এক্সপ্লোর

Boat Capsize : গঙ্গায় নৌকাডুবি ! ২ জনের মৃত্যু, নিখোঁজ ৫

Ganga River Tragedy : পাটনায় গঙ্গায় নৌকাডুবি। প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ১৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিহার : পাটনায় গঙ্গায় নৌকাডুবি। এখনও পর্যন্ত ২ জনের দেহ উদ্ধার হয়েছে। গঙ্গায় তলিয়ে যাওয়ার পর থেকে ৫ জন এখনও নিখোঁজ। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত নৌকায় ১৪ জন যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ৭ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। পাটনার বাড় মহকুমার উমানাথ গঙ্গাঘাটের কাছে নৌকাডুবির ঘটনা ঘটে। সেখানকার মহকুমা শাসক জানিয়েছেন, প্রবল ঝোড়ো হাওয়ার দাপটে ছোট্ট নৌকাটি নদীতে উল্টে যায়। নিখোঁজদের সন্ধানে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

দুর্ঘটনার পর শোরগোল পড়ে যায় গোটা এলাকায়। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন এখনও। রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) উদ্ধারকারী দল নদীতে তল্লাশি অভিযান চালাচ্ছে। নদীতে নৌকাটি উল্টে যাওয়ার সময় মোট ১৪ জন যাত্রী ছিলেন। নৌকাটি উল্টে যাওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয় লোকজন ও জরুরি পরিষেবা দলগুলো ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু ২ জন মারা যান। 

উল্লেখ্য, গত মাসেও একই ভাবে দুটো নৌকাডুবির ঘটনা ঘটেছে। একটি মধ্যপ্রদেশের জবলপুরে ও অন্যটি উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে। বিহারের মত এই দুটো ঘটনাও আমাদের চোখে জল এনেছিল। মধ্যপ্রদেশের জবলপুরের ঘটনায় এই মুহূর্তে স্তম্ভিত গোটা দেশ। বার্গি বাঁধের (Bargi Dam) কাছে পর্যটকবাহী নৌকা উল্টে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯। ঝড়ের কবলে পড়ে গত ১ মে ২০২৬ তারিখে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর উদ্ধারকাজের সময় উদ্ধারকারীরা এক মা ও তাঁর চার বছরের ছেলের নিথর দেহ উদ্ধার করেন। যেখানে দেখা যায়, মা তাঁর সন্তানকে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আছেন। বৃহস্পতিবার নর্মদা নদীতে হঠাৎ করে ধেয়ে আসা প্রবল ঝোড়ো হাওয়ার কবলে পড়ে পর্যটকবাহী এই নৌকাটি ডুবে মৃত্যু হয় বহু মানুষের।

আরও পড়ুন - সন্তানকে বাঁচাতে লড়াই মায়ের! বুকে জড়িয়েই মৃত্যু, ভিডিও কলে শেষবার কী বলেছিলেন ?

অন্যদিকে,  বৃন্দাবনের যমুনা নদীর তীরে অবস্থিত কেশী ঘাটের কাছে নৌকাডুবির ঘটনা ঘটে। অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল। নিখোঁজ ছিলেন বহু। সকলেই পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে। লুধিয়ানা থেকে অন্তত ৩০ জনের একটি দল ঘুরতে যায় বৃন্দাবন। যমুনা নদীতে ভ্রমণের জন্য তাঁরা দুটো নৌকা ভাড়া করেন। নদীতে ভ্রমণের সময় সম্ভবত যমুনার ওপর ভাসমান পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে যায়। তখনই ঘটে যায় এই ভয়াবহ দুর্ঘটনা। ১৫ জনের মতো পর্যটককে বাঁচানো গেলেও মৃত্যু হয়েছিল ১০ জনের। নিখোঁজ ছিলেন বহু।

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Science News: জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
জোরাল আঘাতে আকার বদলে যায়, মঙ্গলের উপগ্রহ কেন আলুর মতো দেখতে? এতদিনে জানা গেল
Cold and Cough Medicine: সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
সর্দি-জ্বরের এই ধরনের ওষুধ দেওয়া যাবে না শিশুদের, কী নির্দেশ সরকারের ?
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Advertisement

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget