এক্সপ্লোর

‘বামফ্রন্ট আমলে রাস্তা ভাল ছিল, এখনই খারাপ,’ অনুব্রতর রোষানলে বুথ সভাপতি, পাল্টা চাপে সিদ্ধান্ত বদল

অঞ্চলের নেতার এমনই দমক, মিনিটের মধ্যেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন স্বয়ং অনুব্রত মণ্ডল।

বীরভূম: নিজের গড়েই প্রশ্নের সম্মুখীন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। কেষ্টার একেবারে চোখে চোখ রেখে কথা ব্লক সভাপতির! কথা শেষ হতে না হতেই প্রকাশ্যেই সরিয়ে দেওয়ার নিদান অনুব্রতর। অঞ্চলের নেতার এমনই দমক, মিনিটের মধ্যেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হলেন স্বয়ং অনুব্রত মণ্ডল।

এদিন রাস্তার বেহাল দশা নিয়ে অনুব্রত মণ্ডলকে সরাসরি প্রশ্ন করেন গণেশ রায় নামের ওই বুথ সভাপতি। তিনি অভিযোগ করেন, ‘রাস্তার অবস্থা খুবই খারাপ। জল জমে রয়েছে। এলাকার মানুষ টিপ্পনি কেটে বলছেন, রাস্তায় কি মাছ চাষ হবে।’ প্রশ্ন শুনেই ৩৪ বছরের বাম আমলের প্রসঙ্গ উত্থাপন করেন অনুব্রত। ৩৪ বছরে কিছুই হয়নি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই সব হয়েছে বলে দাবি করেন অনুব্রত। একই সঙ্গে গণেশ রায়কে তিনি প্রশ্ন করেন, রাস্তার অবস্থা কি বামফ্রন্ট আমলে ভাল ছিল? গণেশ রায় জবাব দেন, ‘হ্যাঁ, বামফ্রন্ট আমলে রাস্তা ভাল ছিল, এখনই খারাপ অবস্থা।’ এরপরই ওই নেতার ওপর খড়্গহস্ত হন অনুব্রত। মঞ্চে থাকা জেলার নেতাদের বলেন, ‘এমন নেতার দরকার নেই, ওকে এখনই সরিয়ে দে।’

‘বামফ্রন্ট আমলে রাস্তা ভাল ছিল, এখনই খারাপ,’ অনুব্রতর রোষানলে বুথ সভাপতি, পাল্টা চাপে সিদ্ধান্ত বদল

এ কথা শোনার পরই সভা ছেড়ে বেরিয়ে যান গণেশ রায়। তৃণমূলের জন্মলগ্ন থেকে দল করা নেতার এই ‘অপমান’ মানতে পারেননি তাঁর অনুরাগীরা। অনুব্রতর সভা ছেড়ে বেরিয়ে যেতে শুরু করেন আরও অনেকে। চেয়ার একের পর খালি হতেই পরিস্থিতি সামাল দিতে একেবারে মাঠে নেমে পড়েন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ। তিনি গণেশ রায় ও এবং তাঁর অনুগামীদের ফিরিয়ে নিয়ে আসেন। এমনকি দাপুটে অনুব্রত মণ্ডলও শেষ পর্যন্ত নিজেরই দেওয়া নিদান ফিরিয়ে নিতে বাধ্য হন।

বিগত এক দশকে এমন কোনও ঘটনা বীরভূমে অন্তত ঘটেছে বলে তৃণমূলীরাই মনে করতে পারছে না। যেখানে অনুব্রতর দাপটে বিরোধীরা নির্বাচনী মনোনয়ন পর্যন্ত জমা দিতে পারে না বলে অভিযোগ, সেখানে ব্লক সভাপতির দমকেই বেগ পেত হলে 'কেষ্টা'কে! বিস্ময়কর এই ঘটনাই এখন বীরভূম তো বটেই রাজ্য রাজনীতিতেও চর্চার বিষয়।

সেরা শিরোনাম

TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস
TMC News: 'কালীঘাট তৃণমূল'-এর বিরুদ্ধে FIR , কুণাল, দোলা, বৈশ্বানরকে নোটিস
TMC Councilor: সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর
সকালে জামিন অযোগ্য ধারায় গ্রেফতার, বিকেলেই জামিন পেলেন ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন TMC কাউন্সিলর
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
West Bengal News Today Live Updates: বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত
বিধানসভায় পাশ হল গুন্ডা দমন বিল, সম্পত্তি নষ্ট করলে গ্রেফতার, সম্পত্তি বাজেয়াপ্ত

ভিডিও

Agnimitra Paul: 'আজকের বাংলা আইনের বাংলা, সাধারণ মানুষের বাংলা'। বললেন অগ্নিমিত্রা পাল | ABP Ananda
Shankar Ghosh: 'সরকারি সম্পত্তি ধ্বংস করার অধিকার কারও নেই'। বললন শঙ্কর ঘোষ | ABP Ananda LIVE
TMC Inner Clash: আলোচনায় অংশ নেবে কে? 'ঋতব্রত' বনাম 'কালীঘাট' তৃণমূল | ABP Ananda Live
Suvendu Adhikari: 'যা করার করব, ধরে রাখুন, এটাই ওর শেষ বক্তব্য', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর |ABP Ananda
Knee Health : বয়স হলে হাঁটু-বদল নয় ! সময় থাকতে হাঁটু বাঁচান, মোক্ষম উপায় বলছেন চিকিৎসক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kalker Rashifal : রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
রাত পোহালেই অপ্রত্যাশিত অর্থলাভ এই রাশির, 'ব্রহ্মা যোগে' বিরাট ভাগ্য পরিবর্তন
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Control of Anti-Social Activities Bill: বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
বিধানসভায় পাশ হয়ে গেল গুন্ডাদমন বিল, পক্ষে ভোট দিলেন ১৭৬ বিধায়ক
Embed widget