এক্সপ্লোর

Cyclone Yaas in Bengal: যাবতীয় কাজকর্ম বন্ধ বন্দরে, ইয়াস সতর্কতায় দড়ি দিয়ে বাঁধা একের পর এক জাহাজ

বন্দরে জাহাজ ঢোকা ও বেরোনো সম্পূর্ণ বন্ধ রেখেছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরের পর থেকেই যাবতীয় কাজকর্ম বন্ধ রাখা হয়েছে বন্দরে। 

হলদিয়া: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। হলদিয়া বন্দরে দড়ি দিয়ে বাঁধা হল জাহাজ। বর্ধমান স্টেশনের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা রেকের চাকা বাঁধা হল শিকলে। বর্ধমানে ২৬ ও ২৭ তারিখের জন্য বেশীরভাগ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। উদ্বেগের প্রহর গোণা শুরু হয়ে গিয়েছে। কমছে দূরত্ব। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। 

বিপদ এড়াতে তুঙ্গে প্রস্তুতি। কোথাও জাহাজ বাঁধা দড়ি দিয়ে। কোথাও চেনে বাঁধা হল রেকের চাকা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া বন্দরে ৮টি জাহাজ দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। বন্দরে জাহাজ ঢোকা ও বেরোনো সম্পূর্ণ বন্ধ রেখেছে পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরের পর থেকেই যাবতীয় কাজকর্ম বন্ধ রাখা হয়েছে বন্দরে। 

কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান বিনীত কুমার। সব ধরণের সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে, কাজ বন্ধ রয়েছে। উপকূল রক্ষী বাহিনীর তরফে নজরদারি চালানো হচ্ছে, সদর দফতর থেকে মনিটারিং করা হচ্ছে। স্যটেলাইট ইমেজে কোনও নৌকা, জাহাজের ছবি ধরা পড়লে তা সরিয়ে আনা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের আতঙ্কের মধ্যেই সর্তক রেল। বর্ধমান স্টেশনের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা রেকের চাকা বাঁধা হল শিকলে। টেনে রাখা হয়েছে গার্ড কেবিনে থাকা হ্যাণ্ডব্রেকগুলিও। রেল সূত্রে খবর, বর্ধমান স্টেশনে ২৬ ও ২৭ তারিখ বিদ্যুত্ সংযোগ নিরবিচ্ছিন্ন রাখতে জেনারেটর প্রস্তুত রাখা হয়েছে। দুদিনের জ্বালানিও মজুত করে রাখা হয়েছে। ২৬ ও ২৭ তারিখের জন্য বেশীরভাগ মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে কমেছে স্টাফ স্পেশাল ট্রেনের সংখ্যাও। রেলের তরফে জানানো হয়েছে, ২৬ তারিখ বিকেল ৩.৩০ পর বর্ধমান থেকে কোনও হাওড়াগামী স্টাফ স্পেশাল ট্রেন চলবে না।

বর্ধমানের চিফ ইয়ার্ড মাস্টার স্বপন অধিকারী জানিয়েছেন, কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। গাছ পড়ে ওভারহেডের তার ছিঁড়ে গেলে এই টিম দ্রুততার সঙ্গে কাজ করবে। যাত্রীদের সাহায্য করতে আরপিএফ ও জিআরপিকেও নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেনের বিষয়টা বলেছে । নদিয়ার শান্তিপুর স্টেশনেও দাঁড়িয়ে থাকা রেকের চাকা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে!

সেরা শিরোনাম

Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget