Ayodhya Ram Mandir Inauguration: কাল রাম মন্দিরের উদ্বোধন, কোন কোন রাজ্যে ছুটি ঘোষণা ?
Pran Pratistha of Ram Lalla: বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানের জন্য সাধু-সন্ত, তারকা, রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে

নয়াদিল্লি : অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তার পরেই অযোধ্যায় (Ayodhya) শুরু হয়ে যাবে রাম মন্দিরের উদ্বোধন। প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে চলছে বিশাল প্রস্তুতি। প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠানের জন্য সাধু-সন্ত, তারকা, রাজনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সব সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। একাধিক রাজ্য সরকারও সেই পথে হেঁটে পাবলিক হলিডে ও অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।
২২ জানুয়ারি কোন কোন রাজ্য কেমন ছুটি ঘোষণা করেছে ?
উত্তরপ্রদেশ- ২২ জানুয়ারি রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মদের দোকানও থাকবে বন্ধে।
গুজরাত- ২২ জানুয়ারি গুজরাতের সমস্ত সরকারি অফিস অর্ধ দিবস বন্ধ থাকবে।
ছত্তীসগঢ়- ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘোষণা করেছেন, সোমবার সব সরকারি অফিস দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে।
মধ্যপ্রদেশ- এই রাজ্যেও ২২ জানুয়ারি সব স্কুল বন্ধ থাকবে। সরকারি অফিসগুলি অর্ধ দিবস অর্থাৎ দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে। এর পাশাপাশি এই রাজ্যে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।
হরিয়ানা- এই রাজ্যেও সমস্ত স্কুল বন্ধ থাকবে। এখানেও রাজ্য সরকার ড্রাই ডে ঘোষণা করেছে।
ওড়িশা- সব সরকারি অফিস, রেভিনিউ ও ম্যাজিস্ট্রেট আদালতও অর্ধ দিবস বন্ধ থাকবে।
অসম - অসম সরকার সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা করেছে।
উত্তরাখণ্ড- দুপুর আড়াইটা পর্যন্ত এই রাজ্যে বন্ধ থাকবে সব সরকারি অফিস। তবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।
মহারাষ্ট্র- ২২ জানুয়ারি পাবলিক হলিডে ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।
রাজস্থান- সরকারি অফিসে অর্ধ দিবস ছুটি
গোয়া- সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
ত্রিপুরা - দুপুর আড়াইটা পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সব সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান।
হরিয়ানা- সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ দিবস ছুটি ঘোষণা।
চণ্ডীগড়- সব অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে এই কেন্দ্রশাসিত অঞ্চলে।
পুদুচেরি- পাবলিক হলিডে ঘোষণা করেছে পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গাস্বামী।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee





















