এক্সপ্লোর

শিলিগুড়িতে বাড়িতে বাড়িতে ঘুরে ‘দুয়ারে সরকার’ কর্মসূচীকে কটাক্ষ অশোক ভট্টাচার্যর, ‘জিততে পারবেন তো!’ পাল্টা জবাব তৃণমূলের

শিয়রে বিধানসভার নির্বাচন। তার আগে ডিসেম্বরের শেষ সপ্তাহেও রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে শিলিগুড়িতে। তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা, বিজেপির গৃহসম্পর্ক অভিযান তো ছিলই, শনিবার শিলিগুড়িতে জনসংযোগে নামল সিপিএমও। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে এদিন মানুষের অভাব-অভিযোগ শুনলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি: শিয়রে বিধানসভার নির্বাচন। তার আগে ডিসেম্বরের শেষ সপ্তাহেও রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ চড়ছে শিলিগুড়িতে। তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা, বিজেপির গৃহসম্পর্ক অভিযান তো ছিলই, শনিবার শিলিগুড়িতে জনসংযোগে নামল সিপিএমও। পুরসভার ৫ নম্বর ওয়ার্ডে গিয়ে এদিন মানুষের অভাব-অভিযোগ শুনলেন শিলিগুড়ি পুরসভার প্রশাসক অশোক ভট্টাচার্য। সিপিএম বিধায়ক ও শিলিগুড়ির পুর প্রশাসক অশোক ভট্টাচার্য বলেছেন, সারাবছরই এমন কাজ করি। এখনও আরও করেছি ।আমাদের দুয়ারে ঘুরতে হয় না, আমরা দুয়ারেই থাকি। রাজ্য সরকার যমের দুয়ারে চলে গেছে। এভাবে ভোটের আগে তৃণমূলের ‘দুয়ারে সরকার’ কর্মসূচিকে কটাক্ষ করলেন শিলিগুড়ির সিপিএম বিধায়ক। পাল্টা উত্তর দিতে দেরি করেনি তৃণমূল। সিপিএমকে পাল্টা আক্রমণ দার্জিলিং (সমতল ) তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেছেন, ওনার বয়স হয়েছে। উনি রেস্ট নিন। পুরসভায় কোনও কাজ করেননি। বিধানসভায় জিততে পারবেন? আগে জিতে দেখান। রাস্তায় ঘুরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে লাভ হবে না। সিপিএম-তৃণমূলকে একযোগে নিশানা করেছে বিজেপি। জেলা বিজেপি সভাপতি প্রবীণ অগ্রবাল বলেছেন, বিজেপি এলে সোনার বাংলা হবে। সিপিএম বিলুপ্ত। তৃণমূল যমের দুয়ারে চলে গেছে। শিলিগুড়ি বিধানসভা আসনটি বর্তমানে সিপিএমের দখলে। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নিরিখে এই কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি। দু’নম্বরে রয়েছে তৃণমূল। আর তৃতীয় স্থানে বামেরা।

সেরা শিরোনাম

West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget