এক্সপ্লোর

Mamata - Abhishek : বললেন... Somebody! অভিষেকের নামও নিলেন না মমতা

Municipal Election 2022 : সোমবার গোয়া প্রসঙ্গে বলতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা : তৃণমূলের শীর্ষস্তরে ফাটলের জল্পনার মধ্যেই, সোমবার গোয়া (Goa) প্রসঙ্গে বলতে গিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন না মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee )। অন্যদিকে, এদিনই গোয়া সফর বাতিল করেন অভিষেক (Abhishek Banerjee ) । পুরভোটের আগে বিভিন্ন জেলার জন্য তৃণমূলের যে কোঅর্ডিনেটরের তালিকা তৈরি হয়েছে, তাতেও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নাম নেই।

পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে বিভ্রান্তি। আসল তালিকা, ওয়েবসাইটে আপলোড করা তালিকা, নানা তালিকার ছড়াছড়ি! আর এর জেরেই রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তাহলে কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের মধ্যে ফাটল তৈরি হয়েছে? সেই ফাটলের জেরেই কি এই তালিকা-বিভ্রান্তি?

এখানেও কি ‘আমার তালিকা-তোমার তালিকা’ পরিস্থিতি তৈরি হয়েছে? এই সব প্রশ্নের স্পষ্ট উত্তর না পাওয়া গেলেও, সোমবার পুরভোটের জন্য জেলার দায়িত্বপ্রাপ্ত তৃণমূলের কো-অর্ডিনেটরদের যে তালিকা প্রকাশ করা হল, তাতে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। তালিকায় তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি সুব্রত বক্সীর শীর্ষস্তরের সাংগঠনিক নেতার নাম থাকলেওতৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেই। 

আরও পড়ুন :

ডায়মন্ড হারবারে উল্টো ছবি , প্রথম তালিকাকেই মান্যতা দিয়ে প্রচার চালাচ্ছে তৃণমূল

যা রাজনৈতিক মহলে জল্পনা তৈরি করেছে! এরইসঙ্গে এদিন আরও একটি ইঙ্গিতপূর্ণ ঘটনাও ঘটেছে। গত কয়েকমাসে বারবার গোয়া গেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ও প্রশান্ত কিশোরের জুটি গোয়ায় জমি তৈরির চেষ্টা করছে। কিন্তু, সোমবার গোয়ার প্রসঙ্গে বলতে গিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের নামও নিলেন না। বললেন... Somebody!

আর এদিনই গোয়া সফরে যাওয়ার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু, শেষ অবধি সফর বাতিল হয়। সূত্রের খবর, এদিন কয়েকজন ঘনিষ্ঠ নেতাকে নিয়ে তিনি বৈঠক করেন। আর এই প্রেক্ষাপটে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে,  তৃণমূলের শীর্ষস্তরে কি তাহলে ফাটল চওড়া হচ্ছে? সব মিলিয়ে পুরভোটের আগে তৃণমূলের অন্দরে বিক্ষোভের আবহে জল্পনার পারদ তুঙ্গে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

BJP Government in Bengal | আর্থিক অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেট তদন্তে রাজ্যে গঠিত হল কমিশন
Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget