এক্সপ্লোর

Ayatollah Ali Khamenei Killing: ইরানের নতুন ‘সুপ্রিম লিডার’ আয়াতোল্লা আরাফি, খামেনেইয়ের উত্তরসূরি চয়নে বড় সিদ্ধান্ত

Ayatollah Arafi: দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ শাসকের দায়িত্ব দেওয়া হল আয়াতোল্লা আরাফিকে।

নয়াদিল্লি: আয়াতোল্লা আলি খামেনেইয়ের উত্তরাধিকারী কে হবেন, সকাল থেকেই এই প্রশ্ন ঘুরে ফিরে উঠে আসছে। সেই আবহেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ইরান। পাকাপাকি ভাবে আয়াতোল্লা খামেনেইয়ের উত্তরাধিকারী নিযুক্ত করার আগে, দেশের অন্তর্বর্তী সর্বোচ্চ শাসকের দায়িত্ব দেওয়া হল আয়াতোল্লা আরাফিকে। খামেনেইয়ের মৃত্যুতে সংবিধানের ১১১ অনুচ্ছেদ এই মুহূর্তে সক্রিয় ইরানে, যার আওতায় জরুরি পরিস্থিতিতে তিন সদস্যের কাউন্সিল গঠন করে ক্ষমতা হস্তান্তরের কাজ শুরু হয়। (Ayatollah Arafi)

আয়াতোল্লা আরাফির পুরো নাম আয়াতোল্লা আলিরেজা আরাফি। জন্ম ১৯৫৯ সালে। ইরানে যে সেমিনারি সিস্টেম রয়েছে, তার অন্যতম শীর্ষস্থানীয় ধর্মগুরু তিনি। গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্যও। তাঁকে খামেনেইয়ের জায়গায় বসানোর অর্থ, ধর্মগুরুদের কর্তৃত্ব বজায় রাখা ইঙ্গিত বলেও মনে করছেন কূটনীতিকরা। (Ayatollah Ali Khamenei Killing)

আয়াতোল্লা আরাফি সম্পর্কে সেভাবে ওয়াকিবহাল নয় বহির্বিশ্ব। তবে ইরানের দেশের ধর্মীয় ব্যবস্থায় অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র তিনি। সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে যেমন, তেমনই খামেনেইয়ের ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত বলেও পরিচিত ছিলেন। যে গার্ডিয়ান কাউন্সিল এবং অ্যাসেম্বলি অফ এক্সপার্টস-এর সদস্য আয়াতোল্লা আরাফি, তারাই নির্বাচনে প্রার্থী ঠিক করে। দেশের সংসদে আইন পাস করানোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা তাদের।

মিডল ইস্ট ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অ্যালেক্স ভি জানিয়েছেন, আয়াতোল্লা আরাফির হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব তুলে দিতে দু'বার ভাবেননি খামেনেই। আয়াতোল্লা আরাফির দক্ষতা এবং যোগ্য়তার উপর পূর্ণ আস্থা ছিল তাঁর। রাজনৈতিক ভাবে তেমন 'হেভিওয়েট' নন আরাফি। নিরাপত্তা বাহিনীর সঙ্গেও তেমন দহরম মহরম নেই তাঁর। তবে আরবী এবং ইংরেজি ভাষা, প্রযুক্তিগত ভাবে দক্ষ, ২৪টি বই এবং অসংখ্য লেখালেখির দরুণ আরাফির সুনাম রয়েছে বেশ। 

ইরানের সংবিধানের কাঠামো অনুযায়ী, অন্তর্বর্তী কাউন্সিলে থাকেন প্রধান বিচারপতি গোলাম-হোসেন মহসেনি-এজেই, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং গার্ডিয়ান কাউন্সিলের প্রধান ধর্মগুরু। খামেনেইয়ের মৃত্যুতে ইরানে ক্ষমতার যে হস্তান্তর ঘটতে চলছে, তাতে নেতৃত্ব দেবে ওই কাউন্সিল। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, পাকাপাকি ভাবে খামেনেইয়ের উত্তরাধিকারী নিযুক্ত না হওয়া পর্যন্ত দায়িত্ব সামলাবেন আয়াতোল্লা আরাফি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Vande Mataram Controversy: দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির
দিল্লিতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ‘বন্দে মাতরম’ বিতর্ক! বাধা দিয়েছেন সনিয়া গান্ধী, অভিযোগ বিজেপির

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget