এক্সপ্লোর

স্বেচ্ছাবসর সুশান্ত মৃত্যু-মামলায় শিরোনামে আসা বিহার ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডের, রাজ্যনীতিতে নামছেন? জল্পনা

শোনা যাচ্ছে, তিনি বিজেপির টিকিটে বক্সা থেকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে লড়তে পারেন

পটনা: চাকরি থেকে স্বেচ্ছাবসর নিলেন বিহারের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। রাজনীতির ময়দানে নামার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এর জন্য নিয়ম শিথিল করার অভিযোগ উঠেছে বিহার সরকারের বিরুদ্ধে। গতকালই, তাঁর স্বেচ্ছাবসরের আবেদনকে অনুমোদন দিয়েছেন রাজ্য়পাল ফাগু চৌহান।

বিহারের ভূমিপুত্র সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই শিরোনামে উঠে আসেন গুপ্তেশ্বর পাণ্ডে। মুম্বই পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান। নিশানা করেন সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীকে।

কয়েকমাস ধরে গুপ্তেশ্বরকে নিয়ে জল্পনা ছিলই। তাঁর স্বেচ্ছাবসরের সিদ্ধান্ত সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। বিহারের বিধানসভা ভোটে লড়ার জন্যই স্বেচ্ছাবসর বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

শোনা যাচ্ছে, তিনি বিজেপির টিকিটে বক্সা থেকে আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। যদিও, গুপ্তেশ্বর নিজে জানিয়েছেন, এখনও কোনও সিদ্ধান্ত নেননি। কোনও রাজনৈতিক দলে যোগও দেননি।

এর আগে ২০০৯-এর লোকসভা নির্বাচনের আগেও স্বেচ্ছাবসর নেন গুপ্তেশ্বর। সেবার টিকিট না পাওয়ায় তিনি পদত্যাগপত্র প্রত্যাহার করেন।

তবে গুপ্তেশ্বরের দাবি, কোন রাজনৈতিক দলে নাম লেখানো কিম্বা ভোটে লড়া নিয়ে কোন সিদ্ধান্তের কথা তিনি জানাননি। তাঁর স্বেচ্ছাবসরের সঙ্গে সুশান্তের মৃত্যু তদন্তের কোন যোগ নেই বলেও গুপ্তেশ্বরের দাবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Madan Mitra: 'কালীঘাট-তৃণমূল'-এর কর্মসূচিতে হঠাৎ হাজির হন 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগদানকারী কামারহাটির বিধায়ক
TMC News : ২১ জুলাইয়ের আগে আরও খালি 'কালীঘাট-তৃণমূল', এবার 'ঋতব্রত তৃণমূলে' গেলেন তাপস চট্টোপাধ্য়ায়ও
TMC News: একুশে জুলাইয়ের আগে আরও ফাঁকা 'কালীঘাট-তৃণমূল'
Haldia News : হলদিয়ায় বন্দর স্টেশনের অদূরে লাইনচ্যুত মালগাড়ির ৪টি বগি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget