এক্সপ্লোর

ED on Manik: মৃতের সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কী করে ? বিস্ফোরক শমীক-সুজন, পাল্টা কুণাল

মানিক ইস্যুতে বিস্ফোরক শমীক-সুজনরা। 'বিজেপির চিত্রনাট্য অনুযায়ী কোনও তদন্ত হবে না, এটা আমরা আশা করতে পারি', প্রতিক্রিয়া দিলেন কুণালও। 

কলকাতা: মানিক ইস্যুতে বিস্ফোরক শমীক-সুজনরা। প্রতিক্রিয়া দিলেন কুণালও। আদালতে জামিনের আর্জি খারিজ হয়ে গেল প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya)। ২৮ অক্টোবর পর্যন্ত ফের তাঁকে জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। মৃত ব্যক্তির সঙ্গে মানিকের স্ত্রীর যৌথ অ্যাকাউন্ট কেন ছিল, প্রশ্ন তোলে ইডি। আর এদিন এই ইস্যুতেই প্রতিক্রিয়া দিলেন শাসকদলের নেতার পাশাপাশি বাম-বিজেপি।

এদিন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, যাদের এই সরকার প্রবঞ্চনার শিকার বানিয়েছে, তাঁরা প্রত্যেকেই অভিযোগ করছিলেন মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে। সুতরাং মানিক ভট্টাচার্যের স্ত্রী-র, মৃত ব্যাক্তির সঙ্গে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট পাওয়া যাচ্ছে, খোঁজ করলে দেখবেন, মঙ্গল গ্রহের কোনও অজানা প্রাণীর সঙ্গে তাঁদের কোনও অ্যাকাউন্ট নাম্বার থাকতে পারে, কিন্তু মানুষ এগুলি নিয়ে আর আগ্রহী নয়। তদন্ত তদন্তের মতো চলছে। নিয়োগ অবিলম্ব হোক বলে এদিন দাবি জানান তিনি। সুজন চক্রবর্তী বলেন, 'মারা গিয়েছেন যে লোক, ২০১৬ সালে , ৫-৬ বছর পরেও তার সঙ্গে যৌথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! তাঁতে টাকা জমা পড়ছে, ইত্যাদি, ইত্যাদি। ৪ হাজারের নামের লিস্ট । আড়াই হাজার কোটি টাকা, এইরকম টাকার বন্যা, দুর্নীতি, লুঠ বলে বলে অভিযোগ তোলেন। বলেন, অতয়েব মানিক ভট্টাচার্য , মুখ্যমন্ত্রীর স্নেহধন্য।'

আরও পড়ুন, বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ, কল্যাণময়-সহ ১২ জনের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

কুণাল ঘোষ বলেন, 'মূলত এটা এখন, তদন্তের বিষয়। এবার তদন্তকারী এজেন্সি আদালতে কী বলছে, বা লিখিতভাবে কী দিচ্ছে,  সেটার উপর দাঁড়িয়ে রাজনৈতিক মন্তব্য সমীচিন হবে না। যেটা ঠিক সেটা ঠিক। যেটা ভূল, সেটা অবশ্য়ই ভূুল। এখন যার বিরুদ্ধে অভিযোগ, তিনি এবং তার আইনজীবী, তাঁরা তাঁদের বক্তব্য নিশ্চয়ই তদন্তকারীদের সামনে অথবা, কোর্টের সামনে জানাবেন। কিন্তু এইটুকু আশা করব, সেন্ট্রাল এজেন্সি , যারা তদন্ত করছেন, তার নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করবেন, বিজেপির চিত্রনাট্য অনুযায়ী কোনও তদন্ত হবে না, এটা আমরা আশা করতে পারি।' উল্লেখ্য, ২৮ অক্টোবর পর্যন্ত ফের প্রাক্তন প্রাথমিক পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে জেল হেফাজতে পাঠাল ব্যাঙ্কশাল কোর্ট।নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক যে সরাসরি জড়িত, আর্থিক লেনদেনের জন্য নিজের ছেলে ও ছেলের সংস্থাকে ব্যবহার করেছেন, ইডি-র তরফে সেই তথ্যও আদালতে তুলে ধরা হয়। এর আগে সুপ্রিম কোর্টেও মানিকের বিরুদ্ধে একই অভিযোগ করেছিল ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Update: 'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবে, পশ্চিমবঙ্গে ভারী শিল্প নিয়ে আসাই লক্ষ্য বিজেপির', বার্তা শমীক ভট্টাচার্যের
Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
TMC News: ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা
ভোটের ফল বেরোনোর পর থেকে দেখা নেই নেতৃত্বের, ক্ষোভে টিটাগড় পুরসভার ছয় তৃণমূল কাউন্সিলরের ইস্তফা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget