এক্সপ্লোর

Bihar Election Counting 10 am: বিহারে এবার ফার্স্ট বয়... ম্যাজিক ফিগার পেরিয়েও বহুদূর...বিহারের ক্ষমতায় কে, স্পষ্ট ছবি

Bihar Election 2025 Results : গণনা শুরুর দুই ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেল এনডিএ। 


পটনা : SIR-এর পর বিহারে প্রথম বিধানসভা নির্বাচন। সকাল থেকেই সকলের নজর পাটলিপুত্রর কুর্সি কার। বিহারে ২৪৩টি বিধানসভা আসন, সরকার গড়তে প্রয়োজন ১২২টি আসন। অর্থাৎ ১২২ পেরিয়ে গেলেই সেই পার্টি সংখ্যা গরিষ্ঠ। এক্কেবারে পোস্টাল ব্যালট থেকেই কিছুটা এগিয়ে ছিল বিজেপি। বেলা যতই গড়াচ্ছে ঝুলি ভরছে পদ্মের। নীতীশ কুমারের হাসি হচ্ছে চওড়া। সব বুথফেরত সমীক্ষাতেই মহাজোটের তুলনায় এগিয়ে রাখা হয়েছিল NDA-কে । আর গণনা শুরু দুই ঘণ্টার মধ্যেই ম্যাজিক ফিগার পেরিয়ে গেল এনডিএ। 

ম্যাজিক ফিগার              

সকাল ১০ টার হিসেব বলছে, বিহারে ভোট গণনায় একতরফাই এগিয়ে চলেছে NDA। এগিয়ে থাকার নিরিখে দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার পথে রয়েছে এনডিএ। প্রথমে হাড্ডাহাড্ডি অবস্থা থাকলেও, তেজস্বী-বাম-কংগ্রেসের মহাজোট ক্রমেই গেল পিছিয়ে। এগিয়ে থাকার নিরিখে একক গরিষ্ঠ দল হল JDU। ৭৫ এরও বেশি আসনে এগিয়ে রয়েছে নীতীশের দল।

কোন আসনে এগিয়ে কে         

এগিয়ে থাকা আসনের নিরিখে ২ নম্বরে বিজেপি, তিন নম্বরে রয়েছে কংগ্রেস। NDA-র তুলনায় অর্ধেকেরও কম আসনে এগিয়ে রয়েছে তেজস্বী-বাম-কংগ্রেসের মহাজোট। আসনের ভিত্তিতে জেনে নেওয়া যাক, কোন কোন উল্লেখযোগ্য প্রার্থী এগিয়ে বা পিছিয়ে।  গণনায় লখিসরাই কেন্দ্রে পিছিয়ে উপ মুখ্যমন্ত্রী বিজয়কুমার সিন্হা। রাঘোপুর কেন্দ্রে এগিয়ে তেজস্বী যাদব। মহুয়া কেন্দ্রে পিছিয়ে তেজপ্রতাপ যাদব। আলিনগরে এগিয়ে NDA প্রার্থী মৈথিলী ঠাকুর। গয়া কেন্দ্রে এগিয়ে বিজেপির প্রেম কুমার। তারাপুর কেন্দ্রে পিছিয়ে NDA প্রার্থী সম্রাট চৌধরী। মোকামায় এগিয়ে JDU প্রার্থী অনন্ত সিংহ।                   

বিহারে মোট বিধানসভা আসন ২৪৩টি। ম্যাজিক ফিগার ১২২। সেই ম্যাজিক ফিগার পার করার পথে সকাল ১০ টার মধ্যেই পৌছে গেল এনডিএ। সেই ট্রেন্ডই এগিয়েছে। ফের একবার, বিহারের কুর্সিতে বসতে চলেছেন  নীতীশ কুমারই।  রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পেয়ে, অভাবনীয় জয় পেলেন তিনি। ধারে কাছে টিকতে পারল না বিরোধীদের মহাজোট। ঘরের মাঠেই হারলেন খোদ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। কোনও ফ্য়াক্টর হতে পারল না প্রশান্ত কিশোরের দল 'জন সুরাজ' পার্টি। দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করে নীতীশ কুমার বুঝিয়ে দিলেন, টাইগার অভি জিন্দা হ্যায়।             

         

সেরা শিরোনাম

Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget