এক্সপ্লোর

Bombay High Court: বেআইনি নির্মাণ মামলায় সোনুর অন্তর্বর্তীকালীন সুরক্ষা খারিজ বম্বে হাইকোর্টের

Sonu Sood Update: ঘটনা কী? মুম্বইয়ের জুহুতে সোনু অবৈধ নির্মাণ করেছেন বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিএমসি। নোটিশে বৃহন্মুম্বই পুরসভা দাবি করেছে, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরম অনুমতি না নিয়েই হোটেলে পালটে ফেলেছেন সোনু সুদ।

মুম্বই: সোনু সুদের আর্জি খারিজ করে দিল বম্বে হাইকোর্ট। মুম্বইয়ের জুহু অঞ্চলে অভিনেতার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছিল আগেই। অভিনেতাকে নোটিসও পাঠায় বম্বে হাইকোর্ট। বৃহন্মুম্বই পুরসভার বিরুদ্ধে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলন অভিনেতা। কিন্তু অভিনেতার আবেদন খারিজ করে দেয় আদালত। ঘটনা কী? মুম্বইয়ের জুহুতে সোনু অবৈধ নির্মাণ করেছেন বলে নোটিশ পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। মুম্বই পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিএমসি। নোটিশে বৃহন্মুম্বই পুরসভা দাবি করেছে, জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরম অনুমতি না নিয়েই হোটেলে পালটে ফেলেছেন সোনু সুদ। এই অভিযোগ আগেই অস্বীকার করেছেন অভিনেতা। বিএমসির দাবি আবাসন হিসাবে অনুমোদিত জুহুর ওই বিল্ডিংকে আবাসিক হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু। অথট এই সংক্রান্ত অনুমতি নেননি অভিনেতা। গত বছর অক্টোবরে সোনুকে নোটিস পাঠায় বৃহন্মুম্বই পুরসভা। ওই নোটিস পেয়ে নগর দায়ারা আদালতের দ্বারস্থ হয়েছিলেন সোনু। কিন্তু কোনও সুরাহা হয়নি। এদিকে বিএমসির দাবি নোটিস পাঠানোর পরেও কাজ বন্ধ করেননি সোনু সুদ। মহারাষ্ট্র রিজিয়ন অ্যান্ড টাউন প্ল্যানিংয়ের আওতায় জুহু পুলিশকে অভিযোগ দায়ের করার নির্দেশ দিয়েছে বিএমসি। বিচারপতি পৃথ্বীরাজ চৌহানের বেঞ্চে এদিন সোনুর আর্জি খারিজ হয়ে যায়। বিচারপতি বলেন, এখন বিএমসি-র কাছে বল আছে। সোনুর আইনজীবী অন্তত ১০ সপ্তাহ অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদের জন্য আবেদন করেন। বিচারপতি বলেন, অনেক দেরি করে ফেলেছেন। সুযোগের অপব্যবহার করেছেন। যারা পরিশ্রমি তাদের সাহায্য করে আইন। অভিযোগ এদিন সোনুর আইনজীবী আদালতে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তিনি বলেন, বিএমসি যে নোটিস পাঠিয়েছে সেখানে কোন ফ্লোরে বৈআইনি নির্মাণ হয়েছে তা উল্লেখ করা নেই। ১৯৯২ সালে ওই বিল্ডিং তৈরি হয়। তারা পুরো বিল্ডিং ভেঙে দিতে পারে না। আমাদের একটাই বক্তব্য নোটিসে নির্দিষ্টভাবে সবটা উল্লেখ করতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
'ভাল আর কালোর মধ্যে সেটিংয়ের খেলা চলছে, রাজনীতি থেকে দূরে থাকাই লক্ষ্য', হঠাৎ কী হল মদন মিত্রের?
TMC News: সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
সেক্যুলার মন নিয়ে বিজেপি-র সঙ্গে থাকতে পারছেন না? NCPI থেকে যোগাযোগ করা হচ্ছে, দাবি ‘কালীঘাট তৃণমূলে’র
Kedarnath High Alert: কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
কেদারনাথে হাই অ্যালার্ট, পাহাড় থেকে নামছে মাটির স্রোত, মন্দাকিনীর গ্রাসে রাস্তা-গ্রাম, বিছিন্ন যোগাযোগ
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget