এক্সপ্লোর

SIR: রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে তা দেখা যাবে দুপুর থেকেই

Bengal SIR: পশ্চিমবঙ্গে SIR-এর জন্য কাজে থাকবেন ৫৩০ জন জুডিশিয়াল অফিসার। এই মুহূর্তে ২৭০ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন।

কলকাতা: রাত পোহালেই চূড়ান্ত ভোটার তালিকা, অনলাইনে তা দেখা যাবে দুপুর থেকেই, জানিয়ে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ''দুপুরের মধ্যেই অনলাইনে দেখা যাবে ভোটার তালিকা। আগের মতোই নাম, বিধানসভা কেন্দ্র ধরে নাম খোঁজা যাবে। EPIC নম্বর দিয়েও খোঁজা যাবে ভোটার তালিকায় নিজের নাম। CEO অফিস থেকে তালিকা পাবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রত্যেক রাজনৈতিক দল একটি করে কপি পাবে।'' তিনি আরও জানিয়েছেন, CEO অফিস থেকে তালিকা পাবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রত্যেক রাজনৈতিক দল কপি পাবে। 

শনিবার SIR-এ চূড়ান্ত ভোটার তালিকা, থাকছে ৭ কোটি ৮ লক্ষ নাম। ৫৮ লক্ষের নাম বাদ যাওয়ার পরে ৭ কোটি ৮ লক্ষের নাম নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। ৩টি ক্যাটিগরিতে ভাগ করে শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হচ্ছে। অ্যাপ্রুভড, নিষ্পত্তি হয়নি, ডিলিটেড-৩টি ভাগে তালিকা প্রকাশ করা হচ্ছে। 

উল্লেখ্য, পশ্চিমবঙ্গে SIR-এর জন্য কাজে থাকবেন ৫৩০ জন জুডিশিয়াল অফিসার। এই মুহূর্তে ২৭০ জন জুডিশিয়াল অফিসার কাজ করছেন। ১ তারিখের মধ্যেই পশ্চিমবঙ্গে আসছে কেন্দ্রীয় বাহিনী, এমনটাই জানিয়েছেন মুখ্য় নির্বাচনী আধিকারিক। SIR-এ চূড়ান্ত তথ্য যাচাই নিয়ে হাইকোর্টে বৈঠকের পর জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

রবিবার থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। প্রথম দফায় আসছে ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দক্ষিণবঙ্গে ১৭৪ কোম্পানি, উত্তরবঙ্গে ৬৬ কোম্পানি। সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন উঃ ২৪ পরগনায়। উঃ ২৪ পরগনায় ৩০ কোম্পানি ও পূর্ব মেদিনীপুরে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীন মোতায়েন করা হয়েছে। 

কিছুদিন আগেই SIR ইস্যুতে রাজ্য ও কমিশনের কাঁদা ছোড়াছুড়ি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সুপ্রিম কোর্টের তরফে হাইকোর্টের প্রধান বিচারপতিকে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ-কে নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল, যা এক কথায় নজিরবিহীন সিদ্ধান্ত ছিল। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ  দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলির শুনানি করে সিদ্ধান্ত নেওয়ার কাজ তাঁদের। এই জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলে মনে করতে হবে। রাজ্যকে অবিলম্বে এটা মানতে হবে, নির্দেশ দিয়েছিলেন দেশের প্রধান বিচারপতি।

সেরা শিরোনাম

Monkey Baby: মায়ের প্রত্যাখ্যান, অবহেলা করত বাকি সকলেই, আজ সেই অবহেলিত পাঞ্চই হয়ে উঠেছে দলের ক্ষুদেদের রক্ষকর্তা
মায়ের প্রত্যাখ্যান, অবহেলা করত বাকি সকলেই, আজ সেই অবহেলিত পাঞ্চই হয়ে উঠেছে দলের ক্ষুদেদের রক্ষকর্তা
Plane Hijack News: কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
কলকাতা-মুম্বই উড়ানে আতঙ্ক, টেক অফের আগে বিমানের শৌচালয়ে হাইজ্যাকের লিখিত হুমকি
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Kolkata–Sairang Express: ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?
ট্রেনের চালক বলছেন কাজ করছিল না ব্রেক, ভয়াবহ দুর্ঘটনার পরও ক্ষয়ক্ষতি নূন্যতম, LHB কোচ কীভাবে রক্ষা করল যাত্রীদের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget