এক্সপ্লোর

Bengaluru News: গলায় তোয়ালে পেঁচিয়ে স্ত্রী'কে শ্বাসরোধ করে খুন ইসরোর প্রাক্তন কর্মীর !

ISRO Ex Employee: পুলিশ সূত্রে খবর, স্ত্রী'কে খুনের পর বাড়ি ছেড়ে পালিয়ে যাননি ইসরোর প্রাক্তন কর্মী। ঘরেই বসেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে।

Bengaluru News: গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে স্ত্রী'কে খুনের অভিযোগ উঠেছে ইসরোর প্রাক্তন কর্মীর বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, নিজেকেও শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলেন ৬৫ বছরের ওই ব্যক্তি। স্ত্রী'কে মেরে ফেলার পর বাড়িতেই বসেছিলেন অভিযুক্ত স্বামী। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার না করা পর্যন্ত সেখানেই ছিলেন তিনি, খবর সূত্রের। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম নাগেশ্বর রাও। দক্ষিণ বেঙ্গালুরুর বোম্মানাহাল্লির The Virtuoso apartment complex- এর বাসিন্দা এই ব্যক্তি। সূত্রের খবর, অবসাদগ্রস্ত ছিলেন অভিযুক্ত নাগেশ্বর রাও। চিকিৎসাও চলছিল তাঁর। ঘটনার দিন আত্মহননের চেষ্টা করেছিলেন নাগেশ্বরবাবু। কিন্তু নিজেকে শেষ করার আগে স্ত্রী'কে মেরে ফেলার সিদ্ধান্ত নেন তিনি। আর সেই মতোই স্ত্রী সন্ধ্যা শ্রী'র গলায় তোয়ালে পেঁচিয়ে শ্বাসরোধ করে তাঁকে মেরে ফেলেন নাগেশ্বর রাও, এমনই অভিযোগ উঠেছে। 

পুলিশ সূত্রে খবর, খুনের পর বাড়ি ছেড়ে পালিয়ে যাননি তিনি। ঘরেই বসেছিলেন। পুলিশ গিয়ে তাঁকে গ্রেফতার করে। শোনা গিয়েছে, স্ত্রী'কে খুনের পর এক সহকারীকে যোগাযোগ করেছিলেন অভিযুক্ত নাগেশ্বর। তিনিই পুলিশে খবর দেন। এরপর নাগেশ্বর রাওয়ের বাড়িতে আসে পুলিশের একটি দল। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। পুলিশের তরফে জানানো হয়েছে, অবসাদগ্রস্ত ছিলেন নাগেশ্বর রাও। চিকিৎসা চলছিল তাঁর। মানসিক ভাবে বিধ্বস্ত ছিলেন তিনি। অভিযোগ, অবসাদের কারণে নিজেকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইসরোর প্রাক্তন কর্মী। তাই তার আগে নিজের স্ত্রী'কে আক্রমণ করেছিলেন তিনি। স্বামী-স্ত্রী'র মধ্যে আলাদা করে কোনও ঝামেলা হয়নি বলেই খবর। দম্পতির মেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন বলে জানা গিয়েছে। তাঁকে পুলিশের তরফে খবর পাঠানো হয়েছ। 

সম্প্রতি বেঙ্গালুরুতে ঘটেছে একটি মর্মান্তিক ঘটনা 

মর্মান্তিক ! মায়ের মেটারনিটি ফটোশুটের সময় ডুবে গেল ৩ বছরের ছেলে। বেঙ্গালুরুতে ঘটেছে এই দুর্ঘটনা। অসাবধানতায় বাচ্চাটি জলে পড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় সন্তানের অপেক্ষায় ছিলেন তরুণী। আগত সন্তানের জন্য উদযাপনে মেতেছিলেন ফটোশুটের মাধ্যমে। তার মাঝেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। অসাবধানতায় যুবতীর প্রথম সন্তান জলে পড়ে যায়। জানা গিয়েছে, ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন স্বাতী। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ফটোশুটের মাধ্যমে ধরে রাখতে চেয়েছিলেন কিছু বিশেষ মুহূর্ত। সেই মতোই আয়োজন করা হয়েছিল মেটারনিটি ফটোশুটের। শনিবার ছিল এই ফটোশুট। সেই দিনই ঘটেছে শিউরে ওঠার মতো ওই ঘটনা। জানা গিয়েছে, ঘটনার সময় যুবতীর স্বামী চরণ বেঙ্গালুরুতে ছিলেন না। 

সেরা শিরোনাম

Narendra Modi News: ‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
‘OBC কোটা কমিয়ে মুসলিমদের সংরক্ষণ দিয়ে দিতে চায়’, সংরক্ষণ দিবসে বিরোধীদের আক্রমণ নরেন্দ্র মোদির
Bansdroni Police Body Found: বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
বাঁশদ্রোণী থানার ব্যারাকে পুলিশকর্মীর রহস্যমৃত্যু, ঝুলন্ত দেহ উদ্ধার
Cairo Fire News: হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
হাইওয়েতে উল্টে গেল জ্বালানি ভর্তি ট্রাক, চারপাশ গিলে খেল আগুন, কমপক্ষে ৩১ জনের মৃত্যু, ভয়ঙ্কর দৃশ্য়
Kolkata News: চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়
চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে অনুমতি দিল না পুলিশ, মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারদের উপর হামলার প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয়

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget