এক্সপ্লোর

উড়ে গেল লোকসভা ভোটের ৫৭,০০০-এর ব্যবধান, ২৩০৪ ভোটে কালিয়াগঞ্জ বিধানসভা জিতল তৃণমূল, এনআরসির জন্য হার, মত বিজেপি প্রার্থীর

ঘটনা হল, বাংলাদেশ সীমান্ত এলাকার এই কালিয়াগঞ্জ এলাকায় এনআরসি নিয়ে মানুষের মধ্যে চোখে পড়ার মত ভীতি রয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পের কথা তাঁদের অজানা নয়, উপনির্বাচনের আগে এনআরসি নিয়ে তৃণমূল তো বটেই, রীতিমত প্রচার চালিয়েছে বাম-কংগ্রেস জোটও।

কালিয়াগঞ্জ: লোকসভা ভোটের সময় কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে ৫৭,৭৬২ ভোটে লিড পান বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী। কিন্তু বিধানসভা ভোটে দেখা গেল ফল হয়েছে পুরো উল্টো। ৬০,০০০-এর কাছাকাছি ভোটের ব্যবধান উড়িয়ে দিয়ে বিজেপিকে ২৩০৪ ভোটে হারিয়ে কালিয়াগঞ্জ জিতে নিল তৃণমূল। তাৎপর্যপূর্ণভাবে এই প্রথম কালিয়াগঞ্জ জিতল তারা। ভোট গণনার সময় এই আসনে প্রথম থেকে এগিয়ে ছিল বিজেপি। ব্যবধান একবার কমছিল, একবার বাড়ছিল। কিন্তু ফল বদলে যায় সপ্তম রাউন্ডের শেষে, ৩২০০ ভোটে এগিয়ে যান ঘাসফুলের তপনদেব সিংহ। দশম রাউন্ড গণনার শেষে তাঁকে জয়ী ঘোষণা করা হয়। কেন এভাবে বিজেপির হাতছাড়া হল কালিয়াগঞ্জ? তৃণমূলের দাবি, রাজ্য সরকারের উন্নয়ন, বিজেপির প্রতি মানুষের মোহভঙ্গ। কিন্তু বিজেপির পরাজিত প্রার্থী কমলচন্দ্র সরকার স্পষ্টই জানাচ্ছেন, এনআরসি নিয়ে তাঁরা মানুষকে বোঝাতে পারেননি। হার সে কারণেই। ঘটনা হল, বাংলাদেশ সীমান্তের এই কালিয়াগঞ্জ এলাকায় এনআরসি নিয়ে মানুষের মধ্যে চোখে পড়ার মত ভীতি রয়েছে। অসমের ডিটেনশন ক্যাম্পের কথা তাঁদের অজানা নয়, উপনির্বাচনের আগে এনআরসি নিয়ে তৃণমূল তো বটেই, রীতিমত প্রচার চালিয়েছে বাম-কংগ্রেস জোটও। উল্টোদিকে এনআরসি নিয়ে বিজেপির প্রচার অনেকটা ছিল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ, মানুষের ভয় কাটাতে পারেনি তারা। রাজনৈতিক মহলের অভিমত, সে কারণেই এবার প্রথম ঘাসফুলের পকেটে গেল কালিয়াগঞ্জ।

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Locket on Indranil : 'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
'উঁচু পাঁচিল দিয়ে ঘিরে রেখেছিলেন, তারমধ্যে কী হত না হত...', ইন্দ্রনীলকে নিশানা করে যা বললেন লকেট
Gyanesh Kumar Case: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বাড়ছে আন্দোলনের উত্তাপ, আজ দিল্লিতে খাড়গের বাসভবনে অপসারণের প্রস্তাব
Cyclone Arnab: ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..
ঘূর্ণিঝড় অর্ণব ল্যান্ডফলের ২ দিন পার, ভয়াবহ পরিস্থিতি দক্ষিণ ওড়িশার একাংশে, প্রবল বর্ষণে বন্যা পরিস্থিতি, জঙ্গল থেকে বেরিয়ে এল বন্যপ্রাণীরা..

ভিডিও

Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান
Koustav Bagchi vs Arjun Singh |
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল সেন, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার। Supreme Court

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget