এক্সপ্লোর

Bihar Exit Poll 2025: বিহারে এবার কাজ করবে তেজস্বী-রাহুল জুটি ? নাকি নীতীশের প্রত্যাবর্তন ? যা বলছে এক্সিট পোল...

Bihar Election : এক্সিট পোলের দিকে নজর রেখেছে রাজনৈতিক দলগুলি, তাদের প্রার্থীরা ও রাজ্যের ভোটাররা।

পটনা : NDA নাকি মহাগঠবন্ধন ? বিহারে কারা গড়তে চলেছে পরবর্তী সরকার ? এনিয়ে জল্পনার শেষ নেই। এক্সিট পোলের দিকে নজর রেখেছে রাজনৈতিক দলগুলি, তাদের প্রার্থীরা ও রাজ্যের ভোটাররা। Chanakya Strategies-এর সমীক্ষা অনুযায়ী, কিস্তিমাত করতে চলেছে NDA। বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ তারা ১৩০ থেকে ১৩৮টি আসন পেতে পারে বলে উঠে এসেছে তাদের সমীক্ষায়। অন্যদিকে, মহাজোটের ঝুলিতে যেতে পারে ১০০ থেকে ১০৮টি আসন। অন্যান্য দল এবং নির্দল প্রার্থীরা পেতে পারেন ৩-৫টি আসন। MATRIZE-IANS-এর সমীক্ষা বলছে, বিহারে এবার ৪৮ শতাংশ ভোট পেতে পারে NDA। অন্যদিকে, মহাগঠবন্ধন পেতে পারে ৩৭ শতাংশ ভোট। অন্যান্য দল এবং নির্দল প্রার্থীদের ঝুলিতে যেতে পারে অবশিষ্ট ১৫ শতাংশ ভোট।

প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের মাসে আড়াই হাজার টাকা করে ভাতা এবং প্রত্যেক বাড়িতে বিনামূল্যে ২০০ ইউনিট করে বিদ্যুৎ। সংকল্পপত্র ২০২৫-এ একাধিক আশ্বাস দেয় মহাগঠবন্ধন। অন্যদিকে, তেজস্বী যাদবদের পাল্টা নিজেদের ইস্তেহারেও প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এনডিএ। এনডিএ ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য করা হবে, এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেবে সরকার...এরকম একাধিক জনকল্যাণমুখী প্রকল্পের কথা বলা হয়। যুবকদের জন্য চাকরির প্রতিশ্রুতি, বিনামূল্যে শিক্ষা এবং পরিকাঠামোগত উন্নয়নের উপর বিশেষ জোর দেওয়ার কথাও বলা হয়। নজর কাড়েন প্রশান্ত কিশোরও। এই আবহে ভোটে যায় বিহার। দুই দফায় ভোটের পর এখন প্রশ্ন, বাজিমাত কারা করতে চলেছে ?

POLSTRAT-এর সমীক্ষা বলছে, ২৪৩ আসনের বিহার বিধানসভার দু'দফার নির্বাচন শেষে এগিয়ে রয়েছে এনডিএ। রাজ্যে শাসন-ক্ষমতায় থাকা এই জোট এবার ১৩৩-১৪৮ আসন পেয়ে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে পারে। অন্যদিকে, ৮৭-১০২ আসন পেয়ে ক্ষমতায় আসার স্বপ্নভঙ্গ হতে পারে রাহুল গান্ধী-তেজস্বী যাদবদের। অন্যান্য দল ও নির্দলদের ঝুলিতে যেতে পারে ৩ থেকে ৫টি আসন। তবে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে POLSTRAT। সে পথে অবশ্য হাঁটছে না Poll Diary-র এক্সটি পোল। তাদের সমীক্ষা অনুযায়ী, ১৮৪ থেকে ২০৯টি আসন পেয়ে বাজিমাত করতে চলেছেন নীতীশ কুমাররা। ৩২ থেকে ৪৯টি আসন পেয়েই থামতে হতে পারে মহাগঠবন্ধনকে। 

অধিকাংশ সমীক্ষা থেকেই ইঙ্গিত মিলছে, বিহারে দশম বার মুখ্যমন্ত্রী হিসাবে ফিরতে চলেছেন নীতীশ কুমার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
মিথ্যে মামলায় পঙ্কজ দত্তকে হেনস্থা, ২ IO, SI-কে সাসপেন্ড করল সরকার
Prahlad Joshi : ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
ছাত্ররা বলেছে নজরে রাখবে, কেন শিক্ষামন্ত্রীর গুরুদায়িত্বে প্রহ্লাদ জোশি ? নেপথ্যে কী ?
Malda: চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
চাকরির খোঁজে রাজস্থানে গিয়ে মৃত্যু তিন যুবকের
ABP Ananda Top 10,25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,25 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

BJP News: 'কাউকে ছাড়ার প্রশ্ন নেই, সঠিক সময়ে পদক্ষেপ হবে', সেবাশ্রয় নিয়ে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Dilip Ghosh: এই প্রধানের জন্য যারা বেশি কান্নাকাটি করছে তাদের বিশেষ ব্যাপার আছে: দিলীপ
NEET Protest: NEET প্রশ্নফাঁসকাণ্ডে কলকাতা মেডিক্যাল কলেজেও বিক্ষোভ | Kolkata Medical College
Mamata Banerjee: স্কুটি চড়ে লালবাজারের পথে মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda Live
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget