এক্সপ্লোর

Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও

BJP Councillor : গত তিন বছর ধরে তিনি বারবার মেয়র ও পুরনিগমের কমিশনারকে চিঠি লিখেছেন বলে দাবি।

ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তারমধ্যে ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে কেক কাটছেন বিজেপি কাউন্সিলর। বিরল এই ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কোনও পার্টিতে কেক কাটার পরিবর্তে, স্থানীয় মানুষদের পরিবেষ্টিত হয়ে ড্রেনে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন ওই কাউন্সিলর কিষাণ নায়ক। আগ্রার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি। নাগলা হরমুখ ওয়ার্ডের কাউন্সিলর।

গত তিন বছর ধরে তিনি বারবার মেয়র ও পুরনিগমের কমিশনারকে চিঠি লিখেছেন বলে দাবি। সুলতানগঞ্জ পুলিয়া থেকে ল্যাংড়ে কি চৌকি হয়ে যমুনা নদী পর্যন্ত এলাকা পরিষ্কার ও মেরামত করতে হবে, এই দাবিতে বারবার চিঠি লিখেছেন। কিন্তু, ঐতিহাসিক এই ড্রেনটি ২০১১ সাল থেকে ঠিকমতো পরিষ্কার করা হয়নি বলে অভিযোগ তাঁর। তাঁর আরও অভিযোগ, কাগজে-কলমে বারবারই পরিষ্কারের কাজ সম্পন্ন হয়েছে বলে দেখানো হয়েছে। অথচ বাস্তবে স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ধরে জলমগ্নতা, আবর্জনা ও দুর্গন্ধের মধ্যে বসবাস করছেন এখানে। ড্রেনে পড়ে তিনজন—দুই শিশু ও একজন কৃষক প্রাণ হারিয়েছেন এবং এক শিশু এখনও নিখোঁজ রয়েছে। Agra News

নিজের জন্মদিনে কেন প্রতিবাদ ?

এই পরিস্থিতিতে এই সিদ্ধান্ত। নায়ক জানান, এই সময়টি বেছে নেওয়ার পেছনে সুচিন্তিত ও প্রতীকী উদ্দেশ্য ছিল তাঁর। তিনি বলেন, এই ওয়ার্ডের বাসিন্দারা আবর্জনা ও বন্যার জলের মধ্যেই বিয়ে, উৎসব ও পারিবারিক অনুষ্ঠান আয়োজন করতে বাধ্য হন। তাই তিনিও নিজের জন্মদিনটি একইভাবে পালন করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, "এই গুরুতর সমস্যাটির প্রতি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা নর্দমাতেই জন্মদিন উদযাপন করেছি। বর্ষাকাল ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জলমগ্নতার সমস্যার সমাধান না হওয়ায় তা স্বাস্থ্য ক্ষেত্রে গুরুতর ঝুঁকির সৃষ্টি করছে।"

ভিডিওটি অনলাইনে নানা ধরনের প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে—যার মধ্যে রয়েছে আন্তরিক প্রশংসা থেকে শুরু করে তীক্ষ্ণ রাজনৈতিক কৌতূক। একজন লিখেছেন, "বিজেপি কী পদক্ষেপ নেবে, তা নিয়ে তিনি বিন্দুমাত্র মাথা ঘামাননি; এমনকী ইডি (ED)-র কথাও ভাবেননি। তিনি নিজের মানুষের পাশে দাঁড়িয়েছেন। ভুল দলে থেকেও তিনি একজন ভাল মানুষ। তাঁর মতোই হোন।" পোস্টটিতে উল্লেখ করা হয়েছে যে, নায়ক অন্তত ১২ বার উচ্চতর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনও ফল পাননি; এমনকী স্থানীয় বিধায়ক বা সাংসদ—কেউই এ বিষয়ে কোনও পদক্ষেপ নেননি।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Advertisement

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget