাবি, জম্মু ও কাশ্মীরের ৯৯ শতাংশের ওপর এলাকায় যাতায়াতের ওপর বিধিনিষেধ উঠে গিয়েছে। জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব রোহিত কানসাল বলেন, ১৬ আগস্ট থেকে ধাপে ধাপে বিধিনিষেধ উঠেছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ বেশিরভাগ বিধিনিষেধই প্রত্যাহার করা হয়েছে। ৮-১০টি থানা বাদে বাকি সর্বত্র যাতায়াতে নিয়ন্ত্রণ পুরোপুরি তুলে নেওয়া হয়েছে এখন। ৯৯ শতাংশের বেশি এলাকায় আসা-যাওয়ার ওপর কোনও বিধিনিষেধই নেই। সোমবার থেকে ফের চালু হচ্ছে পোস্টপেইড মোবাইল পরিষেবা। তার প্রাক্কালেই ঘটে গেল সন্ত্রাসবাদী আক্রমণ। গত ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর নিশ্ছিদ্র নিরাপত্তার আয়োজন করা হয়েছে রাজ্যে। মোতায়েন করা হয়েছে বাড়তি সেনা। তবে বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এটাই প্রথম সন্ত্রাসবাদী হামলার ঘটনা নয়। ৫ অক্টোবর দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সন্ত্রাসবাদীরা গ্রেনেড ছুঁড়লে বিস্ফোরণ ঘটে প্রায় ১৪ জন জখম হন। জেলা কালেক্টরের দপ্তরের বাইরে ওই হামলা হয়।

সেরা শিরোনাম

Asaduddin Owaisi: উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
উত্তরপ্রদেশে বড় চমক ওয়েইসির, মায়াবতীর ফর্মুলাই কি হাতিয়ার? 'অসৎ উদ্দেশ্য' কটাক্ষ অখিলেশের
West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
India's Cleanest City : ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
ইন্দোরের ৮ বছরের রেকর্ড ভেঙে দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর হল এটি...
Sustainable Agriculture: ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা
ল্যাবে তৈরি ব্যাকটিরিয়া জোগাবে নাইট্রোজেন; বাড়বে ফসলের ফলন, কমবে দূষণও—আশাবাদী বিজ্ঞানীরা

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget