এক্সপ্লোর

বসন্তোৎসবে অশ্লীলতা, তদন্ত কমিটি কলকাতা পুলিশের, শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলে ইস্তফা প্রত্যাহার রবীন্দ্রভারতীয় উপাচার্যের

সাইবার অফিসারদের নিয়ে তদন্ত কমিটি গঠন করল কলকাতা পুলিশ। বিতর্কিত ও ভাইরাল হয়ে পড়া ফুটেজ পরীক্ষা করে দেখবেন তাঁরা।

কলকাতাবসন্তোৎসবে একদন পড়ুয়ার অশ্লীলতার পর তিনি পদত্যাগপত্র পাঠিয়েছিলেন। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সেই ইস্তফাপত্র প্রত্যাহার করলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসবের ভাইরাল ভিডিও বিতর্কে কড়া অবস্থান নিয়েছে প্রশাসন। সাইবার অফিসারদের নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে কলকাতা পুলিশ। বিতর্কিত ও ভাইরাল হয়ে পড়া ফুটেজ পরীক্ষা করে দেখবেন তাঁরা। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্তোৎসব উপলক্ষে কয়েকজন তরুণ-তরুণীকে বুকে-পিঠে রং দিয়ে আপত্তিজনক শব্দ লিখে নাচতে দেখা যায়। কয়েকজনকে রবীন্দ্রসঙ্গীত বিকৃতভাবে গাইতেও দেখা যায়। যে গানের প্রায় প্রত্যেক লাইনে ছিল অশ্লীল শব্দ। সেই ছবি ও ভিডিও ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়। সিঁথি থানায় অভিযোগ দায়ের করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার জেরে ইস্তফা দেন উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। যা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, প্রতিবাদ জানাতেই এই পদত্যাগ। সুব্রত বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রতিবাদ জানাতেই পদত্যাগ উপাচার্যের।' পরে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান যে, উপাচার্যের পদত্যাগ গৃহীত হয়নি। সামাজিক অবক্ষয়ের দায় উপাচার্য নিতে পারেন না। পার্থ জানান, উপাচার্য কাজ চালিয়ে যাবেন বলে সম্মত হয়েছেন। বিকেলের দিকে উপাচার্যের সঙ্গে কথা হয় শিক্ষামন্ত্রীর। তারপরই ইস্তফাপত্র প্রত্যাহার করে নেন উপাচার্য। জানা গিয়েছে, পার্থ উপাচার্যকে বলেন, ‘এই রোগের দায়িত্ব আপনি একা নেবেন কেন? কাজ চালিয়ে যান। বহিরাগতদের আটকাতে পদক্ষেপ করুন। বাকিটা প্রশাসন দেখবে।’ শিক্ষামন্ত্রীর আশ্বাসের পরই সিদ্ধান্ত বদল উপাচার্যের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Weather Update: উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
উইকেন্ডে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে জারি সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের
Nirmal Ghosh: 'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
'আমার কোনও আশঙ্কা নেই, আই অ্যাম ফ্রি ফর অল', কেন বললেন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ ?
Nirmal Ghosh: 'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?
'যে যা বলছে বলতে দাও...', 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে কি এবার 'ঋতব্রত তৃণমূল'-এ নির্মল ঘোষ?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget