এক্সপ্লোর

মানুষ আবর্জনা ফেলে চলেছে, একা হাতেই পরিষ্কার করতেন, আজ সেই বিট্টু তবাহির হাতে গুরুতর সংক্রমণ

মধ্যপ্রদেশের অজনার নদী পরিষ্কার করতে গিয়ে ত্বকের সংক্রমণে আক্রান্ত বিট্টু তবাহী। হাত-পায়ে চুলকানি ও যন্ত্রণা, তবুও থামছে না তাঁর পরিচ্ছন্নতার অভিযান।

কলকাতা: নদীকে দূষণমুক্ত করতে গিয়ে এবার নিজেই অসুস্থ পরিবেশকর্মী! মধ্যপ্রদেশের অজনার নদী পরিষ্কার করতে গিয়ে ত্বকের সংক্রমণে আক্রান্ত ২১ বছরের সুরেন্দ্র সিং চৌধুরী। সোশ্যাল মিডিয়ায় যিনি 'বিট্টু তবাহী' নামে পরিচিত। বারবার নদী পরিষ্কার করেও ফিরে আসছে আবর্জনা। তার উপর দূষিত জলে দীর্ঘক্ষণ কাজ করার ফলে হাত-পায়ে সংক্রমণ, চুলকানি ও যন্ত্রণা শুরু হয়েছে তাঁর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজের সংক্রমিত হাতের ছবি ও ভিডিও প্রকাশ করে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। কিন্তু শরীর অসুস্থ হলেও নদী পরিষ্কারের কাজ থামাতে নারাজ এই তরুণ।

নদীকে বাঁচানোর লড়াইয়ে নেমে এবার নিজের স্বাস্থ্যের সঙ্গেই লড়াই করতে হচ্ছে বিট্টু তবাহীকে। মধ্যপ্রদেশের অজনার নদীর দূষণ দূর করতে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে পরিষ্কারের কাজ শুরু করেছিলেন সুরেন্দ্র সিং চৌধুরী। নদীতে জমে থাকা প্লাস্টিকের বোতল, পলিথিন, শ্যাওলা-সহ নানা ধরনের বর্জ্য নিজের হাতে সরিয়ে ফেলেছেন তিনি। কিন্তু তাঁর এত পরিশ্রমের পরেও নদীতে ফের জমছে আবর্জনা। স্থানীয়দের একাংশের মধ্যে সচেতনতার অভাব দেখে হতাশ বিট্টু।

১৬ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে দেখা গিয়েছে, একদিকে তিনি নদী পরিষ্কারের কাজ করছেন, অন্যদিকে নিজের সংক্রমিত হাতের ছবিও তুলে ধরেছেন। ভিডিওর অন্য অংশে তাঁকে হাসপাতাল বা ক্লিনিকের মতো জায়গায় বিছানায় শুয়ে থাকতে দেখা যায়।

নদী পরিষ্কার করতে গিয়ে কীভাবে অসুস্থ হলেন বিট্টু?

বিট্টুর দাবি, বারবার দূষিত নদীর জলে নেমে আবর্জনা পরিষ্কার করার ফলে তাঁর শরীরের উপর মারাত্মক প্রভাব পড়েছে। হাত ও পায়ে শুরু হয়েছে চুলকানি এবং যন্ত্রণা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে প্রতি রাতে ওষুধ খেতে হচ্ছে তাঁকে।

সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, এত প্রতিকূলতার মধ্যেও কাজ চালিয়ে যেতে হচ্ছে তাঁকে। অথচ কিছু মানুষ তাঁর এই উদ্যোগে সহযোগিতা করছেন না। বারবার নদী পরিষ্কার করলেও মানুষ ফের সেখানে আবর্জনা ফেলছেন। ফলে তাঁর সমস্ত পরিশ্রম যেন বৃথা হয়ে যাচ্ছে।

প্লাস্টিক, নোংরা জল থেকে ত্বকে সংক্রমণ!

বিশেষজ্ঞদের মতে, দূষিত জল এবং পচনশীল আবর্জনার সংস্পর্শে দীর্ঘক্ষণ থাকলে ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। নোংরা জলে থাকা ক্ষতিকর ব্যাকটেরিয়া, অণুজীব এবং রাসায়নিক পদার্থ ত্বকে জ্বালা, চুলকানি ও সংক্রমণের কারণ হতে পারে।

বিশেষ করে হাত-পায়ে ছোটখাটো কাটা বা ক্ষত থাকলে দূষিত জলের মাধ্যমে জীবাণু শরীরে প্রবেশ করতে পারে। এর ফলে ত্বকের সংক্রমণের ঝুঁকি বাড়ে। বারবার একই ধরনের দূষিত জলের সংস্পর্শে এলে সমস্যা আরও বাড়তে পারে।

বিট্টুর ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে দূষিত জল ও আবর্জনার সংস্পর্শে থাকার ফলে ত্বকের সমস্যা তৈরি হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

একা নদী পরিষ্কার করে কতদিন? বারবার আবর্জনা ফেলায় ক্ষোভ

বিট্টুর লড়াই শুধু নদীর আবর্জনার বিরুদ্ধে নয়, মানুষের অসচেতনতার বিরুদ্ধেও। তিনি যখন নদী থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য সরাচ্ছেন, তখনও কিছু মানুষ সেই নদীতেই আবর্জনা ফেলছেন। এই পরিস্থিতিতে হতাশা প্রকাশ করেছেন তিনি।

তবে শুধু অজনার নদী নয়, এর আগেও দেশের বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এই তরুণ। বেঙ্গালুরুর তুরাহাল্লি জঙ্গলে প্রায় ১০০ জনের একটি দলকে সঙ্গে নিয়ে পরিষ্কারের কাজ করেছিলেন। দিল্লির যমুনা নদী এবং জাতীয় রাজধানী অঞ্চলের বিভিন্ন জায়গাতেও তাঁর উদ্যোগ পৌঁছেছে। গুরুগ্রামের খেড়কি দৌলায় তিন দিনের #CleanWithBittu অভিযানে তাঁর দল ২,৪৩৫ কেজি বর্জ্য সরিয়েছিল।

অজনার নদী পরিষ্কারের উদ্যোগের জন্য তিনি আগেও সংবাদ শিরোনামে এসেছিলেন। তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ডাচ পরিবেশকর্মী বয়ান স্ল্যাট প্রতিষ্ঠিত সংস্থা The Ocean Cleanup থেকেও কাজের প্রস্তাব পেয়েছিলেন বলে জানা গিয়েছে।

শরীর অসুস্থ, তবুও লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প

বিট্টুর সাম্প্রতিক ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন বহু মানুষ। একইসঙ্গে নদীতে বারবার আবর্জনা ফেলার জন্য স্থানীয়দের একাংশের সমালোচনাও করেছেন নেটিজেনরা।

একজনের পক্ষে বারবার নদী পরিষ্কার করা সম্ভব হলেও মানুষের সচেতনতা না বাড়লে স্থায়ীভাবে দূষণ রোধ করা কঠিন। বিট্টুর এই লড়াই আরও একবার সেই প্রশ্নই সামনে নিয়ে এল। নদীকে পরিষ্কার রাখা কি শুধুই একজন পরিবেশকর্মীর দায়িত্ব, নাকি প্রত্যেক নাগরিকেরও দায়িত্ব রয়েছে?

শরীরের উপর চাপ এবং সংক্রমণের সমস্যা সত্ত্বেও বিট্টু তাঁর পরিচ্ছন্নতার অভিযান চালিয়ে যেতে চান। তাঁর এই উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের দায়িত্ববোধ বাড়ানোও এখন অত্যন্ত জরুরি।

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
RBI-এর বড় পদক্ষেপ, এক ধাক্কায় বাতিল করল ৬৩টি আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স, তালিকায় কোনগুলো ?
Sachin Tendulkar : মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
মুম্বইয়ে সচিনের সঙ্গে ফুরফুরে মেজাজে ব্রিটেনের যুবরাজ-যুবরানী, খেললেন গলি-ক্রিকেট, খেলেন স্ট্রিটফুড
Advertisement

ভিডিও

Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির
Democratic TMC X Handle News: কোন নিয়ম ভেঙে সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল?
Jalpaiguri News : এক রোগীকে দেওয়া হয়েছে অন্য় গ্রুপের রক্ত, জলপাইগুড়ি মেডিক্যালে তোলপাড়
Indranil Khan News : ছটপুজোয় কলকাতার বিভিন্ন ঘাট পরিদর্শন করলেন মন্ত্রী ইন্দ্রনীল খাঁ
Weather Update News : এবার দানা বাঁধছে Akvan, আজ রাতেই ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget