এক্সপ্লোর

Ayodhya Ram Temple: সরাসরি সম্প্রচার অযোধ্যা থেকে, খাওয়া-দাওয়ার ব্যবস্থাও, রামমন্দির উদ্বোধন ঘিরে বাড়তি তৎপরতা

Ayodhya Inauguration: বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ।

নিউ দিল্লি: রামমন্দির উদ্বোধনে নয়া উদ্যোগ বিজেপি-র। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন যাতে দেশবাসী, তার জন্য অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে। অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হবে দেশের বিভিন্ন প্রান্তে, বুথ স্তরেও। দলের নেতা, কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষকে অনুষ্ঠানের অংশ করে নিতেই এমন উদ্যোগ। (Ayodhya Ram Temple)

বিজেপি-র তরফে জানানো হয়েছে, অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হলে, অযোধ্যা না এসেও, ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠা সচক্ষে দেখতে পাবেন সাধারণ মানুষ। তার জন্য বুথ স্তরের নেতাদের বড় স্ক্রিনের ব্যবস্থা করতে বলা হয়েছে। এর পাশাপাশি, ২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠানের দিন একাধিক সমাজসেবামূলক কর্মসূচির আয়োজনও করা হচ্ছে। এর আওতায় কম্বল বিতরণের অনুষ্ঠান হচ্ছে। পাশাপাশি খাওয়া-দাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে সাধারণের জন্য।  দুঃস্থদের মধ্যেও খাবার এবং ফল বিতরণ করা হবে। (Ayodhya Inauguration)

রামমন্দির উদ্বোধন উপলক্ষে ২২ জানুয়ারি অযোধ্যা যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তাঁর আগমন ঘিরে বাড়তি তৎপরতা শুরু হয়েছে। দেশের বিভিন্ন মহলের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে ইতিমধ্যেই, সেই তালিকায় রয়েছেন শিল্পপতি গৌতম আদানি থেকে অভিনেতা অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, রজনীকান্তও। অযোধ্যার উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।  

আরও পড়ুন: Ayodhya Ram Temple: রাম মন্দিরে স্থাপিত হবে 'উৎসব' ও 'স্থাবর' মূর্তি, কী এগুলির মাহাত্ম্য ?

২২ জানুয়ারি উদ্বোধনী অনুষ্ঠান হলেও, বৈদিক মতে ‘রামলালা’র প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান শুরু হয়ে যাবে ১৬ জানুয়ারি থেকেই, মূল অনুষ্ঠানের এক সপ্তাহ আগে। বারাণসী  থেকে তার জন্য পুরোহিত লক্ষ্মীকান্ত দীক্ষিত অযোধ্যা যাচ্ছেন। তিনিই ২২ জানুয়ারির মূল অনুষ্ঠানে পৌরহিত্য করবেন। রামমন্দিরের উদ্বোধন উপলক্ষে আগামী ১৪ থেকে ২২ জানুয়ারি, এই নয় দিন অযোধ্যায় ‘অমৃত মহোৎসব’ হিসেবে পালিত হবে।

রামমন্দির উদ্বোধনকে ঘিরে ১০০৮ ‘হান্ডি মহাযজ্ঞে’রও ব্যবস্থা করা হচ্ছে, যা থেকে পুণ্যার্থীদের প্রসাদ দেওয়া হবে। পুণ্যার্থীদের থাকার জন্য ইতিমধ্যেই একাধিক জায়গায় তাঁবু খাটানো শুরু হয়ে গিয়েছে। শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ১০ হাজার থেকে ১৫ হাজার মানুষের জন্য সবরকম আয়োজন হচ্ছে। অনুষ্ঠানের দিন হাজার হাজার মানুষের সমাগম ঘটতে পারে অযোধ্যায়, তার জন্য এখন থেকেই নিরাপত্তায় জোর দেওয়া হচ্ছে। কোনও রকম বাধা-বিঘ্ন ছাড়াই যাতে সকলে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারেন, চেষ্টায় খামতি রাখা হচ্ছে না কোনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajib Banerjee: DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
DP থেকে মমতা-অভিষেকের ছবি সরিয়ে এবার 'বিদ্রোহী' রাজীব বন্দ্যোপাধ্যায়, “দিদিকে হাতজোড় করছি, অভিষেককে বাঘের বাচ্চা বানাবেন না..”
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?

ভিডিও

Suvendu Adhikari: 'প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখানে আসতে বলবো',শ্যাম স্টিলের কারখানার নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপনে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী
56 Bhogs of Mahesh Rath Yatra: রথযাত্রায় ৫৬ ভোগে মুখর ৬৩০ বছরের প্রাচীন মাহেশ
Suvendu Adhikari: 'শ্রমিকদের আমার কুর্নিশ, প্রচুর মানুষের কর্মসংস্থান হবে', আশ্বাস মুখ্যমন্ত্রীর
Rath Yatra 2026: ধূমধাম করে পালিত হল ২৫০ বছরের পুরনো কালনায় বিখ্যাত বর্ধমানের রাজপরিবারের রথযাত্রা
Murshidabad Train Accident:মুর্শিদাবাদের কাটোয়া-আজিমগঞ্জ রেলশাখায় ভয়াবহ দুর্ঘটনা! ঘটনাস্থলে চাঞ্চল্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Mumbai News : ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
ভয়ঙ্কর, নির্মীয়মাণ বহুতল থেকে ভেঙে পড়ল ক্রেন; চুরমার ১২টি গাড়ি, গুরুতর জখম ১ !
Mamata Banerjee : 'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
'যাঁরা যাঁরা যাওয়ার...!' 'ডেডলাইন' দিলেন মমতা, তৃণমূলের সঙ্গ ত্যাগ করলেন এই তিন হেভিওয়েট
Iran War : ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
ইরানে ধ্বংসযজ্ঞ! একের পর এক সেতু, রেলপথে ভয়াবহ মার্কিন হামলা, পরপর মৃত্যু
Lamine Yamal : ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
ফাইনালের আগে চিন্তার ভাঁজ স্পেন শিবিরে, বাঁ উরুতে মোটা ব্যান্ডেজ ; মূল অনুশীলন করলেন না ইয়ামাল
Local Train Incident : লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
লোকাল ট্রেনে সিট নিয়ে বিবাদ, অন্য সহ-যাত্রীদের চোখে Pepper Spray করে দিলেন মহিলা !
Embed widget