এক্সপ্লোর

শহরে অভিনব কায়দায় এটিএম জালিয়াতি, কীভাবে সম্ভব? কী বলছেন বিশেষজ্ঞরা?

অভিযোগ, ১৪ থেকে ২২ মে-র মধ্যে নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকার এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা।  যদিও কোনও এটিএমের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি।

কলকাতা: পুরোপুরি অক্ষত এটিএম। বিশেষ যন্ত্র বসিয়ে অভিনব উপায়ে লক্ষ লক্ষ টাকা গায়েব করার অভিযোগ। কীভাবে ঘটছে এমন ঘটনা? খতিয়ে দেখার পাশাপাশি, সিস্টেম আপগ্রেড করে এই ধরনের জালিয়াতি ঠেকানোয় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

শহরে ফের অভিনব কায়দায় এটিএম জালিয়াতি। অভিযোগ, ১৪ থেকে ২২ মে-র মধ্যে নিউ মার্কেট, যাদবপুর ও কাশীপুর থানা এলাকার এটিএম থেকে গায়েব হয়ে গিয়েছে ৩৯ লক্ষ ৬০ হাজার টাকা।  যদিও কোনও এটিএমের গায়ে আঁচড় পর্যন্ত লাগেনি। সাইবার বিশেষজ্ঞদের অনুমান, ঘটনার পিছনে হ্যাকারদের বিশেষ কারসাজি।

তদন্তকারীরা মনে করছেন, সবার অলক্ষ্যে জালিয়াতরা বিশেষ যন্ত্র লাগিয়ে দিচ্ছে এটিএমে। তারপর বিশেষ সফটওয়্যারের সাহায্যে ব্যাঙ্কের সঙ্গে এটিএমের যোগাযোগ বিচ্ছিন্ন করে এটিএমের নিয়ন্ত্রণে পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নিচ্ছে। তারপরই গায়েব করছে টাকা।   

দেখা গেছে, এক ধরনের এটিএমের ক্ষেত্রেই টাকা গায়েবের ঘটনা ঘটেছে। সাইবার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ২০১৫-তে আরবিআই থেকে বলে দেওয়া হয়েছিল, এটিএম সুরক্ষায় যেন বাড়তি নজর দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যাঙ্ক ও ভেন্ডারদের বলা হয়েছিল, এটিএমের সিস্টেমে উন্নত প্রযুক্তি ব্যবহার করার জন্য।

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত বলেন, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। এটিএম বক্স এবং ব্যাঙ্কের মধ্যে হ্যাকার ঢুকছে। ম্যালওয়ার লাগিয়ে নির্দেশ দেবে সেভাবেই এটিএম কাজ করবে। সাইবার বিশেষজ্ঞ অভিষেক মিত্রর কথায়, কৃত্রিম সার্ভার তৈরি করে এই কাজ হচ্ছে। আরেক সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায়ের কথায়, কোভিড পর্বে সাইবার হানা বাড়বে তা আগেই বলা হয়েছিল। এই নিয়ে গাইডলাইনও জারি করেছিল আরবিআই।

এই ধরনের জালিয়াতি ঠেকানো যাবে কীভাবে?  শহরের অধিকাংশ এটিএম রক্ষীবিহীন। ফলে জালিয়াতরা ফাঁকা এটিএমে জালিয়াতির সুযোগ পাচ্ছে।  এর আগে গ্রাহকদের ফোন করে এটিএম নম্বর কোনওভাবে জেনে প্রতারণার ঘটনা ঘটেছে। তারপর এটিএম কার্ড স্কিম করে বিশেষ পদ্ধতিতে উধাও হয়েছে টাকা। এবার নতুন পদ্ধতি নিয়ে শহরে সক্রিয় এটিএম জালিয়াতরা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget