এক্সপ্লোর

Bihar Election Result 2025 : কী করে এত বড় জয় বিহারে? 'My Formula'-র সমীকরণ বদলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

Modi On Bihar Election Result 2025 : বিহারে গেরুয়া ঝড়, কী করে এত বড় জয় ? যা বললেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি:  কীভাবে এতবড় জয় এল বিহারে ? স্ট্যাটেজি-প্ল্যানিং কী ছিল ? আজ প্রকাশ্যে আনলেন মোদি।  প্রধানমন্ত্রী বলেন, ' বিহারের আমজনতা, বিকশিত বিহারের জন্য ভোট দিয়েছেন। বিহারের বাসিন্দারা সমৃদ্ধির দিকে তাঁকিয়ে ভোটদান করেছেন। আমি  ভোটের প্রচারের সময় বিহারের বাসিন্দাদের থেকে রেকর্ড ভোটদানের জন্য অনুরোধ জানিয়েছিলাম।  আর বিহারের মানুষ যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে। আমি বিহারবাসীকে এনডিএ-কে বড় জয় এনে দিতে অনুরোধ জানিয়েছিলাম। বিহারের মানুষ আমার অনুরোধ রেখেছে। বিহারে ২০১০ সালের পর সবথেকে বড় জনাদেশ,  এনডিএ-কে দিয়েছে। আমি বিহারবাসীকে তার জন্য কৃতজ্ঞতা জানাই।'

আরও পড়ুন, BJP এবার বাংলা থেকে জঙ্গলরাজ উপড়ে ফেলবে, হুঙ্কার নরেন্দ্র মোদির

'My Formula'-র সমীকরণ বদলে ব্যাখ্যা প্রধানমন্ত্রীর

এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রচলিত একটি কথা তোলেন প্রধানমন্ত্রী। বলেন, লোহা, লোহাকে কাটে। বিহারে কিছু দল, তুষ্টিকরণ করতে My Formula বানিয়েছিল। কিন্তু আজকের এই জয়,  একটা নতুন সমীকরণ এনে দিয়েছে। যেখানে MY-র অর্থ হল মহিলা এবং ইউথ্। আজ বিহার দেশের সেই রাজ্যগুলির মধ্যে একটা, যেখানে সবথেকে বেশি যুব সাধারণের সংখ্যা রয়েছে। যেখানে সকল ধর্ম নির্বিশেষে যুব সাধারণ রয়েছে। ওদের ইচ্ছে, ওদের স্বপ্নই জঙ্গলরাজের পুরনো সাম্প্রদায়িক MY Formula ফর্মুলাকে স্বমূলে উপড়ে দিয়েছে।' 

অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার!

একজনের বয়স ৭৪। একজনের ৭৫। এই দুই সত্তরোর্ধ্বর পার্টনারশিপেই এবার অভাবনীয় ডাবল সেঞ্চুরির সাক্ষী থাকল বিহার! একজন নরেন্দ্র মোদি, আরেকজন নীতীশ কুমার। শুধু ডাবল সেঞ্চুরিই নয়। বিহারে NDA-র স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো! বিজেপি ১০১টি আসনে লড়ে ৯০টিতে জিতেছে। JDU ১০১টি আসনে লড়ে ৮৪টিতে জিতেছে।সবাইকে চমকে দিয়ে চিরাগ পাসোয়ানের LJP ২৮টি আসনে লড়ে ১৯টিতে জিতেছে।

বিশেষজ্ঞদের মতে..

বিশেষজ্ঞদের মতে, এই অভাবনীয় ফল সম্ভব হয়েছে মসৃণ জোটের কারণে। নরেন্দ্র মোদি মাটি কামড়ে পড়ে থেকে বিহারে একের পর এক সভা করেছেন। তবে জনপ্রিয়তার কথা মাথায় রেখে, নীতীশ কুমারকে সব সময় সামনে এগিয়ে দিয়েছেন। প্রার্থী দেওয়া নিয়ে বিরোধী মহাজোটের টানাপোড়েন যখন বারবার সামনে এসেছে, তখন NDA একেবারে পরিকল্পনামাফিক এগিয়েছে। প্রধানমন্ত্রী সেই অক্টোবর মাসেই বিহারে প্রচারে গিয়ে বলে দিয়েছিলেন, ‘নীতীশ কুমারের নেতৃত্বে বিধানসভা ভোটে জয়ের নতুন নজির গড়বে NDA। শুক্রবার ফল প্রকাশের পর JDU দফতরের বাইরে উচ্ছ্বাসে ফেটে পড়েন নীতীশের সমর্থকরা। 

সেরা শিরোনাম

South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Train Accident: দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
দুর্ঘটনার আগেই দেখা গিয়েছিল ধোঁয়া! কীভাবে ধাক্কা খেল কলকাতা-সাইরাং এক্সপ্রেস?
HC On Jahangir Khan: আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
আপাতত বন্ধ 'পুষ্পা' জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Cyclone Update | নতুন করে তৈরি হচ্ছে আরেকটি নিম্নচাপ, আবার বৃষ্টির সম্ভাবনা? প্রভাব আগামী সপ্তাহেই
High Court on Abhishek Banerjee: কোন কোন বিচারক BJP-র, আর কে কে TMC-র? তালিকা দিতে আইনজীবীকে নির্দেশ
Durgapur News: দুর্গাপুরে বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, খবর জানাজানি হতেই... | ABP Ananda
Santanu Sinha Biswas | শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১১.২৬) পর্ব ২: সেবাশ্রয় নিয়ে অভিষেককে নিশানা কুণালের, 'দলে আলোচনাই হত না', সমর্থন সৌগতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget