এক্সপ্লোর

Nitish Kumar : ইস্তফা দিলেন নীতীশ কুমার, বিধায়ক পদ থেকে ইস্তফা বিজেপির নিতিন নবীনেরও : সূত্র

ভারতের সংবিধানের ১০১ ও ১৯০ নম্বর অনুচ্ছেদের অধীনে Prohibition of Simultaneous Membership Rules, 1950 অনুযায়ী, কোনও ব্যক্তি একইসঙ্গে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারেন না।

পটনা : সম্ভাবনা ছিলই। সোমবারই ইস্তফা দিলেন নীতীশ কুমার। চলতি মাসে রাজ্যসভায় নির্বাচিত  হয়েছেন তিনি। তাই নিয়ম অনুসারে তাঁকে ১৪ দিনের মধ্যে যে কোনও একটি পদ থেকে ইস্তফা দিতেই হত। তাই সোমবার, ৩০ মার্চ বিধান পরিষদ থেকে ইস্তফা দিলেন তিনি। গত ১৬ মার্চ রাজ্যসভার সদস্য নির্বাচিত হন জেডিইউ সভাপতি নীতীশ কুমার।  খবর সূত্রের। 

সংবিধানের নিয়ম: একসঙ্গে দুই পদে থাকা যাবে না

ভারতের সংবিধানের ১০১ ও ১৯০ নম্বর অনুচ্ছেদের অধীনে Prohibition of Simultaneous Membership Rules, 1950 অনুযায়ী, কোনও ব্যক্তি একইসঙ্গে সংসদ ও রাজ্য বিধানসভার সদস্য থাকতে পারেন না। রাজ্যসভা বা লোকসভায় নির্বাচিত হওয়ার পর ১৪ দিনের মধ্যে একটি পদ ছাড়তে বাধ্যতামূলক। এই নিয়ম গণতান্ত্রিক কাঠামোকে স্বচ্ছ ও কার্যকর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পদত্যাগ করলেন বিজেপি সভাপতি নিতিন নবীনও 

একইভাবে, নিতিন নবীন ( Nitin Nabin)   বিধান পরিষদের সদস্যপদ ত্যাগ করেছেন। তিনিও ১৬ মার্চ রাজ্যসভায় নির্বাচিত হন এবং সংবিধান মেনে নিজের আগের পদ ছাড়েন। সোমবার তিনি সামাজিক মাধ্যমে এই ঘোষণা করেন। খবর সূত্রের। সূত্রের খবর, রবিবারই বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ছিল নিতিন নবীনের। তিনি অধুনা বিজেপির সর্বভারতীয় সভাপতি।  রাজ্যের বিধানসভার স্পিকার প্রেম কুমারও দিল্লি থেকে বিহারে চলে আসেন। কিন্তু জরুরি কারণে অন্য কাজে চলে যেতে হয় নিতিন নবীনকে। তাই রবিবার বিধায়কপদে ইস্তফা দিতে পারেননি  নিতিন। 

রাজনৈতিক যাত্রার স্মৃতিচারণ

পদত্যাগের ঘোষণা করতে গিয়ে নীতিন নবীন তাঁর রাজনৈতিক জীবনের শুরুটা স্মরণ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে তাঁর পিতার আকস্মিক মৃত্যু পর, দল তাঁকে পটনা পশ্চিম কেন্দ্র থেকে উপনির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেয়। ২৭ এপ্রিল ২০০৬-এ তিনি প্রথমবার নির্বাচিত হন। সেই হল তাঁর রাজনৈতিক জীবনের সূচনা ।  নীতীশ কুমার বিহারের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীদের একজন এবং একাধিকবার শপথ নিয়েছেন। তিনি রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার দক্ষতার জন্য পরিচিত। নীতীশ কুমারের রাজনৈতিক জীবনের সবচেয়ে আলোচিত দিক হলো তাঁর বারবার জোট পরিবর্তন। কখনও NDA, কখনও মহাগঠবন্ধন—এইভাবে বিভিন্ন রাজনৈতিক জোটে যোগ দেওয়া ও সরে আসার জন্য তাঁকে “পল্টু রাম” বলেও সমালোচনা করা হয়। তবে এই কৌশলই তাঁকে দীর্ঘদিন ক্ষমতায় থাকতে সাহায্য করেছে।       

 

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় অধিকাংশ মহিলাকে টাকা দিতে 'আইন শিথিল' এই এলাকায়, যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget