এক্সপ্লোর

Bihar's Next CM : বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা কাল, কে হচ্ছেন ?

BJP News: বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি দেখভালের জন্য কেন্দ্রীয়মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবজার্ভার নিয়োগ করা হয়েছে।

পটনা : নীতীশ কুমারের পর বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে ? এনিয়ে রাজনৈতিক মহলে চর্চা চলছেই। তবে, আগামীকাল, মঙ্গলবার পটনায় পরিষদীয় দলের বৈঠকে তাদের পছন্দের নাম ঘোষণা করতে চলেছে বিজেপি। অফিসে প্রায় দুই দশক কাটানোর পর সরার প্রস্তুতি নিচ্ছেন নীতীশ কুমার। এই পরিস্থিতিতে, বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের বিষয়টি দেখভালের জন্য কেন্দ্রীয়মন্ত্রী শিবরাজ সিং চৌহানকে অবজার্ভার নিয়োগ করা হয়েছে। ১৪ এপ্রিলই তিনি পটনায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে। আগামীকাল বেলা ১১টায় শেষ ক্যাবিনেট মিটিংয়ে নেতৃত্ব দেবেন নীতীশ। সেই বৈঠকের পরই সম্ভবত ইস্তফা দিতে চলেছেন তিনি এববং পদত্যাগপত্র জমা দেবেন রাজ্যপালের কাছে। এই হস্তান্তর প্রক্রিয়ার আগে তিনি জেডি(ইউ) ও এনডিএ-র পরিষদীয় গ্রুপের সঙ্গে দেখা করবেন বলে মনে করা হচ্ছে।  

বিজেপির নেতৃত্বে পরবর্তী নতুন সরকার গড়তে চলেছে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বা NDA। এই প্রথমবার বিহারে তাদের মুখ্যমন্ত্রী হতে চলেছে। নতুন মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী-পরিষদ শপথ নেবেন আগামী ১৫ এপ্রিল। অনুষ্ঠানে যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই পরিস্থিতিতে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার আগে নিজেদের মধ্যে শলা-পরামর্শ বাড়িয়েছেন এনডিএ নেতৃত্ব। উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনে হয়েছে বৈঠক।

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে ?

বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, এখনও পর্যন্ত সেই নামে সিলমোহর দেয়নি বিজেপি। তবে, একাধিক নাম সামনে আসছে। এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য নাম সম্রাট চৌধুরী। আরও যেসব নেতার নাম আলোচনায় আছে তাঁরা হলেন- নিত্যানন্দ রাই, রেণু দেবী।

তবে, পরিষদীয় দলের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে । প্রসঙ্গত, ২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভায় ক্যাবিনেটে ৩৬ জন মন্ত্রী থাকতে পারেন। রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে যারা মন্ত্রী আছেন, তাঁদের অধিকাংশই থাকতে পারেন। তবে, কয়েকটি পরিবর্তন করা হতে পারে।

শেষ অনুষ্ঠিত বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ জয়লাভ করে। ২৪৩ আসনের মধ্যে ২০২টিতেই জয়ী হয় তারা। সবথেকে বেশি আসন পায় বিজেপি। ৮৯টি। এরপরেই জেডিইউ। তাদের ঝুলিতে আসে ৮৫টি আসন। কেন্দ্রীয়মন্ত্রী চিরাগ পাসওয়ানের LJP(RV) পায় ১৯টি। বাকি ৯টি আসনে জয়ী হয় হিন্দুস্তানি আওয়ামি মোর্চা (HAM) ও রাষ্ট্রীয় লোক মোর্চার (RLM)-এর মতো দলগুলি। অন্যদিকে, আরজেডি নেতৃত্বাধীন মহাজোট ৩৫টি সিটে জিততে সক্ষম হয়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonam Wangchuk Wife:
"মানুষকে আর সহজে বোকা বানানো যাবে না", নিট প্রতিবাদের মধ্যেই কংগ্রেসের বিক্ষোভের তীব্র নিন্দায় সোনম ওয়াংচুকের স্ত্রী
News Update: 'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
'প্রশ্নফাঁসে দোষীদের ছাড়া হবে না', পড়ুয়া আন্দোলনের মধ্যেই পোস্ট মোদির, ফাস্ট ট্র্যাক কোর্ট গড়ে তদন্তের প্রতিশ্রুতি
Birth & Death Certificate Scam: মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
মৃত্য়ুর শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগে কেওড়াতলা মহাশ্মশানে অভিযান পুলিশের, এই তারিখ থেকে সব বাজেয়াপ্ত..
CM Suvendu Adhikari: জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”
জন্ম ও মৃত্যুর সার্টিফিকেট নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, ‘কলকাতা কর্পোরেশন সহ, বিভিন্ন জায়গায়…”

ভিডিও

Kalyan Banerjee | সংসদ চত্বরে গলায় প্ল্যাকার্ড লাগিয়ে বিক্ষোভ, স্লোগান কল্যাণের | ABP Ananda LIVE
Fake Birth Certificate |
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতির মামলায় ED-র তলব, সিজিও কমপ্লেক্সে মদনের বড় পুত্র
Kalyan Banerjee on Abhishek Banerjee | মঙ্গলবার একুশের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময়েই মঞ্চে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Kalyan Banerjee on Mamata Banerjee | এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget