এক্সপ্লোর

হিংসা ছড়ানোর অভিযোগে ‘তাণ্ডব’ ব্যান করার দাবি, আসরে বিজেপি

প্রথম পর্বের এই অংশ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের বক্তব্য, ভগবান শিবকে ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে। ভগবান রাম সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য মানা হবে না বলে হুঁশিয়ারি তাঁদের।

মুম্বই: এবার বিতর্কের কেন্দ্রে ‘তাণ্ডব’। সেফ আলি খান এবং ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবির বিরুদ্ধে  হিন্দু ধর্মের মানহানি করার অভিযোগ উঠল। সোশাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের অভিযোগ ভগবান শিব এবং ভগবান রামকে অপমান করা হয়েছে। এই ছবি ব্য়ান করার জন্য তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকরের কাছে আবেদন জানিয়েছেন বিজেপি নেতা কপিল মিশ্র। পাশাপাশি বিজেপি বিধায়ক রাম কদমও এই ছবির বিরুদ্ধে মুখ খুলেছেন। তাঁর বক্তব্য ছবি বানাতে গিয়ে হিন্দু ধর্মের মানহানি করা অভ্যাসে পরিণত হয়েছে। তাণ্ডব ওয়েব সিরিজের প্রথম পর্ব নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যেখানে দেখানো হয়েছে অভিনেতা মহম্মদ জিশান আয়ুব বিশ্ববিদ্যালয়ে পড়াতে গিয়ে ভগবান শিবের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, তোমরা কার থেকে স্বাধীনতা চাও? এরপর ওই দৃশ্যে দেখানো হয় পড়ুয়ারা স্টেজে উঠে আসার পরই  ‘নারায়ণ নারায়ণ’ ধ্বনি ওঠে। প্রথম পর্বের এই অংশ নিয়েই তৈরি হয়েছে বিতর্ক। নেটিজেনদের একাংশের বক্তব্য, ভগবান শিবকে ভিন্নভাবে দেখানো হয়েছে এখানে। ভগবান রাম সম্পর্কে কোনও বিরূপ মন্তব্য মানা হবে না বলে হুঁশিয়ারি তাঁদের। অন্যদিকে ছবির আরেকটি দৃশ্য নিয়েও বিরোধিতা করছেন নেটিজেনদের একাংশ। ছবির একটা দৃশ্যে দেখানো হয়েছে, কলেজ ছাত্রী বলছে, নিম্নবর্ণের একটি ছেলে এবং উচ্চবর্ণের একটি মেয়ের মধ্যে সম্পর্ক মানে সে শুধু ওই মেয়েটির বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে তা নয়। এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস বাম মনোভাবাপন্ন একজন মানুষ। তিনি বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে এই ছবি বানিয়েছেন। বম্বে হাইকোর্টের আইনজীবী আশুতোষ দুবে আইনি নোটিস জারি করেছেন অ্যামাজন প্রাইম এবং পরিচালকের বিরুদ্ধে। বিজেপি নেতা কপিল মিশ্রও এই বিষয়ে মুখ খুলেছেন। তাঁর অভিযোগ, দলিত এবং হিন্দুদের অপমান করা হয়েছে এই ছবিতে। রীতিমতো ভিডিও তৈরি করে অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ হিংসা ছড়ানোর জন্য এই ওয়েব সিরিজ বানানো হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget