এক্সপ্লোর

Baba Vanga Predictions 2025: ঘটতে চলেছে ভয়ঙ্কর ঘটনা, মানচিত্র থেকে সাফ হয়ে যাবে এই দেশগুলো? বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী জানেন?

২০২৫ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী বিশেষ উল্লেখযোগ্য। অনেকেই এই নিয়ে উদ্বেগে ভুগছেন। 

 বাবা ভাঙ্গাকে বুলগেরিয়ার নস্ট্রাদামুসও বলা হয়। ইদানিংকালের বহু ঘটনার পূর্বাভাস নাকি তিনি দিয়ে গিয়েছিলেন বহু আগেই।  তিনি ছিলেন অন্ধ। কিন্তু  ভবিষ্যৎ  দেখতে পেতেন হুবহু। ১৯৯৬ সালে তাঁর মৃত্যু হয়, কিন্তু তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে আজও সারা বিশ্বে আলোচিত হয়। ২০২৫ সাল নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী বিশেষ উল্লেখযোগ্য। অনেকেই এই নিয়ে উদ্বেগে ভুগছেন। 

বাবা ভাঙ্গা নিয়ে ইদানিং চর্চা চলছে। বাবা ভাঙ্গার নানা ভবিষ্যদ্বাণীর মধ্যে একটি হল ইউরোপের  ধ্বংসের আভাস। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি বড় যুদ্ধ শুরু হবে, যার ফলে পশ্চিমের দেশগুলি ধ্বংস হবে। তিনি বলেছিলেন, এই যুদ্ধটি তখন শুরু হবে যখন সিরিয়ায় অশান্তি চরমে উঠবে।  তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে অনেকেই বাস্তবের মিল খুঁজে পাচ্ছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা করছেন। 

ভিনগ্রহীদের কথা 
বাবা ভাঙ্গা মনে করতেন ২০২৫ সালে মানুষের সঙ্গে ভিনগ্রহীদের মোলাকাত হয়ে যেতে পারে।  এই যোগাযোগটি হয়তো একটি নতুন যুগের সূচনা করতে পারে অথবা বিশ্বব্যাপী সঙ্কটের কারণ হতে পারে। তাঁর মতে, এই ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের ফলে নতুন সমস্যাও তৈরি হতে পারে।  সম্প্রতি আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সরকার ইউএফও সম্পর্কিত তথ্য সর্বজনীন করার ঘোষণা করেছে। এই সিদ্ধান্তের পর ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগের এই ভবিষ্যদ্বাণী আরও বিশ্বাসযোগ্য মনে করছেন কেউ কেউ। 

বাবা ভাঙ্গা মনে করতেন, ২০২৫ সাল নাগাদ মানুষের টেলিপ্যাথির জোর বাড়বে। এতে বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে। তবে, বাবা ভাঙ্গা প্রযুক্তির ভুল ব্যবহারের বিষয়েও সতর্ক করেছেন।  এমন কিছু ঘটলে তা বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 

বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে সাফল্য
বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন, ২০২৫ সালে বিজ্ঞান ও চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করা যাবে। তিনি ন্যানোটেকনোলজি এবং চিকিৎসা ক্ষেত্রে অগ্রগতির কথা বলেছিলেন। কিন্তু একই সাথে সতর্ক করেছিলেন যেন এই প্রযুক্তির অপব্যবহার না হয় ! তার প্রভাব ধ্বংসাত্মক হতে পারে। 

বাবা ভাঙ্গার আসল নাম ভেঙ্গেলিয়া পান্ডেভা গুশ্টেরোভা । তিনি একজন বিখ্যাত বুলগেরিয়ান ভবিষ্যৎদ্রষ্টা ছিলেন। ১৯১১ সালে ৩১ জানুয়ারি তাঁর জন্ম । তিনি 'বালকানের নস্ট্রাদামুস' নামে পরিচিত। বাবা ভাঙ্গার জীবন এবং তাঁর ভবিষ্যদ্বাণী আজও মানুষের কাছে রহস্য এবং আলোচনার বিষয়। 

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
FIR রুজু হয়েছিল, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছাল পুলিশ
Prashant Kishor : 'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
'সপ্তম শ্রেণিতে ফেল করা মুখ্যমন্ত্রী পিএইচডি ডিগ্রিধারী হয়ে যাবেন না', পিকে-র নিশানায় সম্রাট
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে
পুরীর মন্দিরের কাছে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, গুরুতর আহত ৩ জন, সঙ্কটজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ভিডিও

Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget