এক্সপ্লোর

লকডাউনে বিয়ে স্থগিত, বাঁচিয়ে রাখা ২ লক্ষ টাকা দিয়ে রোজ পরিযাযী শ্রমিকদের খাওয়াচ্ছেন পুণের অটোচালক

সিনিয়র সিটিজেন, সন্তানসম্ভবা মহিলাদেরও অক্ষয় নিজের অটোয় চাপিয়ে পৌঁছে দিচ্ছেন ডাক্তারখানায়, বিনিময়ে একটি পয়সাও নিচ্ছেন না।

পুণে: বিয়ের খরচ বাবদ বাঁচিয়ে রেখেছিলেন ২ লক্ষ টাকা, কিন্তু লকডাউনে বিয়েটাই স্থগিত রাখতে হয়েছে। এখন সেই টাকা দিয়ে পুণের রাস্তায় রাস্তায় পরিযায়ী শ্রমিক, গরিবদের খাওয়াচ্ছেন অক্ষয় কোথওয়ালে। পেশায় অটোচালক অক্ষয় তাঁর বন্ধুদের পাশে নিয়ে রোজ প্রায় ৪০০ লোকের অন্নের সংস্থান করছেন। রাস্তায় ঘুরে ঘুরে খাবার বিলি করেন তাঁরা। এখানেই শেষ নয়, সিনিয়র সিটিজেন, সন্তানসম্ভবা মহিলাদেরও অক্ষয় নিজের অটোয় চাপিয়ে পৌঁছে দিচ্ছেন ডাক্তারখানায়, বিনিময়ে একটি পয়সাও নিচ্ছেন না। আবার করোনাভাইরাস থেকে কীভাবে সুরক্ষিত থাকা যায়, সে ব্যাপারেও অটোয় মাইকে প্রচার চালিয়ে মানুষকে সচেতন করছেন তিনি। মামুলি পরিবার থেকে উঠে আসা অক্ষয় সঙ্কটের সময় অন্যদের সাহায্য করতে পেরে খুশি বলে জানিয়েছেন। বলেছেন, বিয়েটা হওয়ার কথা ছিল ২৫ মে। কিন্তু লকডাউনের জন্য প্রেমিকা , আমি মিলে স্থির করি, এখন বিয়ে করা ঠিক হবে না। লকডাউনে গরিব মানুষ, বিশেষত আটকে পড়া কাজ, আয় হারানো ভিন রাজ্যের শ্রমিকদের দুঃখ কষ্ট তাঁকে পীড়া দিয়েছে। অক্ষয় বলেছেন, রাস্তায় এমন অনেককে দেখেছি, এক বেলার খাবারের সংস্থান করাও যাদের পক্ষে সম্ভব নয়। তখন আমি ও কিছু বন্ধু ঠিক করি, ওদের সাহায্য করব। আমার জমানো টাকা এতে ঢালার সিদ্ধান্ত নিই, বন্ধুবান্ধবরাও সাহায্য করেছে। তারপর পুণের টিম্বার মার্কেট এলাকার বাসিন্দা অক্ষয় বন্ধুদের নিয়ে অস্থায়ী রান্নাঘর তৈরি করে চাপাতি, সব্জি বানিয়ে পরিযায়ী শ্রমিক, দিন আনা দিন খাওয়া লোকজনকে খাবার বিতরণ করা শুরু করেন। অটোরিক্সায় চেপে রেলস্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিলি করেন তাঁরা। এদিকে একসময় টাকা ফুরিয়ে আসায় নতুন করে টাকা তুলে পোলাও, মশালা রাইস বা সম্ভর রাইস বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। হাতে সঞ্চিত অর্থে অন্তত ৩১ মে পর্যন্ত এভাবে গরিবদের খাওয়ানোর পরিকল্পনা আছে তাঁদের। এছাড়া এলাকার ফুটপাথের বাসিন্দাদের মাস্ক, স্যানিটাইজারও বিলিয়েছেন তাঁরা।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-India Relation: কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
কলকাতা ছুঁয়ে দিল্লিতে আমেরিকার বিদেশসচিব, অর্থনীতির গতি বাড়াতে বৈঠক মোদির সঙ্গে
El Nino News: এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
এল নিনোর ভ্রুকুটি, খরিফ চাষ বাঁচাতে কেন্দ্রের ‘অ্যাকশন প্ল্যান’; জেনে নিন বিশদে
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,23 May 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Kunal Ghosh : 'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?
'ঝামেলা দেখলে খোলসে ঢুকে থাকুন', কচ্ছপ দিবসে ইঙ্গিতপূর্ণ পোস্ট কুণালের, কাকে বার্তা ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget