এক্সপ্লোর

BTech Student Death:ট্রেন থেকে পড়ে মৃত্যু সোদপুরের বি টেক ছাত্রীর

রবিবার ব্যারাকপুরে একটি বেসরকারি কলেজে চাকরির পরীক্ষা দিতে আসার সময় আচমকাই ট্রেন থেকে পড়ে যান পূজা।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: চাকরির পরীক্ষা দিতে এসে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল এক বি টেক ছাত্রীর। তাঁর নাম পূজা দত্ত। উত্তর ২৪ পরগনার সোদপুর শেঠ কলোনির বাসিন্দা পূজা দত্ত বাড়ির আর্থিক পরিস্থিত খারাপ থাকার জন্য নিজের চেষ্টায় পড়াশোনার পাশাপাশি চাকরির চেষ্টা চালাচ্ছিলেন।

রবিবার ব্যারাকপুরে একটি বেসরকারি কলেজে চাকরির পরীক্ষা দিতে আসার সময় আচমকাই ট্রেন থেকে পড়ে যান পূজা। মৃত্যু হয় তাঁর।

বাড়ির একমাত্র মেয়ের এই  আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার। সম্ভাবনাময় এই তরুণীর মৃত্যুতে এলাকাতেও শোকের ছায়া।

একদিন আগেই পূর্ব বর্ধমানে জয়েন্টের পরীক্ষা দিয়ে ফেরার সময় ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছিল এক কিশোরের। গত শুক্রবার জয়েন্ট পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে  ফিরছিল ওই কিশোর। ট্রেনে চেপে ফেরার সময় ট্রেনের গেটে দাঁড়িয়ে বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলছিল সে। আর ঠিক সেই সময় আচমকা চলন্ত ট্রেন থেকে পড়ে যায় শুভম দে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বেসরকারি ইংরেজি মাধ্যমের কৃতি ছাত্রের। ঘটনাটি কাটোয়া ব্যান্ডেল লাইনের হুগলির বেহুলা স্টেশনের সংলগ্ন জায়গায়।

দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যায় কালনা রেল পুলিশ। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে স্কুল ও ছাত্রের বাড়িতে। জানা গিয়েছে, শুক্রবার জয়েন্টের পরীক্ষা দিতে আদি সপ্তগ্রামের একটি বেসরকারি স্কুলে মায়ের সাথে যায় কালনার একটি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র শুভম দে। পরীক্ষা দিয়ে মায়ের সঙ্গে শুক্রবারই হুগলির জিরাটে নিজের আত্মীয় বাড়িতে আসেন শুভম।

শনিবার সকালে সেখান থেকে কালনার গোয়ারার নিজের বাড়ি ফিরছিলেন শুভম ও তার মা। তার জন্য কাটোয়াগামী লোকাল ট্রেন ধরে তারা। বেহুলা স্টেশন ঢোকার আগে শুভমের মোবাইলে একটি ফোন আসে। সেই ফোন ধরে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে কথা বলতে থাকে তখনই মায়ের সামনে হঠাৎ করে চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে যায় শুভম। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। কালনা রেল পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠায়। শুভমকে শেষবারের  দেখতে কালনা মর্গের সামনে ভিড় জমায় তার বন্ধু বান্ধব ও স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ গ্রামবাসীরা।

 

 

 

সেরা শিরোনাম

Fake 20 Rupee Coin: নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? মূল্য কোটি কোটি, একাধিক রাজ্যে ছড়িয়ে কারবার, বড় চক্রের পর্দাফাঁস
Buxa Tiger Reserve: অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
অসমে গিয়েছে বক্সার জঙ্গলের বাঘ, অবশেষে মিলল ঘুম পাড়ানি গুলিতে তাকে কাবু করে খাচাবন্দির অনুমতি
Karl Bushby Adventure: হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
হেঁটে বিশ্বভ্রমণ, সাঁতরে পার সাগর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন রোমাঞ্চপ্রেমী কার্ল বুশবি
West Bengal News Live Updates: কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি
কলকাতায় এসে মমতা-তৃণমূলকে আক্রমণে স্মৃতি ইরানি

ভিডিও

Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশের প্রশংসা করে পোস্ট মুখ্যমন্ত্রীর
Rahul Gandhi: সল্টলেক জুড়ে ঘুমন্ত রাহুল গান্ধীর ছবি দেওয়া পোস্টার!
Nepal Helicopter Crash: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ
Durgapur News: দুর্গাপুর ইস্পাত কারখানায় BMS বনাম BJP
Indian Navy: সোমালিয়ায় অপহৃত জাহাজ উদ্ধার ভারতীয় নৌসেনার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget