এক্সপ্লোর

বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, ওড়িশা থেকে হেঁটে বাড়ি ফেরার পথে পুলিশের হাতে আটক ১০ শ্রমিক

পুলিশের চোখ এড়াতে গভীর রাতেই রাজ্যের সীমানা পার করেন তাঁরা। তারপর ষাট নম্বর জাতীয় সড়ক। খড়গপুর পৌঁছে গাড়িতে বীরভূম যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু...

কলকাতা: কাজ করতেন ওড়িশার জলেশ্বরে ঠিকা শ্রমিকের। কিন্তু আদতে বীরভূমে বাড়ি বলে দাবি করলেন ওঁরা। মাইল মাইল পথ পেরিয়ে পুলিশের চোখ এড়িয়ে আন্তঃরাজ্য সীমানা পার করেও ফেলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তেই হল। ওড়িশা থেকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে এসে, পুলিশের হাতে আটক ১০ জন শ্রমিক। তাঁদের দাবি, বাড়ি বীরভূমে। লকডাউনের পরই বাড়ি চলে যাওয়ার হুকুম দেন মালিক। বারবার চাপও আসছিল বলে দাবি। শেষমেষ তাঁদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এদিকে ট্রেন-বাস নেই। তাই হাঁটা শুরু সোমবার রাতে। পুলিশের চোখ এড়াতে গভীর রাতেই রাজ্যের সীমানা পার করেন তাঁরা। তারপর ষাট নম্বর জাতীয় সড়ক। খড়গপুর পৌঁছে গাড়িতে বীরভূম যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, তার আগেই মঙ্গলবার সকালে পুলিশ শ্রমিকদের আটকায়। শেখ সেলিম নামে এক শ্রমিকের দাবি, ‘ঠিকাদার ফোন ধরছিলেন না, টাকাও ফুরিয়ে আসছিল, তাই হেঁটেই বাড়ি যাচ্ছিলাম।’ এরপর পুলিশ তাঁদের দাঁতনের বীরভদ্রপুর হাইস্কুলে কোয়ারেন্টিন সেন্টারে নিয়ে যায়। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ১৮টি রাজ্যকে চিঠি লিখে লকডাউনের মাঝে বিভিন্ন রাজ্যে আটকে পড়া বাংলার শ্রমিকদের দেখভালের যে আবেদন করেছিলেন তাতে সাড়া দিয়েছে ছত্তিশগড়। কেরলে কর্মরত বাংলার ২২ জন নির্মাণ শ্রমিক রাজ্যে ফিরতে দিয়ে রায়পুরে এসে আটকে পড়েন। খবর পেয়ে ২২ জন শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা এবং থাকা-খাওয়ার বন্দোবস্ত করে রায়পুরের বাঙালি কালিবাড়ি সমিতি। সংস্থার অন্যতম সম্পাদক অরুন ভদ্র জানিয়েছেন, নিয়ম মেনে শ্রমিকদের শারীরিক পরিস্থিতি নজরে রাখছে মেডিক্যাল টিম। সমিতির বিবেকানন্দ হলে নিরাপদ দূরত্ব মেনে থাকার ব্যবস্থাও করা হয়েছে।

সেরা শিরোনাম

Newtown News: নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
নিউটাউনের ক্লক টাওয়ারে নাইট ডিউটি করছিলেন, সকালে সহকর্মীরা এসে দেখলেন নিরাপত্তারক্ষীর দেহ পড়ে মাটিতে, পাম্প হাউজের ওখানে কী ছিল ?
Microsoft News: বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
বিশ্বজুড়ে Microsoft-এর পরিষেবা বিপর্যয়! ১১ ঘণ্টারও বেশি বন্ধ Outlook, Teams, Copilot, সমস্যায় OpenAI-র পরিষেবাও
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
Puri Accident: পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের
পুরী যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা! ওড়িশায় ট্রাকের সঙ্গে ধাক্কা বাংলার পুণ্যার্থীদের বাসের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget