এক্সপ্লোর

Ayodhya Ram Temple: অযোধ্যা রাম মন্দিরে প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে থাকছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি

J P Nadda : এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন

নয়াদিল্লি : আগামীকাল অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। আলোয় ঝলমল করছে গোটা শহর। অযোধ্যা যেন এক টুকরো ভারত। প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন রাজনীতি জগৎ-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। যদিও অযোধ্যায় অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। তবে, তিনি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন ঝান্দেওয়ালা মন্দির থেকে। 

 

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানোর জন্য শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট্রকে ধন্যবাদ জানিয়েছেন। উল্লেখ করেন, ৫০০ বছরের লড়াইয়ের পর বিশাল এই মন্দির নির্মাণ হচ্ছে। ২২ জানুয়ারির পর সপরিবারে তিনি মন্দির দর্শনে যাওয়ার কথা জানিয়েছেন।

অমিত শাহ, রাজনাথ সিং-সহ একাধিক বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। নজরে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি। তবে, কেন্দ্রের শাসক দলের নেতারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অন্যদের সঙ্গে এই অনুষ্ঠান দেখবেন। যেহেতু ২২ জানুয়ারি বিশাল সংখ্যক অতিথির উপস্থিত থাকার কথা রয়েছে, তাই এদিনের পরে তাঁদের মন্দিরে আসার কথা বলা হয়েছে। ট্রাস্টের তরফে দেশের প্রধান রাজনৈতিক দলগুলির নেতৃত্বকে, মূলত সভাপতিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

অযোধ্যা যেন এক টুকরো ভারত। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। ফুলে ফুলে ঢাকা রাম মন্দির। আজ ১২৫টি কলসের জলে রামলালার মূর্তিকে স্নান করানো হবে।

অন্যদিকে, জনস্রোত রুখতে গতকাল রাত থেকেই অযোধ্যার সব রাস্তা সিল করে দেওয়া হয়েছে। আমন্ত্রিত অতিথি ছাড়া প্রবেশ নিষেধ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
Bashar Al-Assad Sentenced to Death: মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
মৃত্যুদণ্ডের সাজা সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে, রাশিয়া পালিয়ে গিয়েও হল না রক্ষে, কিন্তু ফেরানো যাবে কি?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget