এক্সপ্লোর

দুর্গাপুর ব্যারেজ থেকে উদ্ধার মহিলার পচাগলা দেহ

প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় মহিলার পচাগলা দেহ উদ্ধার হয় ব্যারেজ থেকে। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: মহিলার পচাগলা দেহ ভেসে এল দুর্গাপুর ব্যারেজে। বুধবার দুর্গাপুর ব্যারেজের ৯ নম্বর লকগেটের কাছে এক অপরিচিত মহিলার দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। এর পরই খবর দেওয়া হয় বড়জোড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় বড়জোড়া থানার পুলিশ ও দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় মহিলার পচাগলা দেহ উদ্ধার হয় ব্যারেজ থেকে। 

পুলিশের প্রাথমিক অনুমান, দিন কয়েক আগে শালতোড়া এলাকায় এক মহিলা দামোদরে জলে তলিয়ে যায়। এটি তারই মৃতদেহ বলে মনে করছে পুলিশ। মৃতার বাড়ির লোককে খবর দেওয়া হয়েছে। পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

অন্যদিকে আরও এক মহিলার দেহ উদ্ধার হয়েছে এদিন। বাপের বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার হয়েছে নিখোঁজ গৃহবধূর দেহ। দক্ষিণ দিনাজপুরের তপনের ঘটনা। পরিবারের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে পথ অবরোধ করেন গ্রামবাসীরা। মৃত গৃহবধূর মা, বাবা ও ভাইকে আটক করেছে পুলিশ। 

স্থানীয় সূত্রে খবর, মালদার শ্বশুরবাড়ি থেকে সম্প্রতি তপনে বাপের বাড়িতে আসেন বছর পঁচিশের এই গৃহবধূ। অভিযোগ, সোমবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এরপরই এলাকায় উত্তেজনা ছড়ায়। শুরু হয় পথ অবরোধ। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। 

উল্লেখ্য, গৃহবধূর দেহ উদ্ধারের আরও একটি ঘটনা প্রকাশ্যে এসেছে কিছুদিন আগেই। গত ২৪ জুলাই বাদুরিয়ায় শ্বশুরবাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় নিখোঁজ গৃহবধূর দেহ। স্থানীয় থানায় গৃহবধূর স্বামীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। পলাতক অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার সিমলা গ্রামে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

গৃহবধূর মায়ের দাবি, বছর একুশের মালা খাতুনকে খুন করে ফেলে রেখে পালিয়েছে জামাই লিটন মণ্ডল। মৃতার মা এই বিষয়ে বলেন, ‘বাপের বাড়ি থেকে জামাই মেয়েকে নিয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর এসে জামাই নিজেই  জানায় হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এই কথায় আমাদের সন্দেহ হয়েছিল। এর পরই আমরা খুঁজতে যাই। অনেকক্ষণ খোঁজার পরই সেপটিক ট্যাঙ্ক থেকে মেয়ের দেহ পাওয়া গেছে।’ মৃত গৃহবধূর আত্মীয় এই বিষয়ে বলেন, ‘মেয়ের দেহ থেকে গয়না খুলে নিয়ে মেরে ফেলে রেখে গেছে ওর স্বামী।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Typhoon Dolphin : আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
আছড়ে পড়ল রাক্ষুসে টাইফুন, চলল ধ্বংসলীলা, বিদ্যুৎহীন ১৪ হাজার বাড়ি, হাই অ্যালার্ট জারি
BJP Leader Extortion Allegation: ৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা
৫ লক্ষ টাকা তোলা চাওয়ার অভিযোগ, কাঠগড়ায় ৫ বিজেপি নেতা, কাটোয়ায় চাঞ্চল্যকর ঘটনা

ভিডিও

Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget