এক্সপ্লোর

Bengaluru News : 'মাথা নিচু করেনি, পাল্টা দিয়েছিল' বেঙ্গালুরুতে রাস্তায় কুমন্তব্য শুনে সাহসী পদক্ষেপ মেয়ের, X এ লিখলেন মা

এমন পরিস্থিতিতে বেশিরভাগ সময়ই মেয়েরা চুপচাপ সরে যান। কিন্তু ওই মহিলার মেয়ে তা করেননি। প্রথমে চলে গিয়েও পরে সিদ্ধান্ত বদলে পাল্টা হুঙ্কার দেন।

বেঙ্গালুরু : আর জি কর কাণ্ডের পর থেকেই সারা রাজ্য থেকে শোনা যাচ্ছে একের পর এক নারী নির্যাতনের ঘটনা। ধর্ষণ - গণধর্ষণের অভিযোগ আসছে রাজ্যের কোনা কোনা থেকে। বছর পাঁচেকের শিশু থেকে প্রৌঢ়া , কুনজরের হাত থেকে বাঁচছে না কেউই। ভয়াবহতা বাড়ছে দিনে দিনে। প্রতিবাদ করলে জুটছে প্রহার । পুলিশের কাছে গিয়েও আশাহত হওয়ার অভিযোগ করছেন অনেক অভিযোগকারিণী। একের পর এক এ ধরনের ঘটনায় তৈরি হচ্ছে নেতিবাচক পরিস্থিতি। প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন যাঁরা, তাঁদেরকে নিশ্চিতভাবে উদ্বুদ্ধ করবে এই ঘটনা। 

বেঙ্গালুরুতে ইভ টিজিংয়ের শিকার হওয়ার পর এক যুবতী যা করলেন, তাতে মুগ্ধ নেট দুনিয়া। মেয়ের এই অকুতোভয়তার কথা ভাগ করে নিয়েছেন তাঁর মা। পূর্ণিমা প্রভু নামের এক মহিলা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত সপ্তাহে তাঁর বছর কুড়ির মেয়ে, রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন। বেঙ্গালুরুতে তাঁদের বাড়ি থেকে প্রায় ৮০০ মিটার দূরে দাঁড়িয়ে ছিল একটি বাইক। সেখান থেকে দুটি ছেলে তাঁকে টিটকিরি দেয়। স্বাভাবিক ভাবে এমন পরিস্থিতিতে মেয়েরা চুপচাপ সরে যান। কিন্তু ওই মহিলার মেয়ে তা করেননি। প্রথমে চলে গিয়েও পরে সিদ্ধান্ত বদলে পাল্টা হুঙ্কার দেন। তিনি  মনে করেন রুখে দাঁড়ানো দরকার। ভয়ে পেয়ে পিছিয়ে না গিয়েদৌড়ে তাদের দিকে এগিয়ে গেল। মেয়েটিকে পাল্টা তেড়ে আসতে দেখে বাইকে উঠে চম্পট দেয় দুটি ছেলেই । 

এই ঘটনা জানতে পেরে গর্বিত মা। তিনি ওই ঘটনার কথা নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর লিখেছেন, অনেকেই হয়ত প্রশ্ন তুলবেন তাঁর মেয়ের পোশাক - আসাক নিয়ে। তাই তিনি জানিয়ে দেন, তাঁর মেয়ের পরনে ছিল ফুল হাতা টি শার্ট আর থ্রি কোয়ার্টার প্যান্টস । 

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ' পোশাক সম্পর্কে প্রশ্ন করবেন না। চুপ করে থাকবেন না, আপনার নীরবতা যেন এই ধরনের কাজকে উৎসাহিত না করতে পারে । আমি আমার মেয়ের জন্য খুব গর্বিত, কারণ তার বয়সে আমি মাথা নিচু করে চলে যেতাম ' 

চারিদিকে যখন নারী নির্যাতনের একের পর এক ঘটনা ঘটে চলেছে, তখন এই ঘটনা নিঃসন্দেহে ইতিবাচক শক্তি জোগাবে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
হিংসায় উস্কানির অভিযোগে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR!
Post Poll Violence: গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
গ্রেফতার এবার রাজ্যের এই তৃণমূল নেতা, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
CM Suvendu Adhikari: রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
রাজ্যে দুর্যোগে 'মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্যের' ঘোষণা মুখ্যমন্ত্রীর, আহতদের জন্য কী বার্তা ?
Samik Bhattacharya On Tata: 'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের
'টাটা ফিরবেই, পশ্চিমবঙ্গে ফেরানোর দায়িত্ব BJP-র', বড় বার্তা বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget