এক্সপ্লোর

Bikash Ranjan Bhattacharya: ‘ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না’ ! নির্বাচনের ভবিষ্যৎ কী ? কেন এই মন্তব্য বিকাশরঞ্জনের ?

West Bengal Voter List: প্রকাশিত হল SIR-এর সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু ভোট নিয়ে কী মন্তব্য বিকাশরঞ্জন ভট্টাচার্য ও শমীক ভট্টাচার্য ?

কলকাতা: SIR-এর সাপ্লিমেন্টারি তালিকার জন্য বাংলার মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। কারণ, যাদের নাম ঝুলে ছিল, তারা শেষ পর্যন্ত ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে চিন্তায় দিন কেটেছে অনেকের। অবশেষে গভীর রাতে বাংলায় প্রকাশিত হল সাপ্লিমেন্টারি লিস্ট। সোমবার রাত ১২টার কিছুক্ষন আগে ওই তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের পোর্টালে এই সাপ্লিমেন্টারি লিস্ট দেখা যাচ্ছে। পরবর্তীতে এই তালিকা বুথ স্তরেও পৌঁছে যাবে। 

তবে এই সাপ্লিমেন্টারি লিস্ট নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিকাশরঞ্জন ভট্টাচার্য স্পষ্ট জানান, 'ভোটার লিস্ট চূড়ান্ত না করে ভোট হতে পারে না। প্রত্যেকের অধিকার আছে নির্বাচনে অংশগ্রহণ করার। সুতরাং লিস্ট যতক্ষণ চূড়ান্ত না হচ্ছে, ততক্ষন ভোট কিকরে করবেন? আর এটা যদি করে, তবে আগামীদিনেতো ৫০ হাজার লোকের নাম ব্যাড দিয়ে ভোট করে দেবে। এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক পদক্ষেপ হবে।'' 

এই বিষয়ে শমীক ভট্টাচার্য মন্তব্য করে বলেন, ' আমরা যে ফর্ম ৭ জমা দিয়েছিলাম, তার উপরে শুনানি করতে হবে। পুলিশ বেআইনিভাবে যেটা করতে পারেনা, আমাদের কর্মীদের থেকে ফর্ম ৭ কেড়ে নিয়েছিল। তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই ফর্ম জ্বালিয়ে দিয়েছিল। বহু জায়গায় BDO অফিস ধ্বংস করেছিল। আবার BLO দের কাছে জমা দেওয়া যে ফর্ম ৭ ছিল, সেগুলো তারা নেওয়ার পরও ঠিকঠাক আপলোড করেনি। এটাকে শেষ না করে নির্বাচন করা যাবে না। 

সুতরাং, নির্বাচনের আগে যদি কমিশন SIR-এর লিস্ট সঠিকভাবে প্রকাশ না করে, তবে ভোট হওয়া নিয়েও সমস্যা তৈরি হতে পারে। আজ উত্তরবঙ্গে ভোটের প্রচারে যাওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই SIR-এর তালিকা নিয়ে তোপ দাগলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, '' কালকে মধ্যরাতে SIR-এর লিস্ট কেন বেরোবে ? এখনও পর্যন্ত জনগণ জানে না, এখনও বুথে লিস্ট টাঙানো হয়নি। ব্লকে টাঙানো হয়নি। জেলায় টাঙানো হয়নি। কালকেও দুজন আন্তহত্যা করেছে, তার আগেও দুজন আত্মহত্যা করেছে। প্রায় ২২০ জন মানুষ মারা গেল। এত ভয় কিসের? আর যেটুকু নাম উঠেছে, মনে রাখবেন, সেটা আমার কোর্টে কেস করার জন্য। লিস্টটা বের করতে ভয় কেন ? নিশ্চই তার মধ্যে স্বচ্ছতা নেই। স্বচ্ছতা থাকলে এতদিন সময় লাগে ? আর কী কী বাদ দিয়েছেন ? একতরফা কি কোনও দলের লোকের নাম ঢুকিয়েছেন ? সেটা পুরো লিস্ট বেরোলে তবেই বুঝতে পারব। ''

সেরা শিরোনাম

Kolkata News:ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের হাইটবার, গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ এই অংশে ..
Municipal Election 2026: পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
পুরভোট এখনই না হওয়ায় কার লাভ, কার ক্ষতি ? কী মত বিশেষজ্ঞদের ?
CPM News: বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
বুদ্ধদেব ভট্টাচার্য সৎ, সিপিএম খারাপ…শুভেন্দুর মুখে সেই ভাল-খারাপের তত্ত্ব, কৌশলের রাজনীতি?
CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Chok Bhanga 6ta: মুখ্যমন্ত্রীর কথায় তিনি বড় গুন্ডা, জমি মাফিয়া।পালানোর ছক ছিল Pareshram Das-র?
Weather News:দক্ষিণ পূর্ব বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বুধবারও কলকাতায় বৃষ্টি? আবহাওয়ার বড় আপডেট
Bangladesh News: দেশে ফিরতে চান শেখ হাসিনা, ফের উত্তপ্ত ঢাকা, পরপর বিস্ফোরণ!
Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget