এক্সপ্লোর

Plane Accident News: ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, ভেঙে পড়ল আমেরিকার B-52 বোমারু, একেবারে মাটিতে মিশে গেল, পড়ে শুধু ছাই

B-52 Bomber Crashes: যাত্রী সমেত ভেঙে পড়ল আমেরিকার বোমারু বিমান। এখনও পর্যন্ত আট জনের মৃত্যুর খবর সামনে এসেছে।

ক্যালিফোর্নিয়া: আমেরিকায় এবার ভেঙে পড়ল বোমারু বিমান। এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর মিলছে। ক্যালিফোর্নিয়ার বায়ুসেনাঘাঁটিতে ভেঙে পড়ে বিমানটি। ঘটনাস্থল থেকে যে ছবি এবং ভিডিও সামনে এসেছে, তা ভয়াবহ। বোমারু বিমানটির কিছুই অবশিষ্ট নেই। শুধু কালো ছাই মিশে রয়েছে মাটিতে। ধোঁয়া বেরোচ্ছে ছাইয়ের রাশি থেকে। (B-52 Bomber Crashes)

আমেরিকার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস বায়ুসেনা ঘাঁটিতে ভেঙে পড়ে বোমারু বিমানটি। লস অ্য়াঞ্জেলস থেকে ৯৫ কিলোমিটার উত্তরে অবস্থিতি সেটি। জানা গিয়েছে, স্থানীয় সময় সোমবার বেলার দিকে বায়ুসেনার কর্মীরা খাওয়াদাওয়া সারছিলেন। সেই সময় ভেঙে পড়ে B-52 বোমারু বিমানটি। যে এডওয়ার্ডস বায়ুসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেটি আমেরিকার সেনার অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি, যেখানে থেকে গুরুত্বপূর্ণ অভিযান চালানো হয়। (Plane Accident News)

 এডওয়ার্ডস বায়ুসেনা ঘাঁটির তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘বায়ুসেনার B-52 Stratofortress বোমারু বিমানে আট জন সওয়ার ছিলেন। রুটিন টেস্ট মিশন চলছিল। সেই সময় ১১টা বেজে ২০ মিনিট নাগাদ উড়ানের কিছুক্ষণ পরই ভেঙে পড়ে বিমানটি। প্রাথমিক ভাবে বোঝা যাচ্ছে, যে দুর্ঘটনা ঘটেছে, তাতে কারও বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। জরুরি পরিষেবা বিভাগ পৌঁছেছে ঘটনাস্থলে। তদন্ত শুরু হয়েছে’।

এডওয়ার্ডস বায়ুসেনা সূত্রে খবর, বিমানটিকে ঘোরানোর সময় বপত্তি ঘটে। আপাতত ওই অঞ্চলের আকাশ দিয়ে বাণিজ্যিক বিমানের উড়ান বন্ধ রাখা হয়েছে। বায়ুসেনার তরফে বিশদে কিছু খোলসা না করা হলেও, জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় বিমানটিকে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বোমারু বিমান। কালো ছাইয়ের রাশি পড়ে রয়েছে শুধু। সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে।

আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, দুর্ঘটনার পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা যায়। যে B-52 বোমারু বিমানটি ভেঙে পড়েছে, সেটি একটি ভারী ওজনের বোমারু বিমান। ১৯৫৪ সালে ওই বিমানের উড়ান শুরু হয়। সোভিয়েত ইউনিয়নের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা আঁচ করে বিমানটি তৈরি করা হয়। সেই থেকে আমেরিকার বায়ুসেনা ওই বিমান ব্য়বহার করে আসছে। সময়ের সঙ্গে আধুনিকীকরণও ঘটেছে।

বড় আকারের বিমানটিতে একাধিক অস্ত্রশস্ত্র নিক্ষেপ করা যায়, যার মধ্যে রয়েছে বোমা, ক্রুজ মিসাইল। নিউক্লিয়ার পেলোডও বহন করতে সক্ষম। সাধারণত পাঁচ জন কর্মী বিমানে মোতায়েন থাকেন। ভিয়েতনাম, ইরাক, আফগানিস্তান যুদ্ধের পাশাপাশি, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধেও ওই বোমারু বিমানটি ব্যবহার করে আমেরিকা।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

CJP Protest: ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
ফের যন্তর মন্তরের মতো আন্দোলনে বসার হুঁশিয়ারি সিজেপি নেতা অভিজিৎ দীপকের
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Advertisement

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget