এক্সপ্লোর

WB Election: 'গলা কেটে' নৃশংস খুন BJP কর্মীকে ! ভোট বঙ্গে শুরু খুনোখুনি ? কী জানালেন ফিরহাদ হাকিম ?

BJP Worker Killed : ভোট বঙ্গে শুরু খুনোখুনি। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। এই নৃশংস খুন নিয়ে ফিরহাদ হাকিম জানান...

দক্ষিণ চব্বিশ পরগনা : ভোট বঙ্গে শুরু খুনোখুনি। যদিও এই চিত্র নতুন নয়। কিন্তু তাও ভোট যুদ্ধের প্রস্তুতির মাঝে নৃশংস ভাবে খুন হয়ে গেলেন এক বিজেপি কর্মী। তিনি বুথ সহ-সভাপতি ছিলেন। দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ। ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। 

ঘটনাটি ঘটেছে রায়দিঘি বিধানসভার ২১৬ নম্বর বুথের মেনা গ্রামে। মৃত ওই ব্যক্তির নাম কিশোর মাঝি। সোমবার রাতে গলা কেটে নৃশংসভাবে খুন করা হয় তাঁকে, এমনটাই অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার নেপথ্যে কি রাজনৈতিক কোনও ষড়যন্ত্র নাকি অন্য কোনও ঘটনা? তা নিয়েই শোরগোল পড়েছে রায়দিঘিতে। তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, ত্রিকোন প্রেমের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে। 

ঘটনার জেরে, পুলিশ ইতিমধ্যে মৃতের স্ত্রী অনিমা এবং তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে। পরিবারের পক্ষ থেকে দাবি, সোমবার রাতে কিশোর মাঝিকে ডেকে পাঠায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি। এর কিছুক্ষণ পর, তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে নিহতের বাড়িতে যান রায়দিঘির বিজেপি প্রার্থী পলাশ রানা। তিনি অভিযোগ জানান, এই ঘটনার পিছনে তৃণমূলের হাত রয়েছে। এর প্রতিবাদে আজ বিকেলে রায়দিঘি থানা ঘেরাওয়ের ডাকও দিয়েছে বিজেপি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

ভোটের আবহে BJP কর্মীর এই নৃশংস খুন নিয়ে ফিরহাদ হাকিম জানান, ''বিচার ব্যবস্থা আছে, আইন আইনের পথে চলবে। 'যে-ই দুষ্কৃতী হোক, সে গ্রেফতার হবে।' 

পরিবার ও প্রতিবেশীরা জানাচ্ছেন, বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই খুন হয়েছে। এখানে কোনও রাজনৈতিক যোগ নেই। আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করা হবে ধৃত দুজনকে। তারপর তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে। তারপর খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করার চেষ্টা করবে পুলিশ। এমনটাই পুলিশ সূত্রে খবর। তবে, প্রাথমিক তদন্তের ভিত্তিতে সুন্দরবনের পুলিশ সুপারের দাবি, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন করা হয়েছে কিশোর মাঝিকে।  


উল্লেখ্য, এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় রয়েছে ১৫২টি আসন, ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৪২টি আসন, ভোট হবে ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে । এই দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে ভোট হবে দ্বিতীয় দফায়, অর্থাৎ ২৯ এপ্রিল। এছাড়াও নদিয়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানেও ভোট গ্রহণ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে
Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget