এক্সপ্লোর

Bengaluru News: 'তোমার লজ্জা করে না, জঙ্গি...' ক্লাসের মাঝেই পড়ুয়াকে আক্রমণ অধ্যাপকের

Professor Slams Student: ওই ছাত্রের উদ্দেশ্যে অভিযুক্ত অধ্যাপক বলতে থাকেন, 'এদের মতো লোকেরাই ইরানের যুদ্ধের জন্য দায়ী', 'ডোনাল্ড ট্রাম্প এসে তোমায় নিয়ে যাবে', 'নরকে যাবে তুমি'।

Bengaluru News: বেঙ্গালুরুর একটি বিশ্ববিদ্যালয়ে এক পড়ুয়াকে করা শিক্ষকের মন্তব্য ঘিরে শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযোগ, এক মুসলিম ছাত্রের প্রতি উস্কানিমূলক সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বেঙ্গালুরুর ওই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। অভিযোগ, ক্লাস চলাকালীনই ওই ছাত্রকে নিশানা করেছিলেন অধ্যাপক। জানা গিয়েছে, গত মঙ্গলবার এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর, একজনের সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ক্লাসের বাইরে যাওয়ার অনুমতি চেয়েছিলেন ওই ছাত্র। আর তাতেই ওই পড়ুয়াকে গোটা ক্লাসের সামনে 'জঙ্গি' বলে সম্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ছাত্র ক্লাসের বাইরে যাওয়ার অনুমতি চাইতেই ভয়ঙ্কর ক্ষেপে যান অধ্যাপক। সকলের সামনে ওই ছাত্রকে 'জঙ্গি' বলে আক্রমণ করেন তিনি। সিএ মুহূর্তের ক্লাসের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। 

'তোমার লজ্জা করে না। ভেবেছিলাম আজ একদম শান্ত থাকব। জঙ্গি...' এভাবেই ছাত্রের উপর চেঁচিয়ে ওঠেন ওই অধ্যাপক। এখানেই শেষ নয়। এরপরেও ওই ছাত্রের উদ্দেশ্যে অভিযুক্ত অধ্যাপক বলতে থাকেন, 'এদের মতো লোকেরাই ইরানের যুদ্ধের জন্য দায়ী', 'ডোনাল্ড ট্রাম্প এসে তোমায় নিয়ে যাবে', 'নরকে যাবে তুমি'। অন্য একজন পড়ুয়া এই গোটা ঘটনাটির ভিডিও করেছে। সেটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। স্বভাবতই ছি ছি শুরু হয়েছে সর্বত্র। পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই অধ্যাপককে আপাতত কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে এই ঘটনার। ছাত্রের প্রতি অধ্যাপকের এ হেন 'আপত্তিকর' মন্তব্যের তিনদিন পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন কেন সময় লাগল পদক্ষেপ নিতে, সেই নিয়েও উঠছে প্রশ্ন। 

একজন অধ্যাপক তাঁর ছাত্রের বিরুদ্ধে কীভাবে এই ধরনের উস্কানিমূলক, আপত্তিকর শব্দ ব্যবহার করতে পারেন, তাই নিয়েই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, একজন অধ্যাপকের এ হেন আচরণে তাঁরা হতবাক। কীভাবে কেউ একজনকে শুধু তিনি একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ বলে তাঁকে 'জঙ্গি' তকমা দিতে পারেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। অধ্যাপকের আচরণের তীব্র ভাষায় নিন্দা করে তাঁর উপযুক্ত শাস্তির দাবিও জানিয়েছেন নেটিজেনরা। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee: এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
এবার অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের, কোন গুরুতর অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Jammu Kashmir Accident : জম্মু - কাশ্মীরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল সেনা-জওয়ানদের গাড়ি
জম্মু - কাশ্মীরে বড় দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল সেনা-জওয়ানদের গাড়ি
Mid Day Meal: স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচারের অভিযোগ, নেপথ্যে কারা? নামখানার স্কুলে চাঞ্চল্য
Humayun Kabir: উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়
উস্কানিমূলক মন্তব্যকাণ্ডে আজ হুমায়ুন কবীরকে তলব শক্তিপুর থানায়

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget