এক্সপ্লোর

West Bengal Election 2021 News: রবিবার বিজেপিতে যোগ দিতে পারেন বৈশালী ডালমিয়া, বললেন, 'ভোটে দাঁড়ালে বালি থেকেই লড়ব'

২২ জানুয়ারি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এর কয়েকদিনের মধ্যেই গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। এমনটাই খবর সূত্রের। রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দিন তৃণমূল তাঁকে বহিষ্কার করেছিল। এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই সূত্রের খবর। বৈশালী বলেছেন, আমি তৃণমূল ছাড়িনি। তৃণমূলই আমায় ছেড়েছে।

কলকাতা: ২২ জানুয়ারি দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এর কয়েকদিনের মধ্যেই গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন হাওড়ার বালির বিধায়ক বৈশালী ডালমিয়া। এমনটাই খবর সূত্রের।   রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার দিন তৃণমূল তাঁকে বহিষ্কার করেছিল। এবার তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন বলেই সূত্রের খবর। বৈশালী বলেছেন, আমি তৃণমূল ছাড়িনি। তৃণমূলই আমায় ছেড়েছে। বৈশালী আরও বলেছেন, বিজেপি যোগদান নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তিনি এখনও নেননি। নিলে অবশ্যই জানাবেন। তিনি বলেছেন,  পরিষেবা দিতে না পারলে কেন সরকারে থাকব? তৃণমূলে সৎ নেতাদের মূল্য নেই।  ভোটে দাঁড়ালে বালি থেকেই দাঁড়াব। পাল্টা তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, বৈশালীর কোনও রাজনৈতিক মূল্য নেই। তৃণমূলের কটাক্ষ, তাদের দলে থেকেই কোনও কাজ করেননি বৈশালী। অন্য দলে গিয়ে কী করবেন! হাওড়ার দুই তৃণমূল বিধায়ক লক্ষ্মীরতন শুক্লা ও রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীত্ব ছাড়ার পর একাধিকবার তৃণমূলেরই একাংশের বিরুদ্ধে সরব হন জগমোহন ডালমিয়ার মেয়ে বৈশালী। তিনি বলেছিলেন, দল উইপোকায় ভরে গিয়েছে। এরপরই বালির বিধায়ককে দল থেকে বহিষ্কার করে তৃণমূল।এই প্রেক্ষাপটেই বৈশালীর বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়েছে। যদিও, বৈশালী বিজেপিতে গেলে তৃণমূলের কোনও ক্ষতিই হবে না, বলে দাবি করছে রাজ্যের শাসক দল। ১৯ ডিসেম্বর মেদিনীপুরে অমিত শাহ-র সভায় শুভেন্দু অধিকারী-সহ ১০ জন বিধায়ক বিজেপিতে যোগ দেন। তাঁদের মধ্যে শুভেন্দু-সহ ৬ জনই ছিলেন তৃণমূলের। এই প্রেক্ষাপটে শনিবার ফের বাংলায় আসছেন অমিত শাহ। রবিবার সভা করবেন হাওড়ায়। আর এই সভা ঘিরেই তৃণমূলে ফের ভাঙনের জল্পনা শুরু হয়েছে। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের দাবি, ৩১ জানুয়ারি অমিতের সভায় হাওড়ার বহু প্রথিতযশা  নেতা যোগ দেবেন।শুভেন্দু অধিকারীও দাবি করেছেন,   ডুমুরজলার সভাতে অনেকে যোগ দেবেন এই নেতাদের মধ্যে বৈশালীও থাকতে পারেন বলে সূত্রের খবর। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার প্রতিক্রিয়ায় বৈশালী বলেছিলেন যে, "রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব ত্যাগে আমাদের অনেকটাই ক্ষতি হয়ে গেল। সেটা শুধু দলের ক্ষতি নয়, সাধারণ মানুষের জন্যও ক্ষতি হল। এইরকম একজন দায়িত্ববান মন্ত্রী যে দল ছাড়লেন সেটা বিরাট চিন্তা ও দুঃখের বিষয়। সত্যি কাজ করা অসুবিধা হচ্ছে। প্রত্যেকে যেমন দলকে ভালবাসে তেমন নিজের আত্মমর্যাদাও রয়েছে। যাঁদের আত্মমর্যাদা রয়েছে তাঁরা কোনও সময় অপমান নিতে পারেন না।" রাজীব বন্দ্যোপাধ্যায়ের ইস্তফা প্রসঙ্গে তৃণমূল বৈশালী ডালমিয়া নাম না করে মন্ত্রী অরূপ রায়কে আক্রমণ করেন। তিনি বলেন, 'সবার প্রতি তাচ্ছিল্য ভাব প্রকাশ করেন উনি। মন্ত্রিত্ব একটা আলঙ্কারিক পোস্ট। জনগণ সেটা দেয়নি। কিন্তু জনপ্রতিনিধি হিসেবে আমরা সবাই সমান।' এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৈশালীকে বহিষ্কার করে তৃণমূল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Kalyan Banerjee:
Kalyan Banerjee: "সব বেইমানের দল...", কাকে আক্রমণ এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ?

ভিডিও

Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র
Weather News: রথের আগেই তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কোন কোন জেলা ?
Sebaasray Scam: অভিষেকের সেবাশ্রয় নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gautam Gambhir: জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
জোড়া বিপর্যয়ের পর কোচের চাকরি যাচ্ছে গম্ভীরের? রিভিউ বৈঠকের পর কী পদক্ষেপ করবে বোর্ড?
Kolkata Heavy Rain: দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, আজ বৃষ্টি হতে পারে কলকাতায়
FIFA World Cup 2026: ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
ফাউল না করেও আর্জেন্তিনা ম্য়াচে কেন লাল কার্ড দেখলেন এমবোলো? কী বলছে নিয়ম?
Argentina Football Team: মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
মারাদোনার কীর্তি স্পর্শ করলেন আলভারেজ়, মেসির নজির, বিশ্বকাপে একের পর এক রেকর্ড
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Embed widget