এক্সপ্লোর

Nabanna Updates: নবান্নে শাহের সঙ্গে মুখোমুখি হচ্ছেন মমতা! বাড়ছে তৎপরতা

Mamata Banerjee: রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধীদের সঙ্গে তরজা তুঙ্গে। তার আগেই নবান্নে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে নবান্নে (Nabanna Updates) মুখোমুখি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ৫ নভেম্বর নবান্নে ইস্টার্ন কাউন্সিলের বৈঠক। সেখানেই মমতা এবং শাহ মুখোমুখি হতে চলেছেন বলে খবর। ৫ নভেম্বরের ওই বৈঠকে থাকার কথা বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এবং সিকিমের মুখ্যমন্ত্রীও। 

নবান্নে মুখোমুখি হচ্ছেন শাহ-মমতা

অন্য দিকে, রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে আগামী ২ নভেম্বর চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপাল লা গণেশনের দাদার ৮০ বছর পূর্ণ হওয়ায় অনুষ্ঠান। সোমবারই মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর গতকালই গিয়েছিলেন রাজ্যপাল। সেখানেই মুখ্যমন্ত্রীকে চেন্নাই যাওয়ার আমন্ত্রণ জানান রাজ্যপাল। ৩ নভেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে, সেই দিনই ফিরে আসবেন মমতা। 

তবে ৫ নভেম্বরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের বৈঠকে আমন্ত্রিত মমতাও। আগামী ২৭-২৮ অক্টোবর, হরিয়ানার সূর্যকুণ্ডে সবক'টি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র সচিব ও রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ" href="https://bengali.abplive.com/topic/amit-shah" data-type="interlinkingkeywords">শাহ। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাতে আমন্ত্রিত মমতাও।  

আরও পড়ুন: ED on Manik: মৃতের সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কী করে ? বিস্ফোরক শমীক-সুজন, পাল্টা কুণাল

দিল্লি সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭-২৮ অক্টোবর সব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীকে হরিয়ানার বৈঠকে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে। বৈঠকে পৌরহিত্য করবেন খোদ শাহ। বাংলার স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমন্ত্রিত মমতাও। স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজিদের সঙ্গে বৈঠক করবেন শাহ।

এ নিয়ে যদিও মমতাকে তীব্র কটাক্ষ করেন বিজেপি-র রাজ্য নেতৃত্ব। দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "ওঁর তো অবশ্যই যাওয়া উচিত। বাংলায় শাসনব্যবস্থার যা অবস্থা, সুরক্ষার যা অবস্থা, তাতে একটু গিয়ে দেখে আসা উচিত কী ভাবে প্রশাসন চালাতে হয়। বাংলা সীমান্তবর্তী রাজ্য। সবচেয়ে বেশি ঝুঁকি। সব জঙ্গি সংস্থার এজেন্ট এখানে পাওয়া যাচ্ছে, গ্যাংস্টারদের হদিশ মিলছে। হয় ইচ্ছাকৃত ভাবে তাদের থাকতে দেওয়া হচ্ছে, নইলে হয়ত খোঁজ পান না, জানতেই পারেন না। তাই বাংলায় প্রশাসনের দায়িত্বে যাঁরা রয়েছেন, তাঁদের প্রশিক্ষণ নিয়ে আসা উচিত।"  

পঞ্চায়েত নির্বাচনের আগে তুঙ্গে শাসক-বিরোধী তরজা

এর পাল্টা শাহকেই পাল্টা মমতার পরামর্শ নেওয়ার সুপারিশ করেন তৃণমূল সাংসদ শান্তনু সেন (Santunu Sen)। তাঁর কথায়, "এটাই তো স্বাভাবিক! ভারতের সংবিধানে যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর কথা বলে, তাতে এটাই হওয়া উচিত। কিন্তু বিজেপি ক্ষমতার দম্ভে যে ভাবে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে ভেঙে তছনছ করে একনায়কতন্ত্র চালাচ্ছে, তার জন্যই অবাক হচ্ছি আমরা। ন্যাশনাল ক্রাইম ব্যুরোর রেকর্ড অনুযায়ী, বাংলা দেশের সবচেয়ে নিরাপদ রাজ্য। কলকাতা দেশের নিরাপদতম শহর। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত শাহের, যাতে বিজেপি শাসিত রাজ্যগুলিকে বাংলার মতো নিরাপদ করে তোলা যায়।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Debraj Chakraborty: দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
দেবরাজের নামে ২৫৬ পাতার দ্বিতীয় চার্জশিট, ছত্রে ছত্রে ভয়ঙ্কর সব অভিযোগ, কী কী করেছেন তিনি
Pakistani Terrorist Arrest: পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?
পাক-জঙ্গি সন্দেহে গ্রেফতার রানা রউফের এবার NIA জেরা, কী কী প্রশ্ন করতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget